28
Oct
এবার আরো একবার বিদেশ সফরের সুযোগ এলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ দুবাইয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গ্যালারিতে দেখা যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রীকে৷ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর তরফে আমন্ত্রণ এসেছে মুখ্যমন্ত্রীর দরবারে৷ নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এদিকে উত্তরবঙ্গ সফর সেরে আজই গোয়ায় উড়ে যাবেন মুখ্যমন্ত্রী৷ আগামীকাল গোয়ার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর৷ শনিবার ফিরবেন কলকাতায়৷ ফলে তিনি বিসিসিআই-এর আমন্ত্রণে দুবাই যেতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে৷ কলকাতায় ফেরার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে৷ খেলার মাঠের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বেশ পুরনো৷ এর আগে ২০১৭ সালে কলকাতায় অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে…
