খেলা

খেলার জগৎকে বিদায় জানালেন রজার

খেলার জগৎকে বিদায় জানালেন রজার

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খেলার জগৎকে বিদায় জানালেন তিনি। প্রতিযোগিতামূলক টেনিস থেকে অবসর ঘোষণা করে দিলেন রজার ফেডেরার। আগামী সপ্তাহে লন্ডনে লেভার কাপ তাঁর শেষ এটিপি প্রতিযোগিতা হতে চলেছে, এমনটা জানিয়ে দিয়েছেন ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক। তাঁর স্পষ্ট বার্তা, পুরোপুরি টেনিস খেলা ছাড়বেন না, তবে প্রতিযোগিতামূলক টেনিস আর খেলতে দেখা যাবে না তাঁকে। রজারের এই ঘোষণায় কার্যত চোখে জল তাঁর অনুগামীদের। ২০২১ সালে উইম্বলডনের পর চোটের জন্য খেলেননি ফেডেরার। তার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে তিনি হয়তো খেলা ছেড়ে দিতেন পারেন। সম্প্রতি অবসর ঘোষণা করেছেন আরও এক বিশ্বখ্যাত সেরেনা উইলিয়ামস। তাঁর পর ফেডেরারকে নিয়ে জল্পনা সত্যি হয়ে গেল।…
Read More
ভারতীয় টেনিসের কিংবদন্তি নরেশ কুমার প্রয়াত

ভারতীয় টেনিসের কিংবদন্তি নরেশ কুমার প্রয়াত

প্রয়াত হলেন ভারতীয় টেনিসের অন্যতম কিংবদন্তি নরেশ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। স্ত্রী সুনিতা, পুত্র অর্জন এবং দুই কন্যা গীতা এবং প্রিয়াকে রেখে গেলেন এই মহান নক্ষত্র। নরেশ কুমারের স্ত্রী সুনিতা কুমার একজন প্রখ্যাত চিত্রশিল্পী।১৯২৮ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত ভারতের লাহোরে জন্মগ্রহণ করেছিলেন নরেশ কুমার। ১৯৪৯ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মধ্যে দিয়ে নিজেদের পেশাদার টেনিস কেরিয়ারে পথ চলা শুরু করেন তিনি। পাঁচের দশকে রামানাথন কৃষ্ণনকে সঙ্গী করে ভারতীয় টেনিসকে শাসন করেছিলেন নরেশ কুমার। ১৯৫২ সালে প্রথম বার ভারতের ডেভিস কাপ দলে তিনি সুযোগ পান এবং ডেভিস কাপে ভারতকে নেতৃত্বও দিয়েছেন তিনি।এর তিন বছর পর তাঁর কেরিয়ার সব থেকে বড়…
Read More
ভারতকে একাই বিশ্বকাপ দিতে পারে হার্দিক! সার্টিফিকেট দিলেন গাভাসকার

ভারতকে একাই বিশ্বকাপ দিতে পারে হার্দিক! সার্টিফিকেট দিলেন গাভাসকার

ভারতের ভাগ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকটাই নির্ভর করে আছে হার্দিক পান্ডিয়ার ওপর। হার্দিক নিজের দুরন্ত ছন্দ বজায় রাখতে পারলে ভারতের মঙ্গল। পরিষ্কার জানিয়ে দিলেন সুনীল গাভাসকার। সানি মনে করেন চোট পাওয়ার পর যেভাবে প্রথমে আইপিএল এবং পরে ভারতের জার্সিতে কামব্যাক করেছেন পান্ডিয়া, সেটা সব তারিফের ঊর্ধ্বে। বর্তমান ভারতীয় দলের নিউক্লিয়াস তিনি সন্দেহ নেই সানির। গাভাসকার মনে করেন ১৯৮৫ সালে অর্থাৎ ভারতের বিশ্বকাপ জয়ের দু'বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে রবি শাস্ত্রী যে ভূমিকা পালন করেছিলেন, এবার সেটাই করতে পারেন হার্দিক। সেই যোগ্যতা এবং মনের জোর তার রয়েছে। মানুষ হিসেবে নিজেকে বদলে ফেলেছেন। অনেক শান্ত এবং দায়িত্বশীল হয়েছেন। গাভাসকার বলেন রবি শাস্ত্রী ব্যাটে…
Read More
গো হারা হারল পাকিস্তান!

গো হারা হারল পাকিস্তান!

রবিবার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হারল পাকিস্তান। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ৬ উইকেটে ১৭০ রানা ৫৮ রানে ৫ উইকেট হারিয়েও ভানুকা রাজাপক্ষের অপরাজিত ৭১ রানের ইনিংসের সুবাদে লড়াই করার মতো জায়গায় পৌঁছায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দিলসান মদুশঙ্করের বল কিছু বাড়তি সুবিধা এনে দেয় বাবর আজমদের। ১১ বলের প্রথম ওভারের পর পাকিস্তানের লক্ষ্য কমে যায় ১৭১ থেকে ১৬২তে। কিন্তু এরপর শ্রীলঙ্কার আক্রমণের সামনে একের পর এক নাস্তানাবুদ হতে হয়ে পাক ব্যাটসম্যানদের। মহম্মদ রিজওয়ান (৫৫) কিছুটা চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারল না বাবর আজমের দল।
Read More
টেনিস জগতকে বিদায় জানালেন সেরেনা

টেনিস জগতকে বিদায় জানালেন সেরেনা

অবশেষে সমাপ্তি হলো একটি যুগের, পূর্ব ঘোষণাকে সত্যি করে অবশেষে খেলার জগতকে বিদায় জানালেন সেরেনা৷ চলতি ইউএস ওপেনের পরেই পেশাদার টেনিস জীবন থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেরেনা৷ সেটাই হল। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে টমলিয়ানোভিচের কাছে হেরে নিজের টেনিস থেকে বিদায় নিশ্চিত করলেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালকিন। সেরেনা উইলিয়ামসকে আর দেখা যাবে না টেনিস কোর্টে। এই প্রতিযোগিতাতেই ওমেনস ডাবলসে পরাজিত হয়ে বিদায় নেন সেরেনা ও ভেনাস উইলিয়ামস জুটি। সেটিই ছিল দুই উইলিয়ামস বোনের শেষ ম্যাচ৷ ইউএস ওপেন শুরু আগেই সেরেনা জানিয়েছিলেন নিজের অবসরের সিদ্ধান্তের কথা। তবে তাঁর বক্তব্য ছিল, কিছু জোর করেই তিনি অবসর নিচ্ছেন। টেনিস ও পরিবারের মধ্যে…
Read More
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার সাপ লুডোর অঙ্ক

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার সাপ লুডোর অঙ্ক

 সদ্য ডার্বি জিতেছেন। এমন মধুর জয়ের পর কোথায় খুশিতে উৎফুল্ল থাকবেন, তা নয় উলটে চিন্তায় ডুবে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। চিন্তার কারণ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার সাপ লুডোর অঙ্ক। ডার্বি জিতে সাময়িক স্বস্তি এসেছে বটে, কিন্তু বুধবার ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের  কার্যত ‘ডু অর ডাই’ পরিস্থিতি। ডুরান্ডের শেষ আটে জায়গা পাকা করতে গেলে নেভির বিরুদ্ধে জিততেই হবে জনি কাউকোদের। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে রাজস্থান ইউনাইটেডের পয়েন্ট নষ্টের দিকেও। এই জটিল অঙ্কের হিসেব নিকেশ ফেরান্দোর চিন্তা আরও বাড়িয়েছে নেভি ম্যাচে দলের আক্রমণভাগের মুখ হুগো বুমোসের না থাকা। কার্ড সমস্যায় খেলতে পারবেন না হুগো। তাহলে নেভির বিরুদ্ধে…
Read More
কমনওয়েলথ গেমসে তুলিকা মান ও স্কোয়াশে সৌরভ ঘোষালের নতুন পদক

কমনওয়েলথ গেমসে তুলিকা মান ও স্কোয়াশে সৌরভ ঘোষালের নতুন পদক

কমনওয়েলথ গেমসের ষষ্ঠ দিন ভারতের বেশ ভালোই কেটেছে। ভারোত্তোলনে লভপ্রীত সিং পুরুষদের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন। তিনি মোট ৩৫৫ কেজি উত্তোলন করেন। ১০৯+ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন গুরদীপ সিং-ও। জুডোতে আবার তুলিকা মান মহিলাদের +৭৮ কেজি ফাইনালে পদক নিশ্চিত করেছেন। হকিতে ভারতের মহিলা দল ৩-২ গোলে কানাডাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ভারতের ছেলেরা আবার  কানাডাকে  ৮-০ গোলে হারিয়েছে । বক্সিংয়ে মহম্মদ হুসামুদ্দিন, নিতু ঘাংঘাস এবং নিখাত জারিন পদক নিশ্চিত করেছেন।উল্টোদিকে বাংলার ছেলে সৌরভ ঘোষাল ইতিহাস গড়েছেন । প্রথম ভারতীয় স্কোয়াশ সিঙ্গলস খেলোয়াড় হিসেবে ব্রোঞ্জ পদক জিতেছেন। আবার কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে হাই জাম্পে পদক জিতে তাক লাগিয়ে…
Read More
নতুন জগতে পা রাখলেন মারিয়া শারাপোভা

নতুন জগতে পা রাখলেন মারিয়া শারাপোভা

খেলার জগৎ থেকে থেকে বিদায় জানিয়েছে বছর দুই আগে এবার নতুন জগতে পা রাখলেন তারকা। এবার নতুন জীবন শুরু করতে চললেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। মা হলেন তিনি। সম্প্রতি এই খবর তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। শারাপোভা সন্তানের নাম দিয়েছেন থিয়োডর। নিজের ইনস্টাগ্রামে ফুটফুটে সন্তান এবং প্রেমিকের ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ''সবচেয়ে সুন্দর, কঠিন এবং অমূল্য উপহার পেলাম, যা আমাদের ছোট্ট পরিবার আশা করতে পারে।'' জন্মদিনেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন রাশিয়ার প্রাক্তন খেলোয়াড়। আর আজ এই খবরে খুশি বার্তা উপছে পড়ছে তাঁর অনুগামীদের থেকে। টেনিস বিশ্বে মারিয়া শারাপোভা এক অন্যতম সেরার নাম। পাঁচ বারের গ্র্যান্ড…
Read More
তবে কি এবার বিয়ের পিঁড়িতে বসবেন তিনি?

তবে কি এবার বিয়ের পিঁড়িতে বসবেন তিনি?

সদ্য মাত্রই খেলার জগৎকে নিজ ইচ্ছায় বিদায় জানিয়েছেন তিনি৷ খেলার জগৎকে বিদায় জানিয়েছেন মহিলা ক্রিকেটের তারকা ব্যাটসম্যান মিতালি রাজ৷ কিন্তু, ক্রিকেট ছাড়তেই আসতে চলেছে অন্য চাপ৷ কেরিয়ারের জন্য এতদিন বিয়ের পিড়িতে বসেননি এই ব্যাটার৷ খেলার জন্যে ঠেকিয়ে রেখেছিলেন বিয়ে৷ তবে অবসর নেওয়ার পর সে যুক্তি আর ধোপে টিকবে না৷ মিতালির মা’ও সাফ জানিয়েছেন, বিয়ের জন্য এবার মেয়েকে চাপ দেবেন তিনি৷  দু’দশকের বেশি দীর্ঘ তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবন৷ দেশের হয়ে নীল জার্সিতে খেলেছেন মিতালি রাজ। কিন্তু, বুধবার হঠাৎ করেই অবসর ঘোষণা করে দেন তিনি। এর পর থেকেই গুঞ্জল ৩৯ বছরের ব্যাটার কি এ বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন? উত্তর পেতে মরিয়া অনুরাগীরাও৷…
Read More
নতুন অধিনায়কের নাম ঘোষিত হলো

নতুন অধিনায়কের নাম ঘোষিত হলো

আচমকাই অবসরের সিদ্ধান্ত নেন তিনি। মিতালি রাজের অবসরের কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়কের নাম জানিয়ে দিল ভারতীয় বোর্ড বাঁ বিসিসিআই। প্রত্যাশা মতোই অধিনায়ক হলেন হরমনপ্রীত কউর। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্দানা। তবে মহিলা বিশ্বকাপের পর প্রথম যে দল খেলতে নামছে তাতে নেই বাংলার ঝুলন গোস্বামী। শ্রীলঙ্কায় তিনটি করে টি-টোয়েন্টি এবং এক দিনের ম্যাচ খেলবে ভারত। যে দল নির্বাচিত হয়েছে তা হলঃ হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্দানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, যস্টিকা ভাটিয়া, এস মেঘনা, দীপ্তি শর্মা, পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, সিমরন বাহাদুর, রিচা ঘোষ (উইকটরক্ষক), তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), হরলীন দেওয়ল, পূজা বস্ত্রকার, মেঘনা সিংহ, রেণুকা সিংহ।…
Read More