13
Sep
ভারতের ভাগ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকটাই নির্ভর করে আছে হার্দিক পান্ডিয়ার ওপর। হার্দিক নিজের দুরন্ত ছন্দ বজায় রাখতে পারলে ভারতের মঙ্গল। পরিষ্কার জানিয়ে দিলেন সুনীল গাভাসকার। সানি মনে করেন চোট পাওয়ার পর যেভাবে প্রথমে আইপিএল এবং পরে ভারতের জার্সিতে কামব্যাক করেছেন পান্ডিয়া, সেটা সব তারিফের ঊর্ধ্বে। বর্তমান ভারতীয় দলের নিউক্লিয়াস তিনি সন্দেহ নেই সানির। গাভাসকার মনে করেন ১৯৮৫ সালে অর্থাৎ ভারতের বিশ্বকাপ জয়ের দু'বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে রবি শাস্ত্রী যে ভূমিকা পালন করেছিলেন, এবার সেটাই করতে পারেন হার্দিক। সেই যোগ্যতা এবং মনের জোর তার রয়েছে। মানুষ হিসেবে নিজেকে বদলে ফেলেছেন। অনেক শান্ত এবং দায়িত্বশীল হয়েছেন। গাভাসকার বলেন রবি শাস্ত্রী ব্যাটে…
