শিলিগুড়ি

ফুলবাড়ীতে জল পরিদর্শনে শিলিগুড়ি পুরনিগমের মেয়র

ফুলবাড়ীতে জল পরিদর্শনে শিলিগুড়ি পুরনিগমের মেয়র

শিলিগুড়িতে জলকষ্ট! শনিবার ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,পুরনিগমের সদস্য সহ অন্যান্য আধিকারিকেরা।ফুলবাড়ি থেকে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করা হয়। শুক্রবার থেকে ফুলবাড়ির জল উত্তোলন কেন্দ্রে তিস্তা নদীর বাঁধ সংস্কার ও নদী থেকে পলি সরানোর কাজ শুরু হয়েছে।এই কাজ শেষ হতে প্রায় ১৫ দিন সময় লাগবে। যার ফলে কাজ চলাকালীন তিস্তা নদী থেকে পানীয় জল শিলিগুড়িতে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।শুধুমাত্র শিলিগুড়ির মহানন্দা নদী থেকে জল উত্তোলন করে শহরের বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করেছে পুরনিগম। এদিন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন মেয়র।সমস্ত দিক খতিয়ে দেখেন তিনি।
Read More
শিলিগুড়ির মিলনপল্লীতে হাতবোমা জাতীয় বস্তু ঘিরে আতঙ্ক

শিলিগুড়ির মিলনপল্লীতে হাতবোমা জাতীয় বস্তু ঘিরে আতঙ্ক

শিলিগুড়িতে বোমাতঙ্ক। শিলিগুড়ির নিউ মিলনপল্লি এলাকার সুকান্ত বাইলেনে শুক্রবার ওই বোমাতঙ্কের ঘটনা ঘটে। এদিন বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের কাছে ওই বোমা জাতীয় বস্তু পরে থাকতে দেখে একটি কিশোর। সে সেটি দেখে অন্যদের খবর দেয়। বিষয়টি স্থানীয়রা দেখে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে।
Read More
সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানঘাটের দায়িত্ব নিতে চলেছে পুরনিগম

সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানঘাটের দায়িত্ব নিতে চলেছে পুরনিগম

সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানঘাট পরিচালনার দায়িত্ব নিতে চলেছে শিলিগুড়ি পুরনিগম। তার আগে বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। পুরনিগম ও এসজেডিএ-র বাস্তুকারদের সঙ্গে নিয়ে এলাকায় গিয়েছিলেন মেয়র। সঙ্গে ছিলেন জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেক্ট্রিকাল বিভাগের প্রফেসরেরা। এদিন এলাকা পরিদর্শনের পর রিপোর্ট চেয়েছেন মেয়র। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই সংস্কারের কাজ শুরু হবে। এরপর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এসজেডিএ থেকে পুরনিগমের হাতে আসবে বৈতরণী।গৌতম দেব বলেন, ‘সমস্ত কিছু ঠিক করে তবেই এসজেডিএ আমাদের হস্তান্তর করবে। তার আগে আমি পরিস্থিতি দেখে গেলাম।
Read More
শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

"কবি প্রণাম"এর মধ‍্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করা হলো পুরনিগমের পক্ষ থেকে। ২৫শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন,এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্বরণ করা হয় গোটা ভারতবর্ষে।পিছিয়ে নেই শহর শিলিগুড়িও। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে এই ২৫শে বৈশাখ দিনটিকে আপামর শিলিগুড়ি বাসীর মধ্যে ছড়িয়ে দিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নৃত‍্য সংগীতের মধ্যে ভড়িয়ে তোলা হয়।একাধিক অনুষ্ঠানের মাঝে বাঘাযতীন পার্কে পুরনিগমের মেয়র গৌতম দেব, পুর কমিশনার সহ চেয়ারম‍্যান, মেয়র পারিষদ, বোড়ো চেয়ারম্যান ও পুর আধিকারিকেরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ব কবিকে।এরপর সকলের সাথে মেয়র রবিন্দ্র সংগীতে গলা মেলান।
Read More
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের বারোগড়িয়া গ্রামের দুলালী ফরেস্টে। এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন পাশে থাকা চা বাগানের ম্যানেজার সহ কর্মীরা। এরপরে তারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দেখা যায়নি বনদপ্তরের কর্মীদের। তবে এ বিষয়ে বনদপ্তরের এক আধিকারিক কে প্রশ্ন করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তবে এই আগুনের জেরে পাশে থাকা চা বাগানের প্রচুর চা গাছ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
Read More
শিলিগুড়ি পুরনিগম ফের অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল

শিলিগুড়ি পুরনিগম ফের অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল

ফের অবৈধ নির্মানের বিরুদ্ধে অভিযান। শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকায় অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল শিলিগুড়ি পুরনিগম।জানা গিয়েছে, এলাকার একটি অ্যাপার্টমেন্টে অবৈধভাবে নাগরিক সমিতির অফিস এবং বিল্ডিং এর পার্কিংকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল।যেকারনে সমস্যায় পড়তে হচ্ছিল অ্যাপার্টমেন্টের আবাসিকদের।এই নিয়ে একটি মামলাও হয়।এরপর পুরনিগমের তরফে একাধিকবার বিল্ডিং এর প্রোমোটারকে নোটিশ পাঠানো হয়।এরপরও প্রোমোটার নোটিশের গুরুত্ব না দেওয়ায় অবশেষে আজ সেই অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম।এদিন যাতে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী।
Read More
এলাহি আয়োজন বেঙ্গল সাফারি পার্কের পশুদের জন্য

এলাহি আয়োজন বেঙ্গল সাফারি পার্কের পশুদের জন্য

শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি।এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারির চিড়িয়াখানার পশুপাখিরা। তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ।সাফারিতে পশু-পাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের জোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস।বিভিন্ন পশুদের খাঁচার সামনে ও ভিতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে।পাশাপাশি জল যাতে ঠাণ্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে। তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু ও পাখীদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে।গরমে বেঙ্গল সাফারির পশু ও পাখিদের যাতে স্বাস্থ্যের কোনো সমস্যা না হয় সেদিকে ২৪ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা।গরমের জন্য খাদ্য তালিকাতেও…
Read More
চিকিৎসকের বিরুদ্ধে মারধরের চেষ্টার অভিযোগে বিক্ষোভ আশা কর্মীদের

চিকিৎসকের বিরুদ্ধে মারধরের চেষ্টার অভিযোগে বিক্ষোভ আশা কর্মীদের

পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০ এর প্রোগ্রাম ম্যানেজারের বদলি ও অবসরেরব দাবিতে শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভ প্রদর্শন করলো পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী (কন্ট্রাক্টচুয়াল) ইউনিয়ন। এই দাবি নিয়ে শিলিগুড়ি পুরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদকে স্মারকলিপি প্রদান করেন তারা।সংগঠনের পক্ষ থেকে জয় লোধ বলেন, চলতি মাসের ২৪ তারিখ পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০ এর এক আশা কর্মীর সাথে প্রোগ্রাম ম্যানেজার ডঃ আবু হেনা দুর্ব্যবহার করে। তার সমস্ত ইনসেন্টিভ কেটে দেওয়া হয় বলেও তার অভিযোগ। এমনকি ওই আশা কর্মীর দিকে তেড়ে যান প্রোগ্রাম ম্যানেজার। এই ঘটনায় অবিলম্বে তার বদলি ও এধরণের কাজের থেকে তাকে অবসর দেওয়ার দাবিতে এই বিক্ষোভ বলে তারা জানান।
Read More
দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনের জন্য শিলিগুড়ি কলেজের ডিসিআরসি থেকে ভোটকেন্দ্রে রওনা হচ্ছেন ভোটকর্মীরা

দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনের জন্য শিলিগুড়ি কলেজের ডিসিআরসি থেকে ভোটকেন্দ্রে রওনা হচ্ছেন ভোটকর্মীরা

শিলিগুড়ি কলেজের ডিসিআরসি থেকে ভোটকেন্দ্রে রওনা হচ্ছেন ভোটকর্মীরা। রাত পার হলেই দ্বিতীয় দফায়ে তিনটি লোকসভা কেন্দ্রের নির্বাচন এর মধ্যে রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে দার্জিলিং লোকসভা কেন্দ্রের সমতলের বিভিন্ন বুথের ইভিএম সহ ভোটে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে শিলিগুড়ি কলেজের DCRC সেন্টার থেকে বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ভোট কর্মীরা। তবে যাওয়ার আগে ইভিএম মেশিন সহ অন্যান্য জিনিসপত্র পরীক্ষা করে নিচ্ছেন।
Read More
শিলিগুড়িতে বাঘাযতীন পার্ক ময়দানে এসএসসিতে চাকরিহারারা আন্দোলনে নামলো

শিলিগুড়িতে বাঘাযতীন পার্ক ময়দানে এসএসসিতে চাকরিহারারা আন্দোলনে নামলো

শিলিগুড়িতে আন্দোলনে নামলো এসএসসিতে চাকরিহারারা। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে তারা জমায়েত হয়ে আন্দোলনে নামে।শিলিগুড়িতে প্রায় শতাধিক প্রার্থীরা আদালতের রায়ে নিজেদের চাকরি হারিয়েছে। আর সেই চাকরিহারারা এদিন আন্দোলনে নামে।তাদের দাবি আদালত অযোগ্যদের বাছাই করে ছাটাই করুক, কিন্তু এই রায়ের ফলে সিংহভাগ যোগ্য চাকরিপ্রার্থীদের অস্তিত্বের সংকোট দেখা দিয়েছে।আদালতের কাছে তাদের কাতর আবেদন আদালত যাতে যোগ্য প্রার্থীদের কথা চিন্তা করে এই রায় থেকে তাদের মুক্তি দেয়।
Read More