শিলিগুড়ি

তিস্তাপারে সরকারী জলা ভুমি দখল মুক্ত অভিযান, ভাঙ্গা হচ্ছে দোকান

তিস্তাপারে সরকারী জলা ভুমি দখল মুক্ত অভিযান, ভাঙ্গা হচ্ছে দোকান

জলপাইগুড়ি:- জঙ্গলে অবৈধ রিসোর্ট ভাঙার পর এবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত তিস্তা নদী পারের দোমোহনীতে রাজ্যে সরকারের পি ডাব্লিউ ডি দপ্তরের অধীনে থাকা জলা  জমি দখল মুক্ত করতে অভিযানে নামলো প্রশাসন। মঙ্গলবার দুপুরে ময়নাগুড়ির বিডিও সহ পূর্ত দপ্তর এবং পুলিস দোমোহনীর মরিচবাড়ি সংলগ্ন এলাকায় জলা ভূমি দখল করে গড়ে ওঠা দোকান ভেঙে দেয়, এর পাশাপাশি এই এলাকায় সরকারি জমি এবং জলা ভূমি দখল করে দোকান গোডাউন তৈরি করা ব্যবসায়ীদের আগামি সাত দিনের মধ্যে জায়গা থেকে সরে যাবার নোটিশ জারি করে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুনীল সরকার বলেন, আজকে প্রশাসনের লোকজন এসে দোকানটি ভেঙে দেয় এবং জলা ভুমি দখল করে…
Read More
বেলাকোবা হাইস্কুলে অনুষ্ঠিত হলো সাইন্স এক্সিবিশন

বেলাকোবা হাইস্কুলে অনুষ্ঠিত হলো সাইন্স এক্সিবিশন

জলপাইগুড়ি:- করোনার পর আবার দীর্ঘ চার বছর পর স্কুলে সাইন্স এক্সিবিশন পোগ্রাম। উৎসাহে আনন্দে পড়ুয়ারা।নর্থ বেঙ্গল সাইন্স সেন্টারের উদ‍্যোগে বেলাকোবা হাইস্কুলে অনুষ্ঠিত হলো সাইন্স এক্সিবিশন পোগ্রাম। সোমবার এবং মঙ্গলবার দুদিন ধরে স্কুলে এই অনুষ্ঠান চলবে। করোনা মহামারির আগে ২০১৯ সালে শেষ বারের মতো স্কুলে এই সাইন্স এক্সিবিশন পোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ চার বছর পর সাইন্স এক্সিবিশন হওয়ায় খুশীর পাশাপাশি উৎসাহি স্কুলের পড়ুয়ারা। পড়ুয়াদের বক্তব্য, বিজ্ঞান নিয়ে অনেক কিছু বই এর পাতায় পরি তবে প‍্যাট্রিকাল ভাবে দেখা সম্ভব হয়ে ওঠে না। এই সাইন্স এক্সিবিশন পোগ্রামের ফলে আমাদের সুবিধা হবে।মাঝেমধ্যে এই রকম পোগ্রাম ফের স্কুলে অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়েছে পড়ুয়ারা।স্কুলে ছোটোদের…
Read More
সেবকে ধস, বন্ধ থাকলো যান চলাচল

সেবকে ধস, বন্ধ থাকলো যান চলাচল

শিলিগুড়ি:- বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে একের পর এক ধসের খবর উঠে আসছে। যার কারণে বারবার অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পর্যটক সহ সাধারণ মানুষকে। সোমবার সকালে সেবক হয়ে ডুয়ার্স যাওয়ার পথে মংপুর কাছে আচমকাই নেমে আসে ভূমি ধস। যার কারণে দীর্ঘক্ষন আটকে থাকতে হয় পর্যটকদের। খবর পাওয়ার সাথে সাথে পূর্ত দপ্তরের পক্ষ থেকে বুলডোজারের সাহায্যে ধস সরানোর কাজ শুরু করা হয়। এই ঘটনার ফলে প্রায় এক থেকে দেড় ঘন্টা সেই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকে বলে জানা গিয়েছে।
Read More
বিধায়ক শঙ্কর ঘোষ পুরনিগমকে আর্থিক সহায়তা করতে চেয়ে পুর কমিশনারকে চিঠি দিলেন

বিধায়ক শঙ্কর ঘোষ পুরনিগমকে আর্থিক সহায়তা করতে চেয়ে পুর কমিশনারকে চিঠি দিলেন

পুরনিগমকে আর্থিক সহায়তা করবেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।নিজের বিধায়ক তহবিলের টাকা তুলে দেবেন পুরনিগমকে।তার জন্য পুরনিগমের অনুমতি চাইতে পুর কমিশনারকে চিঠি দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ।শহরের উন্নয়নের স্বার্থে বিধায়ক তহবিলের টাকা পুরনিগমের হাতে তুলে দিতে চান বিধায়ক।শহর শিলিগুড়ির বড় সমস্যা যানজট।সেই যানজট সমস্যা সমাধানে উন্নতমানের পার্কিং গড়ে তোলার লক্ষ্যেই পুরনিগমকে আর্থিক সহযোগিতা করতে চান।সেকারণে বুধবার পুর কমিশনারকে চিঠি দেন বিধায়ক।এই বিষয়ে পুরনিগমের তরফে অর্থাৎ মেয়রের উত্তর পেলেই বিধায়ক তহবিলের সমস্ত রাশি মেয়রের হাতে তুলে দেবেন তিনি৷
Read More
শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে সারপ্রাইজ ভিজিট মেয়র গৌতম দেবের

শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে সারপ্রাইজ ভিজিট মেয়র গৌতম দেবের

আগস্ট মাসে চালু হবে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট।মঙ্গলবার সকালে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে সারপ্রাইজ ভিজিট করে এমনটাই জানালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।জানা গিয়েছে, ডাম্পিং গ্রাউন্ডে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের কাজ শুরু হয়েছে অনেক আগেই।সেই কাজ শেষ করে ইউনিট চালুর কথা ছিল জুন মাসেই। কিন্তু ধীর গতিতে কাজ চলার জেরে ইউনিট এখনও চালু করা সম্ভব হয়নি৷এই পরিস্থিতিতে আজ সকালে আচমকাই পরিদর্শনে যান মেয়র গৌতম দেব৷দ্রুত কাজ শেষ করার কথা জানান তিনি।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন, আগস্টের প্রথম সপ্তাহেই ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট চালু হবে।ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্ত করা হবে।এছাড়াও বসানো হবে লক গেট।এছাড়াও একাধিক ব্যবস্থা থাকবে বলে…
Read More
শিলিগুড়িতে প্রতি বছরের মতো এবারও তাজিয়া তৈরির ধুম

শিলিগুড়িতে প্রতি বছরের মতো এবারও তাজিয়া তৈরির ধুম

বুধবার মুসলিম সম্প্রদায়ের শোকের পরব মহরম। মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে ধর্মীয় শোভাযাত্রা কোরে শোক ব্যক্ত করেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাই মহরম উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তাজিয়া তৈরির ধুম পড়েছে। শিলিগুড়ির বেলডাঙ্গি তুম্বাজোত এলাকায় তাজিয়া তৈরির এমনই তোড়জোরের ছবি নজরে এলো। মহরমের দুই মাস আগে থেকেই তাজিয়া বানাতে শুরু করেছেন এমডি নাসির। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান হলেও মহরমে শখের জন্য এই তাজিয়া বানিয়ে থাকেন।তার বানানো এই তাজিয়া শিলিগুড়ি সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গা যায়। তিনি তুর্কি, ইরাক, ইন্দোনেশিয়ার  প্রসিদ্ধ মসজিদের আদলে তাজিয়া বানিয়ে থাকেন।
Read More
বাড়ির বাসিন্দাদের‌ মাদক মেশানো খাবার‌ খাইয়ে লক্ষাধিক টাকার সম্পত্তি লুঠ জলপাইগুড়িতে

বাড়ির বাসিন্দাদের‌ মাদক মেশানো খাবার‌ খাইয়ে লক্ষাধিক টাকার সম্পত্তি লুঠ জলপাইগুড়িতে

নগদ টাকা ও সোনার গয়না সহ প্রায় দশ লক্ষাধিক টাকার সম্পত্তি লুঠ করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকায়। স্থানীয়‌ হার্ডওয়্যার ব্যবসায়ী বিপ্লব মৈত্র ব্যবসার কাজের জন্য নগদ প্রায়‌ সাত লক্ষ্য টাকা রেখেছিলেন বাড়িতে। এছাড়া তিনটি হার সহ কয়েক ভরি সোনার গয়না ছিল। সব‌ই লুঠ করে নিয়ে গেছে চোরের দল। বাড়ির সদস্য সরস্বতী মৈত্র বলেন, কোন‌ও কারণে গতকাল বিকেল থেকেই পরিবারের সদস্যদের তন্দ্রাচ্ছন্ন ভাব ছিল। এজন্য রাতে খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন সকলেই।গভীর রাতে কিছুর শব্দ শুনে ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা।…
Read More
শিলিগুড়িতে টাস্ক ফোর্সের প্রতিনিধি দলের হানা পাইকারি থেকে খুচরো মার্কেটগুলিতে

শিলিগুড়িতে টাস্ক ফোর্সের প্রতিনিধি দলের হানা পাইকারি থেকে খুচরো মার্কেটগুলিতে

রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। এরপরই পথে নামলো টাস্ক ফোর্স।বৃহস্পতিবার সকাল থেকে শহর শিলিগুড়ির পাইকারি থেকে শুরু করে খুচরো মার্কেটগুলিতে হানা দেয় টাস্ক ফোর্সের একটি প্রতিনিধি দল। সবজি থেকে শুরু করে ফল কিসের কি দাম রয়েছে তা খতিয়ে দেখা হয় সরেজমিনে। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে।এদিন সকালেই শিলিগুড়ির পাইকারি বাজারে হানা দেয় টাস্ক ফোর্সের সদস্যরা।শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের প্রায় প্রতিটি দোকান ঘুরে দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা। এরপরই সেখান থেকে বেরিয়ে চম্পাশাড়ি মার্কেট অবশেষে বিধান মার্কেটে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা। কোন সব্জি কিংবা ফলের কি দাম তা খতিয়ে দেখা হয় এদিন। টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে, পাইকারি এবং খুচরোর মধ্যে বিস্তর ফাঁরাক…
Read More
দুদিনের টানা বৃষ্টিতে আলিপুরদুয়ারবাসী নাজেহাল

দুদিনের টানা বৃষ্টিতে আলিপুরদুয়ারবাসী নাজেহাল

গত দুদিনের টানা বৃষ্টিতে নাজেহাল আলিপুরদুয়ারবাসী।দুদিন ধরে টানা বৃষ্টি চলছে।গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১২০.৬০ মিলিমিটার,হাসিমারাতে ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন নীচু এলাকায় রাস্তার উপর দিয়ে বইছে জল। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। জলের উপর দিয়ে চলছে  যাতায়াত। গতকাল ২৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।আজ ১২০.৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে ড্রেনেজ সিষ্টেম ভাল না থাকায় জল জমছে পুরএলাকায়। জল যন্ত্রনায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকেরা। তবে ভুটান পাহাড়ে  বৃষ্টি  হওয়ায় কালজানি , ডিমা নদীতে জল বাড়ছে। এ ব্যাপারে সেচ দফতরের কন্ট্রোলরুম ঘন্টায় ঘন্টায় জলের পরিমাপ নিচ্ছে।যদিও নদীতে কোন সংকেত জারি হয়নি। আলিপুরদুয়ার পুরসভার  ২,৫, ৮,৯,১৫,১৮,নম্বর ওয়ার্ডে গত দুদিন ধরে জলে…
Read More
অবৈধ নির্মাণ ও হকারদের  দখলদারীকে প্রশ্রয় নয় ‘ জানালেন মেয়র

অবৈধ নির্মাণ ও হকারদের  দখলদারীকে প্রশ্রয় নয় ‘ জানালেন মেয়র

বৃষ্টিকে উপেক্ষা করে পাঁচ মিনিট দেরিতে হলেও টক টু মেয়র এ মানুষের সমস্যার কথা শুনে তার সমাধানের চেষ্টা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মূলত এদিন অবৈধ নির্মাণ নিয়ে যে ভূমিকা নিয়েছে পুরসভা এই বিষয়ের উপরেই মানুষের প্রশ্নের সদুত্তর দিলেন তিনি। এও জানালেন শহরে কোন বেআইনি নির্মাণ বা ফুটপাত দখল বরদাস্ত নয়।তিনি জানান রাজ্য সরকার হকারদের পক্ষে, তবে সরকারি জায়গা আটকে হকারি কোনভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি তিনি জানান শহর শিলিগুড়িতে যেভাবে হকারের সংখ্যা বাড়ছে তাতে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে, ফলে যত্রতত্র, যেখানে সেখানে হকাররা বসার উপর এবার নজরদারি চালাবে শিলিগুড়ি পুরসভা। দেখা হবে তাদের সঠিক পরিচয় পত্র ও তথ্য।।…
Read More