শিলিগুড়ি

বুধবার সকালে উদ্ধার করা হল একটি সাত ফুটের শাঁখামুঠি সাপ

বুধবার সকালে উদ্ধার করা হল একটি সাত ফুটের শাঁখামুঠি সাপ

শিলিগুড়ি:- বুধবার সাত সকালে উদ্ধার হলো একটি সাত ফুটের শঙ্খিনী বা শাঁখামুঠি সাপ।এদিন ফুলবাড়ি সংলগ্ন পুটিমাড়ি এলাকার একটি পুকুরে মাছ ধরার জালে আটকে পড়েছিলো সুন্দরী এই সাপটি।সকালে পুকুরের মধ্যে জীবন্ত অবস্থায় সাপটিকে জালে আটকে থাকতে দেখা যায়।। অবশেষে স্থানীয়রায় শঙ্খিনী নামের এই সাপটিকে জাল কেটে সুস্থ অবস্থায় উদ্ধার করে বনজঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সাধারণত জানাজায় শাঁখামুঠি সাপ বিষধর হলেও এটি খুব সুন্দর ও শান্ত প্রকৃতির হয়। শাঁখামুঠি সাপ সাধারণত অন্যান্য সাপেদের খেয়েই বেঁচে থাকে।দেখতে অতি সুন্দর ও চমৎকার নানা রঙে সজ্জিত এই সাপটির মাথা আকারে বেশ বড়, সারা শরীরজুড়ে পরপর কালো ও হলুদ ডোরাকাটা দাগ। বিষধর এ সাপটির নাম শঙ্খিনী।এটি…
Read More
শিলিগুড়িতে অবৈধভাবে তৈরি ডেকোরেটরের গোডাউন ভেঙে দিল পুরনিগম

শিলিগুড়িতে অবৈধভাবে তৈরি ডেকোরেটরের গোডাউন ভেঙে দিল পুরনিগম

শিলিগুড়ি:- শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪০ নম্বর ওয়ার্ডের শিবরামপল্লী এলাকায় অবৈধভাবে তৈরি ডেকোরেটরের গোডাউন ভেঙে দিল পুরনিগম।জানা গিয়েছে, বিনা প্ল্যানে তৈরি অবৈধ নির্মাণ সরিয়ে দেওয়ার জন্য পুরনিগমের তরফে গোডাউন মালিককে দুবার নোটিশ দেওয়া হয়েছিল। গোডাউন মালিক শুধুমাত্র কিছুটা অংশ সরিয়ে দেয়।এরপরই আজ অবৈধ নির্মাণ ভেঙে দিতে পৌঁছায় পুরনিগমের কর্মীরা।গোডাউন মালিক ও পুরনিগমের আধিকারিকদের মধ্যে বচসাও হয়।এই বিষয়ে গোডাউন মালিক বলেন, নোটিশ পাঠানোর পর অবৈধ নির্মাণ ভেঙে দিয়ে তার রিপোর্টও জমা দিয়েছি। সেইসময় সমস্ত নির্মান ভাঙা নিয়ে কিছুই জানানো হয়নি।আজ সময় না দিয়েই গোডাউন ভাঙতে পৌঁছায় পুর কর্মীরা।এই কারণে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
Read More
চিকিৎসক-পুলিশ সম্পর্ক সুদৃঢ় করতে শিলিগুড়ি জেলা হাসপাতালে রাখিবন্ধন উৎসব পালন

চিকিৎসক-পুলিশ সম্পর্ক সুদৃঢ় করতে শিলিগুড়ি জেলা হাসপাতালে রাখিবন্ধন উৎসব পালন

সোমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রাখীবন্ধন উৎসব পালন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে রাখীবন্ধন উৎসব পালন করতে দেখা যায় শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ও হাসপাতালের সুপার চন্দন ঘোষকে। সঙ্গে ডিসিপি, এসিপি, আইসি থেকে একাধিক পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি হাসপাতালের নার্স, চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার সি সুধাকর রাখী পরিয়ে দেন হাসপাতালের সুপার চন্দন ঘোষের হাতে৷ তবে রাখীতেও নির্যাতিতার প্রতি ন্যায়ের দাবি জানিয়েছেন চিকিৎসকরা।
Read More
মেয়র গৌতম দেব শিলিগুড়ি শহরকে আবর্জনামুক্ত করতে আরও 5টি গাড়ি নামালেন

মেয়র গৌতম দেব শিলিগুড়ি শহরকে আবর্জনামুক্ত করতে আরও 5টি গাড়ি নামালেন

শিলিগুড়ি:- শিলিগুড়ি পুরনিগম এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে সেপটিক ট‍্যাঙ্ক পরিষ্কারের জন‍্য ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা মূল‍্যের দুটি গাড়ি এবং জঞ্জাল পরিষ্কার করবার জন‍্য ১০ লক্ষ্যে ৯৬ হাজার টাকা মূল‍্যের ৩ টি ট্রাক্টরের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন মেয়র গৌতম দেব,মেয়র পারিষদ মানিক দে, দুলাল দত্ত, সোভা সুব্বা ও সিন্ধা দে বসুরায় ও ৭ নম্বর ওর্য়াড কাউন্সিলর পিন্টু ঘোষ। এই ছোট অনুষ্ঠানে পতাকা নারিয়ে সুচনা পর্বের শেষে মেয়র গৌতম দেব জানান এই গাড়ি গুলো শহরের জঞ্জাল পরিষ্কারের ক্ষেত্রে অনেক সহায়তা করবে।এছাড়াও গাড়ির সংখ‍্যা বর্তমানে বেরে ৯টি হলো।
Read More
শিলিগুড়ি পুরনিগমের মেয়র ৮০ তম “টক টু মেয়র” অনুষ্ঠানে শুনলেন ছাত্রের অভিযোগ

শিলিগুড়ি পুরনিগমের মেয়র ৮০ তম “টক টু মেয়র” অনুষ্ঠানে শুনলেন ছাত্রের অভিযোগ

শিলিগুড়ি:- শনিবার মানেই অভাব অভিযোগ শোনবার পালা শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের।সেই মতো আজ ২৮জন নানান অভিযোগ মেয়র সাহেবের কাছে জানান।এরই মাঝে শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওর্য়াড থেকে চতুর্থ শ্রেণীর ঋষি বিশ্বাস নামে এক ছাত্র তাঁর এলাকার রাস্তার শোচনীয় অবস্থার কথা মেয়রকে জানান। শিশুরা হলো ভগবান তাঁর কথা গুরুত্ব সহকারে শুনে অতি শিঘ্রই এই সমস‍্যা সমাধানের কথা জানান।মেয়র গৌতম দেব জানান শিশুদের কে খুব ভালো বাসেন তিনি,সেই জন‍্য চকলেট রাখেন তিনি সবসময়। বাঘাযতীন কলোনির সেই ছোট্ট শিশুটির প্রতিদিন সকালে ভাঙাচুরা রাস্তা দিয়ে স্কুলে যেতে খুব অসুবিধা হচ্ছে।এই কথা শুনেই প্রথমে যথাযথ গুরুত্ব সহকারে সমস‍্যা সমাধানের চেষ্টা তিনি করবেন।
Read More
মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে বসলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে বসলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ

শিলিগুড়ি:- আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তার পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শুক্রবার মহাত্মা গান্ধী মোড়ের কাছে দলীয় নেতৃত্ব ও বিজেপি কাউন্সিলরদের সঙ্গে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি বিধায়ক। আরজি কর ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে বলে জানান বিধায়ক শঙ্কর ঘোষ।অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি।
Read More
আরজি করের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে চিকিৎসকদের মিছিল

আরজি করের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে চিকিৎসকদের মিছিল

শিলিগুড়ি:- আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় পুরো দেশ। রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছেন চিকিৎসকেরা। শিলিগুড়িতেও কর্মবিরতি পালন করছে চিকিৎসকেরা। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ মিছিল করা হয়। সেই প্রতিবাদ মিছিলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা পা মেলান। আরজি করের ঘটনায় নিরপেক্ষ তদন্ত, অন্যান্য দোষীদের গ্রেফতারের দাবি সহ অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন চিকিৎসকেরা। পাশাপাশি রাজ্যের প্রতিটি হাসপাতাল, মেডিক্যাল কলেজে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করেছেন চিকিৎসকেরা। এদিকে ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন।
Read More
খুঁটি পূজোর মধ্য দিয়ে প্যান্ডেলের কাজ শুরু করলো সুব্রত সংঘ

খুঁটি পূজোর মধ্য দিয়ে প্যান্ডেলের কাজ শুরু করলো সুব্রত সংঘ

শিলিগুড়ি:- শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের আকর্ষণীয় পূজো মন্ডপের মধ্যে একটি পূজো মন্ডপ হলো সুব্রত সংঘ।বিগত কয়েক বছর যাবত লাগাতার আকর্ষণীয় পূজো মন্ডপ উপহার দিয়ে শিলিগুড়িবাসীর মন জয় করতে সমর্থ হয়েছে সুব্রত সংঘ। ব্যতিক্রম নয় এবারের তাদের দুর্গাপূজো। এবারে তাদের ৬৭তম বর্ষে পদার্পণ করলো এই দুর্গাপূজো। এবারের পুজোর বিশেষ আকর্ষণ "দৃষ্টিকোণ"। মূলত আমরা বিভিন্ন জিনিস বা বিষয়কে নানান দৃষ্টিভঙ্গিতে দেখে থাকি আমরা। এমনি তাদের পুজো মণ্ডপ কে যেই দৃষ্টিকোণে আপনি দেখবেন সেই ভাবনায় খুঁজে পাবেন তাদের এই আকর্ষণীয় প্যান্ডেলকে। মেদিনীপুরের শিল্পী দ্বারা তৈরি হবে এবারে তাদের সমাজ বান্ধব সামগ্রী তৈরি করা এই পূজো মন্ডপ। ক্লাব সম্পাদক তথা পুজো কমিটির সভাপতি ভাস্কর বিশ্বাস…
Read More
প্রাক্তন মুখ‍্যমন্ত্রীর ছবিতে মাল‍্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন এসএফআই নেতৃত্বরা

প্রাক্তন মুখ‍্যমন্ত্রীর ছবিতে মাল‍্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন এসএফআই নেতৃত্বরা

শিলিগুড়ি:- ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বৃহস্পতিবার এক মিছিল সংগঠিত করে ডিআই অফিস অভিযানের ডাক দিয়েছিলেন এসএফআই।পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ‍্যমন্ত্রীর আকষ্মিক মৃত‍্যুতে এই অভিযান আপাততঃ বাতিল করে তাকে শ্রদ্ধা নিবেদন করেন এসএফআই নেতৃত্বরা। এক কর্ম সূচির মধ‍্য দিয়ে শিলিগুড়ি কলেজের ১ নম্বর গেটের সামনে বুদ্ধবাবুর প্রতিকৃতিতে মাল‍্যদান, সংগঠনের পতাকা দিয়ে গার্ড অফ ওনার দিয়ে সন্মান প্রদান করা হয়।এরপর এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসএফআই এর সভাপতি তন্ময় অধিকারী, সম্পাদক অঙ্কিত দে সহ জেলার অন‍্যান‍্য নেতৃত্বরা প্রাক্তন মুখ‍্যমন্ত্রী কে শ্রদ্ধা নিবেদন করেন। এক বিবৃতিতে জেলা সম্পাদক অঙ্কিত দে জানান, তাদের নেতা প্রাক্তন মুখ‍্যমন্ত্রী সব সময় ছাত্র যুবদের কথা চিন্তা করতেন।রাজ‍্য জুড়ে বামপন্থীদের সকল কর্মসূচি বাতিল…
Read More
৫৯ তম বর্ষে রথখোলা স্পোর্টিং ক্লাবের বিশেষ আকর্ষণ “সুবর্ণ ভূমি”

৫৯ তম বর্ষে রথখোলা স্পোর্টিং ক্লাবের বিশেষ আকর্ষণ “সুবর্ণ ভূমি”

শিলিগুড়ি:- ঢাকের আওয়াজে শরতের আগমনে বার্তা বহন করে নিয়ে মা আসছে। সেই আগমণের বার্তা রথখোলা স্পোর্টিং ক্লাবের খুঁটি পূজোর মধ‍্য দিয়ে শুরু হলো।রথখোলা স্পোর্টিং ক্লাবের ৫৯ তম বর্ষে তাদের আকর্ষণ "সুবর্ণ ভূমি"। প্রতি বছর রথখোলা স্পোটিং ক্লাবের পূজো মন্ডপ দেখতে দুর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভীড় চোখে পরে। পূজো কমিটির সম্পাদক বাপ্পা বর্মণ ও পূজো কমিটির অন‍্যতম কান্ডারী সোনা চক্রবর্তী জানান দর্শনার্থীদের ভীড় তাদের কাছে কোনো ব‍্যাপর নয় যথেষ্ট সুরক্ষাকর্মী থাকার পাশাপাশি প্রশাসন তাদেরকে র খুব সহয়তা করে।
Read More