শিলিগুড়ি

পুজোয় মহিলা সুরক্ষায় বিশেষ নজর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের

পুজোয় মহিলা সুরক্ষায় বিশেষ নজর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসন্ন। গণেশ পূজোর মধ্য দিয়েই পুজোর আমেজ চলে আসে। পুজো পুজো রব চারিদিকে। আকাশে পেজা তুলোর মত সাদা মেঘের ভেসে বেড়ানো সহ কাশফুল হাওয়ার দোলায় দুলে দুলে ওঠার সুন্দর দৃশ্য ইতিমধ্যেই জানান দিচ্ছে মা আসছে। মাকে আগমনের জন্য ইতিমধ্যেই সমস্ত দুর্গাপুজো উদ্যোক্তারা কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। অন্যদিকে শান্তিপূর্ণ ও অবাধ দূর্গা পুজো পালন করতে সজাগ দৃষ্টি রেখেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সহ শিলিগুড়ি পুর নিগম, দমকল, বিদ্যুৎ বিভাগ সহ জরুরী পরিষেবা দপ্তরের কর্মীরা। অন্যদিকে পুজো উদ্যোক্তাদের সাথে বৈঠকের পাশাপাশি জরুরী বিভাগের সাথেও দফায় দফায় বৈঠক করে অপ্রীতিকর বা জরুরী পরিষেবা প্রদানের সময় কি কি ব্যবস্থা গ্রহণ…
Read More
আরজিকর ঘটনার প্রতিবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে প্রশংসা করেলেন শুভেন্দু অধিকারী

আরজিকর ঘটনার প্রতিবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে প্রশংসা করেলেন শুভেন্দু অধিকারী

শিলিগুড়ি:- মঙ্গলবার দলীয় কর্মসুচীতে যোগ দিতে উত্তরবঙ্গে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সরক পথে মাথাভাঙ্গার উদ্যশ্য রওনা দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি এয়ে একাধিক বিষয় নিয়ে রাজ্যের সরকারকে একহাত নেন তিনি। আরজি কর কান্ড নিয়ে চিকিৎসকদের লাগাতার চালিয়ে যাওয়া আন্দোলনকে বন্ধ করে মঙ্গলবার বিকেল ৫টার মধ্য কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন দেশের সর্বচ্চ আদালত।তবে যতক্ষন না দোষীরা উপযুক্ত শাস্তি না পাচ্ছে ততক্ষন আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ প্রসঙ্গে জানান,রাজ্যের শিক্ষা,স্বাস্থ্য, জেলে গিয়েছে, এবার স্বাস্থ্য জেলে যাচ্ছে।
Read More
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

কলেজ ও হাসপাতাল চত্বরকে জঞ্জাল মুক্ত করতে ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের প্রথম ধাপের কাজ। সোমবার এই কাজের সূচনা করেন মেডিকেল কলেজের হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। গৌতম দেব জানান, মেডিকেল কলেজে ও হাসপাতাল চত্বরে আনাচে-কানাচে আবর্জনা স্তূপ জমা হয়ে থাকে। ক্লিনিক্যাল আবর্জনা গুলি একটি বেসরকারি কোম্পানি দ্বারা অপসারণ করা হলেও অন্যান্য আবর্জনা হাসপাতাল চত্বরে পড়ে থেকে পরিবেশকে দূষিত করে। সেই দিক বিবেচনা করে হাসপাতালের আবর্জনাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর প্রকল্পের মধ্য দিয়ে সেগুলোকে অন্য রূপ দেওয়া…
Read More
আরজি কর ঘটনায় বিচারের দাবিতে শিলিগুড়িতে ‘অভয়া ভোর দখল’ কর্মসূচির আয়োজন

আরজি কর ঘটনায় বিচারের দাবিতে শিলিগুড়িতে ‘অভয়া ভোর দখল’ কর্মসূচির আয়োজন

শিলিগুড়ি : কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একজন শিক্ষানবিশ মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শিলিগুড়িতে 'অভয়া ভোর দখল' কর্মসূচির আয়োজন করা হয়। অর্জুন মন্টু ঘোষ সহ শিলিগুড়ির বিপুল সংখ্যক মানুষ সোমবার সকালে শহরের হাশমি চকে মোমবাতি জ্বালান এবং ন্যায়বিচার না হওয়া পর্যন্ত 9 আগস্টের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের পাশাপাশি অর্জুন পুরস্কারপ্রাপ্ত মন্টু ঘোষও বিক্ষোভ ও শপথ অনুষ্ঠানে অংশ নেন।ভোর ৪টা ১০ মিনিটে 'অভয়া ভোর ডাকল' অনুষ্ঠিত হয়।তবে ঘোষ বলেন, বিচারের দাবিতে এই বিক্ষোভ করা হচ্ছে। আমরা মোমবাতি জ্বালিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করেছি। আমরা শপথ নিচ্ছি যে একজন…
Read More
বন্যপ্রাণীদের প্রাণ বাঁচাতে রেল চালকের ভূমিকা

বন্যপ্রাণীদের প্রাণ বাঁচাতে রেল চালকের ভূমিকা

বামন হাট হইতে শিলিগুড়ি যাওয়ার 15468 ডাউন ট্রেন যখন নিউমাল স্টেশন ছেড়ে শিলিগুড়ির দিকে যাওয়ার পথে সেবক এবং গুলমা মহানন্দা ওয়াইল্ড লাইফের জঙ্গল পার করার সময় তিনটি বুনো হাতিসহ একটি বাচ্চা রেললাইন দখল করে হাঁটতে থাকে। সেই সময় লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জে এন আনসারি ও। জি ঘোষের তৎপরতায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে এবং হাতিকে রেললাইন পার হতে সাহায্য করে। পরবর্তীতে হাতি যখন দলবল সহ মহানন্দা অভয়ারণ্যে প্রবেশ করার পরেই ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই ধরনের চালকের তৎপরতায় অনেক হাতির প্রাণ বাঁচিয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের কর্তৃপক্ষের পক্ষ থেকে উভয়চালককে ধন্যবাদ জানিয়েছে।
Read More
শিলিগুড়িতে শুরু হল ফুটবল অ্যাকাডেমি, উদ্বোধন করলেন মেয়র

শিলিগুড়িতে শুরু হল ফুটবল অ্যাকাডেমি, উদ্বোধন করলেন মেয়র

শিলিগুড়ির : শিলিগুড়ির আশপাশের প্রতিভাবান ফুটবলারদের সঠিক দিশা দেখাতে শিলিগুড়ি পুরনিগমের উদ‍্যোগে চালু হলো  ফুটবল একাডেমি। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেয়র গৌতম দেবের হাত ধরে শুভ সুচনা হোলো এই ফুটবল একাডেমির। শহর ও শহরের আশপাশের বয়স ভিত্তিক এর বিচারে দুটি গ্রুপের মোট ৫০ জন বাছাই করা খেলোয়াড়দের নিয়ে বিশেষ প্রশিক্ষণের মধ্যে এই একাডেমি গঠন করা হবে। মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব মেয়র পারিষদ দুলাল দত্ত সহ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব কুন্তোল গোস্বামী ফুটবল সচিব সৌরভ ভট্টাচার্য্য ও আরো অনেক অতিথির মধ্যে এই একাডেমি সুচনা হোলো।এরপর মেয়র সকল খেলোয়াড়দের সঙ্গে মাঠে দেখা করেন।
Read More
বিধায়কের আহ্বানে রাস্তায় নামলেন পড়ুয়ারা

বিধায়কের আহ্বানে রাস্তায় নামলেন পড়ুয়ারা

শিলিগুড়ি: বিধায়কের আহ্বানে নিমেষেই বাস খালি, রাস্তায় নেমে পড়লেন পড়ুয়ারা। বুধবার সকাল থেকেই শিলিগুড়িতে বনধের সমর্থনে পথে নেমেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। বনধ সফল করতে পথে নামেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন সকালে হাসমি চকে তাঁর সামনে দিয়েই যাচ্ছিল একটি বেসরকারি কলেজ ও স্কুলের বাস।  শংকর বাস থামিয়ে পড়ুয়াদের বনধ সমর্থনের অনুরোধ করেন। পড়ুয়ারাও বিধায়কের ডাকে সাড়া দিয়ে বাস থেকে নেমে বনধকে সমর্থন জানান। পরে তাঁরা যে যাঁর বাড়ি ফিরে যান। শিলিগুড়িতে বনধে ভালো সাড়া পড়েছে।  গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় গাড়ি আটকে দিচ্ছেন। বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশকর্মী।
Read More
মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিচ্ছন্ন রাখতে পুরনিগমের বিশেষ উদ্যোগ  

মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিচ্ছন্ন রাখতে পুরনিগমের বিশেষ উদ্যোগ  

শিলিগুড়ি: শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর পরিস্কার পরিচ্ছন্ন করতে বিশেষ অভিযান।গত ২৩ তারিখ থেকে শুরু হয়েছে এই অভিযান। ১৫ দিন ধরে চলবে এবং কিছু দিন অন্তর অন্তর চলতে থাকবে এই অভিযান। মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফ-সাফাইয়ের প্রতি বিশেষ নজর দেওয়া হবে এবার। সেক্ষেত্রে স্থায়ী সমাধান খুঁজতে আগামীতে জেলাশাসকের উপস্থিতিতে হবে বৈঠকও। সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে এমনটাই জানালেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান গৌতম দেব। তিনি জনান, প্রাথমিকভাবে পুরনিগমের তরফে একটা চুক্তি ভিত্তিতে অভিযান শুরু হয়েছে। তবে স্থায়ী সমাধান খুঁজে বার করাটা চ্যালেঞ্জ বলে মন্তব্য গৌতম দেবের। তিনি জানান, শিলিগুড়ি মহকুমা পরিষদের…
Read More
আরজিকর ঘটনাকে কেন্দ্র করে শংকর ঘোষের মন্তব্য

আরজিকর ঘটনাকে কেন্দ্র করে শংকর ঘোষের মন্তব্য

শিলিগুড়ি:-আরজিকর কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও পুলিশ কমিশনার বিনিত গোয়েলকে গ্রেপ্তার না করা পর্যন্ত নির্যাতিতা ন্যায় পাবে না। আর এই জন্য রাজ্য জূড়ে অসহযোগ আন্দোলন গড়ে তুলতে হবে। শনিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন শিলিগুড়ির বিধায়ক তথা মুখ্য সচেতক শংকর ঘোষ। এদিন বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "আমি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে আবেদন করেছি যাতে রাজ্য জূড়ে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হয়। সাধারণ মানুষ ও সরকারি কর্মীদের এতে এগিয়ে আসতে হবে। কারণ মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে নির্যাতিতা কোনভাবেই ন্যায় পাবে না।
Read More
শিলিগুড়ি ভক্তি নগর থানা তে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

শিলিগুড়ি ভক্তি নগর থানা তে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

শিলিগুড়ি:- শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ক নিবির করতে উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।সেই লক্ষ্যে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন থানায় ও ফাঁড়ি গুলিতে উৎসর্গ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন।শিলিগুড়িতে গৌরব শর্মা পুলিশ কমিশনার থাকা কালীন শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অন্তরে যেসকল থানা ট্রাফিক গার্ড সহ ফাঁড়িগুলোতে প্রত্যেক শনিবার করে উৎসর্গ ব্লাড ডোনেশন ক্যাম্প করা হতো। শিলিগুড়ি থেকে গৌরব শর্মা বদলি হ‌ওয়ার পর আজো এই রক্ত দানের শিবিরের আয়োজন করা হয় প্রত্যেকটি থানার ও ফাঁড়ি গুলো তে।আজ শনিবার শিলিগুড়ি ভক্তি নগর থানা তে উৎসর্গ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।আজকে এই রক্তদান শিবিরে পুলিশকর্মী সহ সাধারন মানুষেরাও রক্ত দান…
Read More