শিলিগুড়ি

বাইক উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

বাইক উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

চুরির দিন কয়েকের মধ্যেই চুরি যাওয়া বাইক উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ইসলামপুরের দাসপাড়া থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করে শিলিগুড়িতে আনলো পুলিশ। জানা গিয়েছে, দুর্গাপূজার প্রাক্কালে এনজেপির বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু বাইক চুরির ঘটনা সামনে আসে।গত ১৩ই অক্টোবর ভর দুপুরে এমনই বাড়িভাষা থেকে এমডি মুন্না নামে এক ব্যক্তির বাইক চুরি যায়। সাথে সাথেই ওই ব্যক্তি নিউ জলপাইগুড়ি থানায় বাইক চুরির অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।তদন্তে উঠে আসে হাসিবুল নামে কুখ্যাত বাইক চোরের নাম। এরপর গজলডোবা ভোরের আলোর বাসিন্দা ওই দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই চলে চুরির…
Read More
টাকা জালিয়াতি করার অভিযোগ মানঝা চাবাগানের ২ কর্মীর বিরুদ্ধে

টাকা জালিয়াতি করার অভিযোগ মানঝা চাবাগানের ২ কর্মীর বিরুদ্ধে

চাবাগানের মজুরি জালিয়াতি, ভুয়ো শ্রমিকদের নাম মাস্টার রোলে বসিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল নকশালবাড়ি মানঝা চাবাগানের ২ কর্মীর বিরুদ্ধে। গোটা ঘটনায় নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করল বাগান কর্তৃপক্ষ। অভিযোগ মানঝা চাবাগানের ২ সাব স্টাফ রোশন তির্কি ও বিনোদ খালকো নিজেদের পরিবারের সদস্যদের নাম মাস্টার রোলে বসিয়ে ২০২১-২২ থেকে বাগান কর্তৃপক্ষের টাকা জালিয়াতি করত। ঘটনা প্রকাশ্য আসতেই বাগানের সিনিয়র ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন সিনিয়র ম্যানেজার ধন্নারাম চৌধুরী। বাগানের সিনিয়র ম্যানেজার জানান, এই দুইজন বাগানের কর্মী নিজেদের পরিবারের সদস্যদের নাম এমনকি ২ শিক্ষার্থী, মা, স্ত্রী সহ বেশকিছুর নাম বসিয়ে এই টাকা নয়ছয় করা করত। চাবাগানের…
Read More
ফুলবাড়ীতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত বহু দোকানপাঠ

ফুলবাড়ীতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত বহু দোকানপাঠ

গত মঙ্গলবার  রাতে একটি দোকানে  যেভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে তাতে আতঙ্কিত রয়েছে ফুলবাড়ী এলাকার মানুষজন। জানা যায় ফুলবাড়ী ছোবাভিটা এলাকায় একটি চায়ের দোকানে আগুন লেগে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়, তবে দোকানী  জানান,, রাত নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান, এরপর বুধবার সকালে দোকান খুলতে এসে হঠাৎই দেখতে পান দোকানটি জ্বলে পুড়ে সমস্ত কিছু ছাই হয়ে গেছে। উপরের টিন ও দোকানের শাটার ভেঙে রয়েছে। এরপরে এলাকাবাসীদের কাছ থেকে আগুনের বিষয়টি জানতে পারেন।স্থানীয়দের কথা অনুযায়ী  রাত সাড়ে বারোটা নাগাদ সেই দোকানে আগুন লাগে এরপর দোকানে ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়, আর সেই সিলেন্ডার বিস্ফোরণের ফলেই দোকানের সমস্ত…
Read More
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে দুর্গন্ধের কারণে সমস্যায় পড়ছেন রোগী ও চিকিৎসকেরা

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে দুর্গন্ধের কারণে সমস্যায় পড়ছেন রোগী ও চিকিৎসকেরা

সুপার স্পেশালিটি হাসপাতালে পাহাড় সম মিউনিসিপ্যালিটি ওয়েস্ট, দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত রুগী সহ নিকট আত্মীয়দের, পৌরসভার দায়িত্ব, জানালেন এম এস ভি পি। উৎসবের মরশুমে আবর্জনার পাহাড় জমেছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে, আর এতেই প্রাণ ওষ্ঠাগত রুগী থেকে দূর দূরান্ত থেকে আসা রুগীদের নিকট আত্মীয়দের। বিশেষ করে হাসপাতালের ওষুধ বিতরণ কাউন্টার এলাকায় যাওয়া দুষ্কর হয়ে গিয়েছে বলেই ক্ষোভ বাড়ছে সাধারন মানুষের মধ্যে। অপরদিকে এই প্রসঙ্গে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার তথা ভাইস প্রিন্সিপাল ডাঃ কল্যাণ খা জানান, এই সমস্যার ব্যাপারে অবগত আছে কর্তৃপক্ষ, তবে পরে থাকা আবর্জনা সবটাই মিনুসিপ্যাল ওয়েস্ট, পুরসভা এই বর্জ্য পরিষ্কার করার দায়িত্বে রয়েছে।
Read More
ধর্ষনের অভিযোগে কাজল বর্মন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ

ধর্ষনের অভিযোগে কাজল বর্মন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ

যুবতীকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম কাজল বর্মন। শিলিগুড়ি পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। জানা গিয়েছে, কাজল বর্মন একটি বাড়িতে ভাড়া থাকতো।সেই বাড়িতেই বাবা ও মায়ের সঙ্গে থাকে ২৬ বছরের এক যুবতী।গত ৩ অক্টোবর রাতে বাথরুমে গিয়েছিল যুবতী। অভিযোগ, সেইসময় কাজল বর্মন তাকে জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর যুবতীর পরিবারের তরফে ভক্তিনগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
শনিবার সকালে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী

শনিবার সকালে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী

উত্তরবঙ্গ সফরে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছতে দলের নেতাকর্মী সমর্থকরা থাকে সংবর্ধনা জানান। এরপর সড়ক পথ দিয়ে তিনি সোজা চলে যান কালচিনির উদ্দেশ্যে। জানা গিয়েছে, এদিন কালচিনিতে একাধিক কর্মসূচি রয়েছে তার।
Read More
শুক্রবার কার্নিভাল নিয়ে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

শুক্রবার কার্নিভাল নিয়ে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

দূর্গা পুজোর কার্নিভাল নিয়ে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এবছর কার্নিভালে মোট ১৩টি ক্লাব অংশগ্রহণ করবে। এদিনের বৈঠকে কার্নিভাল নিয়ে সমস্ত আলোচনা করা হয়।কখন কোন রাস্তা দিয়ে কার্নিভালের গাড়িগুলো বের করা হবে, কোন সময়ে কোন ক্লাব অংশগ্রহণ করবে সেইসমস্ত কিছু বৈঠকে জানানো হয়। কার্নিভালে অংশগ্রহণকারী ১৩টি ক্লাবগুলিকে পুরস্কৃত করা হবে।প্রথম স্থানাধিকারী ক্লাবকে ৭৫ হাজার টাকা, দ্বিতীয় ৬০ হাজার টাকা, তৃতীয় স্থানাধিকারীকে ৫০ হাজার টাকা দেওয়া হবে।এছাড়াও অন্যান্য অংশগ্রহণকারী ক্লাব গুলোকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও ২৭ অক্টোবর বিজয়া সম্মেলনীর মধ্য দিয়ে বিভিন্ন ক্লাবকে শারদ সম্মান জানানো হবে।প্রথম পুরস্কার ৩৫ হাজার, দ্বিতীয় ২৫ হাজার, তৃতীয় ২০ হাজার, চতুর্থ ১৫…
Read More
থেট কালচারের অভিযোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে একাধিক ছাত্রকে বহিষ্কার করা হয়

থেট কালচারের অভিযোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে একাধিক ছাত্রকে বহিষ্কার করা হয়

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিল জুনিয়র চিকিৎসকেরা। এরপরে বিভিন্নভাবে থেট কালচারও চলত এরই অভিযোগ একাধিক ছাত্রকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়। অন্যদিকে এরপরে মেডিকেল কলেজের ডিন সহকারী  ডিন। পদের থেকে সরিয়ে দেওয়া হয়। এবার অধ্যক্ষের প্রতি আস্থা হারিয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে চিঠি পাঠাতে চলেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের ১৭জন বিভাগীয় প্রধানেরা। অভিযোগ, কারচুপি করে বাছাই করা পড়ুয়ার নম্বর বাড়ানো হয়েছিল মার্কশিটে।
Read More
মঙ্গলবার বোনাসের দাবিতে শ্রমিক ভবনের সামনে বিক্ষোভ করেন চা শ্রমিকরা

মঙ্গলবার বোনাসের দাবিতে শ্রমিক ভবনের সামনে বিক্ষোভ করেন চা শ্রমিকরা

শিলিগুড়ি: ২০ শতাংশ বোনাসের দাবিতে গতকাল পাহাড় জুড়ে ১২ ঘন্টার বনধ পালিত হয় চা শ্রমিক সংগঠনের যৌথমঞ্চের তরফে। পরদিনই বোনাস ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠক বসে দাগাপুরের শ্রমিক ভবনে। বৈঠক পর্বকে কেন্দ্র করে এদিন দাগাপুর শ্রমিক ভবনে উপস্থিত হন বিভিন্ন চা বাগানের শ্রমিকেরা। বোনাসের দাবিতে শ্রমিক ভবনের সামনেই বিক্ষোভে শামিল হন শ্রমিকেরা।
Read More
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে চেক তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে চেক তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

শনিবার শহরের পুরাতন বাজার বিধান মার্কেট অগ্নিকাণ্ডের কবলে পরে।এই অগ্নিকাণ্ডের ফলে ২২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।পরের দিন শহরে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এসে ঘোষণা করেন সকল ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অর্থ সহযোগিতা করা হবে।সেই মতেই মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতে চেক তুলেদেন মেয়র গৌতম দেব সহ পুর-কমিশনার সচিব মেয়র পারিষদ বোরো চেয়ারম্যান কাউন্সিলরেরা। মোট ২২টি দোকান মালিকের মধ্যে ৯ জনকে ১ লক্ষ‍্য এবং বাকি ১৩ জনকে ৫০ হাজার টাকার চেক এই অনুষ্ঠানের মধ্যে তুলে দেওয়া হয়। চেক প্রদানের পর সকল আধিকারিক ও দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে মেয়র গৌতম দেব জানান, পুজোর মুখে এই আগুন একটি ঘটনা তাই সমবেদনা জানাবার…
Read More