শিলিগুড়ি

ধসপ্রবণ এলাকা চিহ্নিত NH-10, টানা বৃষ্টিতে বাড়ছে বিপদ, যান চলাচলে সতর্কতা জারি

ধসপ্রবণ এলাকা চিহ্নিত NH-10, টানা বৃষ্টিতে বাড়ছে বিপদ, যান চলাচলে সতর্কতা জারি

টানা বৃষ্টিপাতে ফের বিপদ বাড়ছে শিলিগুড়ি থেকে সিকিমমুখী জাতীয় সড়ক ১০ (NH-10)-এ। সড়কের একাধিক অংশ ধসপ্রবণ হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন সংস্থা (NHDICL)। সেতি ঝোরা, সেলফি দাড়া, বিরিক দাড়া, লিখুভীর, মেলি ও ভালুখোলা—এই এলাকাগুলি বর্তমানে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। ধসের ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে জেসিবি-সহ একাধিক ভারী যন্ত্রপাতি। পাশাপাশি, জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রতিটি বিপদজনক এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে সাথে প্রয়োজনে যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সাধারণ মানুষ ও পর্যটকদের উদ্দেশে প্রশাসনের তরফে অনুরোধ জানানো হয়েছে—রাস্তায় রওনা হওয়ার আগে আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি ভালোভাবে জেনে তবেই যাত্রা শুরু করুন।
Read More
সাফাই কর্মীদের মধ্যে ছাতা ও রেন কোট প্রদান করলেন শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

সাফাই কর্মীদের মধ্যে ছাতা ও রেন কোট প্রদান করলেন শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

সাফাই কর্মীদের আরো একবার পাশে দাঁড়ালেন শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদ দিলীপ বর্মন মহাশয়। ওয়ার্ডে কর্মরত 40 জন সাফাই কর্মীদের বর্ষা থেকে রক্ষা পেতে রেন কোট প্রদান করেন। এই ছাড়া ওয়ার্ডের মহিলা কর্মীদের মধ্যে ছাতা বিতরণ ও করা হয়। এই ছাড়া ওয়ার্ডের যত্রতত্র ফেলে দেওয়া জঞ্জাল কে উঠানোর জন্য একটি অটো পরিষেবার ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিলীপ বাবু। তিনি জানান ওয়ার্ডের এক সমাজসেবী এর আর্থিক অনুদানে এই অটো পরিসেবা চালু করা সম্ভব হয়েছে। সাফাই কর্মীদের সময় মতো বর্ষার রেন কোট না পাওয়ায় সম্পূর্ণ নিজের উদ্যেগে ও ওয়ার্ড বাড়ির সহযোগিতায় এই বছরও রিয়ান…
Read More
বৃহস্পতিবার রাত নটা নাগাদ ইউনিয়ন ব্যাংকের শিবমন্দির ব্রাঞ্চে হঠাৎ বেজে ওঠে সাইরেন

বৃহস্পতিবার রাত নটা নাগাদ ইউনিয়ন ব্যাংকের শিবমন্দির ব্রাঞ্চে হঠাৎ বেজে ওঠে সাইরেন

গতকাল রাত নটায় ঘটনাটি ঘটে শিলিগুড়ির শিব মন্দিরে বাসস্ট্যান্ডে অবস্থিত ইউনিয়ন ব্যাংক এ। ব্যাংকে কি জোরপূর্বক প্রবেশের চেষ্টা নাকি অন্য কোন কারণ সেই বিষয় নিয়েই আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। জানা যায় ব্যাংকের কাজ শেষ করে বিকেলের মধ্যেই ব্যাংক ছেড়ে চলে গিয়েছিল ব্যাংক কর্মীরা। বৃহস্পতিবার রাত নটা নাগাদ হঠাৎ শিলিগুড়ির শিবমন্দিরে ইউনিয়ন ব্যাংকের শিবমন্দির ব্রাঞ্চে সাইরেন বেজে ওঠে। ব্যাংক বন্ধ থাকা অবস্থায় সাইরেন বেজে উঠায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। প্রায় ৩০ মিনিট ধরে বাজতে থাকে সেই সাইরেন। এতেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয়রা।এদিকে ময়নাগুড়ির পর শিলিগুড়িতে এটিএম লুঠের ঘটনার পর ব্যাংকের ভেতরে হঠাৎ সাইরেন বাজায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। স্থানীয়রা মাটিগাড়া…
Read More
হাসমি চক সংলগ্ন হিলকার্ড রোডে বিশাল আকৃতির বটগাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হনুমান মন্দির

হাসমি চক সংলগ্ন হিলকার্ড রোডে বিশাল আকৃতির বটগাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হনুমান মন্দির

বুধবার গভীর রাতে হাসমি চক সংলগ্ন হিলকার্ড রোডে একটি বিশাল আকৃতির পুরনো বটগাছ আচমকাই ভেঙে পড়ে। ওই গাছটিকে ঘিরেই ছিল একটি হনুমান মন্দির, গাছ ভেঙে পড়ায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরটি। ঘটনার সাথে সাথে মন্দিরের ভেতরে থাকা মূর্তি সরিয়ে নেয় স্থানীয় বাসিন্দারা। গাছ ভেঙে পড়ায় হাসমি চক থেকে সেবক মোড় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা রাত থেকেই সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে পুরনিগমের কর্মীরা গাছ সরানোর কাজ শুরু করেছেন। ধাপে ধাপে গাছের ডাল ও গুঁড়ি কেটে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Read More
গভীর রাতে চম্পাশরী মোড় সংলগ্ন এলাকায় একটি এটিএম লুট করে চম্পাট দুষ্কৃতীরা

গভীর রাতে চম্পাশরী মোড় সংলগ্ন এলাকায় একটি এটিএম লুট করে চম্পাট দুষ্কৃতীরা

সোমবার গভীর রাতে চম্পাশরী মোড় সংলগ্ন জ্যোতি নগর এলাকায় অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম লুট করে চম্পাট দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় সাড়ে দশ লক্ষ টাকা খোয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে রাত দুটো থেকে তিনটের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি সাদা গাড়িতে মুখ ঢেকে চার থেকে পাঁচজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, তার বাড়ির বিপরীতেই অবস্থিত এই এসবিআই এটিএমটিতে দুষ্কৃতীরা ঢোকে। তাঁর মেয়ে ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ১০০ নম্বরে ফোন করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এরপর তিনি বাবাকে সব জানান। ঘরের বেলকনি থেকে ওই ব্যক্তি দেখেন, দুষ্কৃতীরা এটিএম থেকে বেরিয়ে আসে…
Read More
বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ গ্রেপ্তার শিলিগুড়ির এক যুবক

বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ গ্রেপ্তার শিলিগুড়ির এক যুবক

গোপন সূত্রের ভিত্তিতে বিশাল পরিমাণ মাদক উদ্ধার করল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। শনিবার শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক যুবকের বাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। ধৃত যুবকের নাম এমডি কালাম (বয়স ৩০), সে টিকিয়াপাড়ারই বাসিন্দা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধৃত দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান পুলিশের।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে এমডি কালামের বাড়িতে হানা দেয় এবং সেখান থেকেই মাদকের এই বিপুল পরিমাণ চালান উদ্ধার করা হয়। ঘটনার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে…
Read More
বিক্ষোভের জেরে ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়ল প্রায় দুই হাজার ট্রাক

বিক্ষোভের জেরে ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়ল প্রায় দুই হাজার ট্রাক

শিলিগুড়ির ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিল ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না ভুটানের গাড়ি। এই দাবিতেই আন্দোলনে ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা। এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা। ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়ল প্রায় দুই হাজার ট্রাক। ভারত থেকে বাংলাদেশের ভুটানের ট্রাক পাথর নিয়ে যায়। কিন্তু এই সুযোগ পায় না ভারতীয় ট্রাক। এই কারণেই অনশন আন্দোলন শুরু। ভারতীয় ট্রাক মালিক এবং চালকদের অভিযোগ ভুটানের ট্রাক এর জন্য তারা ভাতে মরছেন। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে…
Read More
শিলিগুড়ি পুরনিগমের যৌথ উদ্যোগে দীনবন্ধু মঞ্চে আয়োজিত করা হল শিশু চলচিত্র উৎসব  

শিলিগুড়ি পুরনিগমের যৌথ উদ্যোগে দীনবন্ধু মঞ্চে আয়োজিত করা হল শিশু চলচিত্র উৎসব  

শিলিগুড়িতে শিশু চলচিত্র উৎসবের সূচনা হল। দীনবন্ধু মঞ্চে এই উৎসবের সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর ও শিলিগুড়ি পুরনিগমের যৌথ উদ্যোগে আয়োজিত শিশু চলচিত্র উৎসব পাচদিন ব্যাপি চলবে। প্রতিদিন একটি করেই চিবি দেখানো হবে। মিশর রহস্য থেকে শুরু করে দাবাড়ু নয়ন রহস্যের মতো সিনেমা দেখানো হবে উৎসবে। মেয়র বলেন, শিশুদের আনন্দ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে আগের মতো দীনবন্ধু মঞ্চে মাসে ১০ দিন সিনেমা দেখানো হবে।
Read More
বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ আটক দুই পাচারকারী

বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ আটক দুই পাচারকারী

WB-50B-1074 নাম্বারের একটি ছোট চার চাকার গাড়িতে ব্রাউন সুগার নিয়ে পাচারের ছক কষে ছিল কোচবিহার নিবাসী বাপি মহন্ত ও মদন বর্মন। তবে পাচারের আগেই ফুলবাড়ী জটিয়াকালীতে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয় ওই দুই পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে কোচবিহার থেকে ৫১৫ গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। একটি ব্যাগে করে নিয়ে উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল ওই দুই পাচারকারী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি এসটিএফ এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে, আটক করা হয় পাচারের ব্যবহৃত একটি গাড়ি। ]পরবর্তীতে উদ্ধার হওয়া মাদক,গাড়ি ও দুই ব্যাক্তিকে এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্তের স্বার্থে পাঁচ দিনের…
Read More
প্রচন্ড গরমে শিশুদের জল খাওয়া নিশ্চিত করতে শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলে “ওয়াটার বেল” এর সূচনা

প্রচন্ড গরমে শিশুদের জল খাওয়া নিশ্চিত করতে শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলে “ওয়াটার বেল” এর সূচনা

শিশুদের এই দাবদাহে নিয়মিত জল পান করবার তাগিদে এক অভিনব উদ্দ‍্যোগ গ্রহণ করলে শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল, একিই সাথে শিশুদের প্রীয় খাবার বিরিয়ানি খাওয়ানো হল স্কুলে। শিশুদের স্বাস্থ্যের দিকে চিন্তা করে পঠনপাঠনের পাশাপাশি এক অভিনব উদ্দ‍্যোগ গ্রহণ করলে শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল। সোমবার এক অনুষ্ঠানের মধ‍্যদিয়ে প্রাইমারি কাউন্সিলর এর চেয়ারম্যান দীলিপ রায়,স্কুলের প্রাক্তন শিক্ষক বিধূভূষন রায় সহ স্কুলের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে "ওয়াটার বেল"এর সূচনা করা হয়। একি সাথে সকল ছাত্রদের বিরিয়ানি খাওয়ানো এবং পরিবেশের ওপর অঙ্কন প্রতিযোগিতা করা হয়।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন দাস এক বিবৃতিতে জানান,শহরে বর্তমানে প্রচন্ড গরম তাই শিশুরা জল খাওয়া নিয়ে খুব একটা আগ্রহ…
Read More