শিলিগুড়ি

বজরংবলী মন্দিরের দেওয়ালের কিছু অংশ ভেঙে পড়ায় হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ

বজরংবলী মন্দিরের দেওয়ালের কিছু অংশ ভেঙে পড়ায় হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ

গত বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির থানা মোড় সংলগ্ন এসএফ রোডে একটি বজরংবলী মন্দিরের দেওয়ালের কিছু অংশ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গেছে, ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ চলছিল এবং সেই কাজের সময় অসাবধানতাবশত মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই স্থানীয় হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে মন্দিরটি মেরামতের দাবি তোলা হয়। উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছিল সেই এলাকায়। তারপর কেটে গেছে পুরো একটা দিন। আজ শনিবার সকালে ঘটনাস্থলে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, “ইতিহাস বিজড়িত স্বাধীনতা সংগ্রামের একটি মূর্তি বসানোর কাজ হবে। সেই কাজের সময় অনিচ্ছাকৃতভাবে মন্দিরের একাংশ ভেঙে যায়।…
Read More
শিলিগুড়িতে উদ্বেগজনক চিত্র: প্রতিদিন গড়ে নির্যাতিত তিন মহিলা

শিলিগুড়িতে উদ্বেগজনক চিত্র: প্রতিদিন গড়ে নির্যাতিত তিন মহিলা

শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় প্রতিদিন গড়ে অন্তত তিনজন নারী নির্যাতনের শিকার হচ্ছেন, যা শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের প্রকাশিত তথ্যে উঠে এসেছে। সম্প্রতি বিশ্বভারতীর মাস কমিউনিকেশন বিভাগের এক শিক্ষার্থীর আরটিআই (তথ্য জানার অধিকার আইন) আবেদনের প্রেক্ষিতে এই তথ্য প্রকাশ পায়, যা শহরবাসীর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। রিপোর্টে দেখা গেছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৯৯১টি নারী নির্যাতনের অভিযোগ জমা পড়েছে, অর্থাৎ শহরের প্রতিটি থানায় প্রতিদিন গড়ে দুটির বেশি অভিযোগ নথিভুক্ত হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ৯৯১টি অভিযোগের মধ্যে ৭৫৫টিই গার্হস্থ্য হিংসা সংক্রান্ত। পুলিশ সূত্রে জানা গেছে, গার্হস্থ্য হিংসার একটি বড় কারণ হিসেবে পরকীয়া উঠে আসছে। এছাড়া পণ সংক্রান্ত নির্যাতনের অভিযোগও…
Read More
আন্তর্জাতিক দিবস’-এ অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে “মাদককে না বলুন এবং জীবনকে হ্যাঁ বলুন” বার্তা বিশ্বাস ফাউন্ডেশনের

আন্তর্জাতিক দিবস’-এ অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে “মাদককে না বলুন এবং জীবনকে হ্যাঁ বলুন” বার্তা বিশ্বাস ফাউন্ডেশনের

প্রতি বছর ২৬শে জুন, 'মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার নিষিদ্ধকরণ ও প্রতিরোধের জন্য আন্তর্জাতিক দিবস' পালিত হয়। (মাদক বিরোধী দিবস) পালিত হচ্ছে। এই ধারাবাহিকতায়, আজ সেবক রোডের পায়েল মোড়ে বিশ্বাস ফাউন্ডেশন কর্তৃক একটি সচেতনতামূলক প্রচারণার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে "মাদককে না বলুন এবং জীবনকে হ্যাঁ বলুন" এই বার্তা দেওয়া হয়েছে, কারণ মাদকাসক্তি কেবল ব্যক্তির স্বাস্থ্যের ক্ষতি করে না বরং সমাজ, পরিবার এবং দেশের ভিত্তিকেও দুর্বল করে দেয়। ২০২৫ সালের মাদকবিরোধী দিবসের প্রতিপাদ্য হলো – “মাদকাসক্তি ত্যাগ করুন, জীবনের সাথে যুক্ত হোন।” এই অনুষ্ঠানটি বিশেষভাবে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে, কারণ মাদকাসক্তি একটি ধীর এবং গুরুতর…
Read More
২৭ নম্বর জাতীয় সড়কে ভয়াভহ পথ দুর্ঘটনায় দুইজন আরোহি

২৭ নম্বর জাতীয় সড়কে ভয়াভহ পথ দুর্ঘটনায় দুইজন আরোহি

বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগরের ২৭ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে স্কুটি। এই ঘটনায় আহত স্কুটিতে থাকা দুইজন আরোহি। জানা গিয়েছে স্কুটিতে করে দুজন আরোহী শিলিগুড়ি থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল। এরপর শিলিগুড়ি মহকুমার বিধান নগরে সাতাশ নম্বর জাতীয় সড়কে এসে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এবং থাকা দুজন গুরুতর আহত হয়। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় বিধান নগর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধান নগর থানার পুলিশ। এরপর আহতদের উদ্ধার করে প্রথমে বিধান নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা…
Read More
শিলিগুড়ির ডাকাতি রহস্য আরও গভীর: বছরে একটি অপারেশনের ছক ছিল দুষ্কৃতীদের

শিলিগুড়ির ডাকাতি রহস্য আরও গভীর: বছরে একটি অপারেশনের ছক ছিল দুষ্কৃতীদের

যেন এক সুপরিকল্পিত ম্যানেজমেন্ট স্টাডিজ! শিলিগুড়ির সাম্প্রতিক ডাকাতির ঘটনায় (Robbery Case) তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের। এই ঘটনায় ধৃত দুই দুষ্কৃতী সাফিক খান ও মহম্মদ সামশাদকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, এই দলটি বছরে মাত্র একটি 'সফল অপারেশন'-এ বিশ্বাসী। আর তাতেই দলের সদস্যদের প্রত্যেকের বছরে গড়ে ১০ লক্ষ টাকা 'রোজগার' হয়, যা আজকালকার চাকরির বাজারে রীতিমতো ঈর্ষণীয়। শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ডিসিপি (ইস্ট) রাকেশ সিং জানিয়েছেন, "যাবতীয় প্রশ্নের উত্তর পেতে আমরা গোটা ঘটনার পুনর্নির্মাণ করছি। বিভিন্ন রাজ্যের সঙ্গে যোগাযোগ করে তদন্তে পাওয়া সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। এই ডাকাতির ঘটনায় দেশের চারটি জায়গার যুক্ত থাকার বিষয়ে জানা গেছে। আমাদের…
Read More
মাছ ধরাকে কেন্দ্র করে বচসা, ধারালো অস্ত্রের কোপে জখম ব্যবসায়ী

মাছ ধরাকে কেন্দ্র করে বচসা, ধারালো অস্ত্রের কোপে জখম ব্যবসায়ী

রাজগঞ্জ ব্লকের গোকুলভিটা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসার জেরে উত্তেজনা চরমে পৌঁছায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত স্থানীয় এক ব্যবসায়ী। ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে ভোরের আলো থানার পুলিশ। জানা গিয়েছে, আহত ব্যক্তি ধনঞ্জয় সরকার, পেশায় ব্যবসায়ী। মঙ্গলবার বিকেলে নিজের বাড়ির পাশের একটি কালভার্টে মাছ ধরাকে কেন্দ্র করে তাঁর সঙ্গে প্রতিবেশী অশোক লোহার-এর বচসা বাঁধে। স্থানীয়রা মধ্যস্থতা করে বিষয়টি মিটিয়ে দিলেও, পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়। অভিযোগ, ধনঞ্জয়বাবু বাড়ি ফিরে স্নান করতে গেলে আচমকা অশোক লোহার ও তাঁর ছেলে ধারালো অস্ত্র হাতে তাঁকে আক্রমণ করে। মাথায় কোপ লাগার ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে…
Read More
এনজেপি থানার পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া সামগ্রী ফিরে পেল রেলকর্মী

এনজেপি থানার পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া সামগ্রী ফিরে পেল রেলকর্মী

ডিউটি সেরে ভোড় রাত্রে কোয়ার্টারের বাইরে বাইক রেখে ঘুমাচ্ছিলেন রেলের আরপিএফ কর্মি বিজয় রায়।আর সেই সুযোগেই বাইক চুরি করে চম্পট দিল বাইক চোর। গত ১৪ই মে ঘটনাটি ঘটেছে এনজেপি থানা সংলগ্ন সেন্ট্রাল কলোনীতে। ঘটনার পরপরই এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাইক মালিক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। দীর্ঘ প্রায় একমাস তদন্তের পর অবশেষে গত মঙ্গলবার এনজেপি মেইন রোড থেকে সেই চুরি যাওয়া বাইক সহ সাইরুল ইশলামকে গ্রেফতার করে পুলিশ।জানাগেছে ধৃত ফুলবাড়ির বাসিন্দা। দির্ঘদিন ধরেই সে বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে যুক্ত। ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। অন্যদিকে আইনি প্রক্রিয়া মেনে প্রকৃত মালিকের হাতে বাইকটি তুলে দেওয়ার…
Read More
শিলিগুড়িতে এটিএম লুট: হরিয়ানা থেকে গ্রেপ্তার ৩, পুলিশের জালে মহম্মদ ইসরাইল, জাভেদ খান ও খুরশিদ

শিলিগুড়িতে এটিএম লুট: হরিয়ানা থেকে গ্রেপ্তার ৩, পুলিশের জালে মহম্মদ ইসরাইল, জাভেদ খান ও খুরশিদ

শিলিগুড়িতে এটিএম লুটের ঘটনায় অবশেষে তিন দুষ্কৃতীকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ ইসরাইল, জাভেদ খান এবং খুরশিদ। তাদের জেরা করে এই চক্রের বাকি সদস্যদের এবং লুটের অর্থের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। ময়নাগুড়িতে এটিএম লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই গত বৃহস্পতিবার শিলিগুড়িতে ঘটে এই দুঃসাহসিক চুরি। প্রধাননগর থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে, চম্পাসারির ১ নম্বর রাস্তার মতো জনবসতিপূর্ণ এলাকায় মাত্র ১৩ মিনিটে লুটের ঘটনাটি ঘটায় দুষ্কৃতীরা। রাত ১টা ৪৪ মিনিট থেকে ১টা ৫৭ মিনিট পর্যন্ত ফিল্মি কায়দায় গ্যাস কাটার দিয়ে এটিএমের দুটি মেশিন কেটে দেয় তারা। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, দুষ্কৃতীরা প্রায় ১০ লক্ষ ৫০…
Read More
পাহাড় ও সমতলের বৃষ্টিতে ফুলে উঠেছে মহানন্দা, খুলে দেওয়া হল ফুলবাড়ি ব্যারেজের লকগেট

পাহাড় ও সমতলের বৃষ্টিতে ফুলে উঠেছে মহানন্দা, খুলে দেওয়া হল ফুলবাড়ি ব্যারেজের লকগেট

পাহাড় ও সমতলের লাগাতার বর্ষণের ফলে জলস্তর দ্রুত বেড়ে উঠেছে মহানন্দা নদীর। এই পরিস্থিতিতে খুলে দেওয়া হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের লকগেট। ফলে প্রচণ্ড গতিতে বইছে নদীর জল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টি চলছে। সেইসঙ্গে সমতলের এলাকাতেও বৃষ্টির দাপট অব্যাহত। এই সম্মিলিত বর্ষণের প্রভাবে মহানন্দা নদীতে জল বাড়তে থাকে। জলস্তর নিয়ন্ত্রণে রাখতে সকালেই প্রশাসনের তরফে ব্যারেজের বেশ কয়েকটি লকগেট খুলে দেওয়া হয়। এতে নদীর জল দ্রুত গতিতে নিচু এলাকার দিকে নামছে। নিচু এলাকায় নজর রাখছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকার বার্তা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর নেই, তবে…
Read More
এটিএম লুটের ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করলেন প্রধান নগর থানার অ্যান্টি-ক্রাইম শাখা

এটিএম লুটের ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করলেন প্রধান নগর থানার অ্যান্টি-ক্রাইম শাখা

চম্পাসারিতে এটিএম লুটের ঘটনার রহস্যভেদ করল প্রধান নগর থানার অ্যান্টি-ক্রাইম শাখা। ঘটনায় জড়িত আন্তঃরাজ্য ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ লক্ষ ১৯৬ টাকা। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মোহাম্মদ ইসরাইল, জাভেদ খান ও মোহাম্মদ খুশিদ। তিনজনই হরিয়ানার নুহূ জেলার বাসিন্দা এবং কুখ্যাত ‘মেওয়াত গ্যাং’-এর সদস্য। এই গ্যাং বিভিন্ন রাজ্যে এটিএম ও দোকান লুটের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। প্রধান নগর থানার অ্যান্টি-ক্রাইম ইউনিটের নেতৃত্বে চলা এই অভিযান হরিয়ানায় পৌঁছায়। সেখান থেকেই একজন ধৃতকে গ্রেফতার করে শিলিগুড়িতে আনা হয়ে। এবং বাকি দুজনকে গতকাল সেবক…
Read More