শিলিগুড়ি

ভুটকির হাট সংলগ্ন এলাকায় ভয়াভহ লরি দুর্ঘটনায় আহত চালক

ভুটকির হাট সংলগ্ন এলাকায় ভয়াভহ লরি দুর্ঘটনায় আহত চালক

শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ভুটকির হাট সংলগ্ন এলাকায়। জানাগেছে লরিটি শিলিগুড়ির দিক থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। গভীর রাতে ভুটকির হাটের কাছে অপর একটি গাড়ির সঙ্গে সামান্য সংঘর্ষ হয়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে উল্টে পড়ে লরিটি। এই ঘটনায় আহত হয় গাড়ির চালক। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ।
Read More
বৃহস্পতিবার শিলিগুড়ির একাধিক ক্লিনিকে অভিযান চালালেন রাজ্য স্বাস্থ্য দপ্তর

বৃহস্পতিবার শিলিগুড়ির একাধিক ক্লিনিকে অভিযান চালালেন রাজ্য স্বাস্থ্য দপ্তর

ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা একাধিক ক্লিনিকে হানা রাজ্য স্বাস্থ্য দপ্তরের। ক্লিনিক চালানোর জন্য স্বাস্থ্য দপ্তরের বৈধ কাগজ পত্র, লাইসেন্স দেখাতে না পারায় একাধিক বেআইনি ক্লিনিককে নোটিশ ধরানো হয়েছে। আগামী ১ মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজ তৈরি না করলে ঐ ক্লিনিক সিল করে দেওয়া হবে বলে আজ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ির পাকুরতলা মোড় থেকে এই অভিযান শুরু হয়। অভিযান চলে সেবক রোড, চম্পাসারি, প্রধাননগর, মেডিকেল সহ বিভিন্ন এলাকায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি শহরে কমবেশি এমন প্রচুর অবৈধ ক্লিনিক রয়েছে। দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরে। অবশেষে দার্জিলিং জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের নির্দেশে অভিযান…
Read More
বেঙ্গল সাফারিতে জিরাফ-ক্যাঙারু: শিলিগুড়ির মেয়রের নতুন প্রস্তাব

বেঙ্গল সাফারিতে জিরাফ-ক্যাঙারু: শিলিগুড়ির মেয়রের নতুন প্রস্তাব

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে নতুন আকর্ষণ হিসেবে জিরাফ ও ক্যাঙারু আনার প্রস্তাব দিয়েছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব। বেঙ্গল সাফারি পার্ককে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি এক বৈঠকে মেয়র এই প্রস্তাব দেন। এই পদক্ষেপ সফল হলে বেঙ্গল সাফারিতে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এই পার্কে বিভিন্ন প্রজাতির হরিণ, বাঘ, ভাল্লুক, চিতাবাঘ এবং বিভিন্ন পাখি রয়েছে। প্রস্তাবিত জিরাফ ও ক্যাঙারু আনা সম্ভব হলে, এটি উত্তরবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে বেঙ্গল সাফারি পার্কের আকর্ষণ আরও বৃদ্ধি করবে। কর্তৃপক্ষ এখন এই প্রস্তাব বাস্তবায়নের সম্ভাব্যতা খতিয়ে দেখছে।
Read More
ভারত-নেপাল সীমান্ত থেকে সুকুমার চন্দ্র শীল নামে এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার

ভারত-নেপাল সীমান্ত থেকে সুকুমার চন্দ্র শীল নামে এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার

ভারত নেপাল সীমান্ত এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। এরপর সেখানে এক ব্যক্তি কে আটক করে এবং লাগাতার জিজ্ঞাসা শুরু করে এসএসবি জাওয়ানরা। জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। নকশালবাড়ি থানার পুলিশ ধৃত ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম সুকুমার চন্দ্র শীল(৩৫)। সে বাংলাদেশের তেতুলিয়া জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তি চার মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে বাংলাদেশী এক নাগরিক রফিক নামে ব্যক্তির সাহায্যে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। ধৃতকে শিলিগুড়ি মহকুমা তোলা হবে।
Read More
শিলিগুড়ির তুফানি সংঘে টেবিল টেনিস খেলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য

শিলিগুড়ির তুফানি সংঘে টেবিল টেনিস খেলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য

কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়িতে নানান কর্মসূচি করে তিনি চলে যান কোচবিহার। কোচবিহারের নানান কর্মসূচি সেরে শমীক ভট্টাচার্য ফিরে আসেন শিলিগুড়ি। আজ সকালে পুরনো বিজেপি নেতা মাখন লাল সরকারের বাড়ি যান বিজেপি রাজ্য সভাপতি। দীর্ঘক্ষণ তার সাথে কথা বলেন তিনি। এরপর শমিক ভট্টাচার্য যান শিলিগুড়ির তুফানি সংঘে। সেখানে গিয়ে টেবিল টেনিস খেলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য।
Read More
লাগাতার বৃষ্টিতে কার্যত থমকে জনজীবন

লাগাতার বৃষ্টিতে কার্যত থমকে জনজীবন

মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে কার্যত থমকে গেল শিলিগুড়ি ও আশপাশের এলাকার জনজীবন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শহরজুড়ে শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি, যা পরে রূপ নেয় মাঝারি থেকে ভারী বর্ষণে। বুধবার সকাল থেকেই টানা বৃষ্টির জেরে শিলিগুড়ির রাস্তাঘাট প্রায় শুনশান। কর্মব্যস্ত দিনে ছাতা, রেইনকোট মাথায় নিয়েই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন পেশার মানুষজন। তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা অনেকটাই কম থাকায় অনেককে গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে স্কুলগামী পড়ুয়া ও অফিসযাত্রীদের মধ্যে বিরক্তি লক্ষ্য করা গেছে। অন্যদিকে সমতলের পাশাপাশি পাহাড়ের দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং-এও একই ছবি ধরা পড়েছে। পাহাড়ের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে ধসের…
Read More
পর্যটকদের জন্য খুশির আমেজ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে

পর্যটকদের জন্য খুশির আমেজ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে

ত্রিপুরার সিপাহিজলা চিড়িয়াখানা থেকে সিংহদম্পতিকে নিয়ে আসা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাদের নাম দেন সুরজ ও তনয়া। সম্প্রতি সিংহী তনয়া তার চতুর্থ সন্তানের জন্ম দিয়েছে বলে জানা গিয়েছে। আর এতেই খুশির আমেজ শিলিগুড়ির নিকটে অবস্থিত বেঙ্গল সাফারি পার্কে। পুজোর মরশুমে পর্যটকদের জন্য আগাম সুখবর। পার্ক সূত্রের খবর এক দেড় মাসের মধ্যে পর্যটকদের জন্য জঙ্গল সাফারির সঙ্গে যুক্ত করা হবে এই সিংহ পরিবারটিকে।
Read More
এসজেডএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর দিলীপ দুগ্গার প্রথম শিলিগুড়ি মহকুমা পরিষদ পরিদর্শন

এসজেডএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর দিলীপ দুগ্গার প্রথম শিলিগুড়ি মহকুমা পরিষদ পরিদর্শন

শিলিগুড়ি,এসজেডএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথম শিলিগুড়ি মহকুমা পরিষদ পরিদর্শনে এলেন দিলীপ দুগ্গার। পরিদর্শনের শুরুতেই তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনাগুলিকে সামনে রেখে একাধিক বিষয়ে আলোচনা করেন। বিশেষত শহরে দিন দিন বাড়তে থাকা ট্র্যাফিক জ্যামের কার্যকর সমাধান, পতিরাম জোত থেকে মাটিগাড়া বাজার পর্যন্ত রাস্তা উন্নয়ন, বিধাননগরে প্রস্তাবিত আনারস হাব এবং উত্তরবঙ্গকে কেন্দ্র করে একটি সমন্বিত পর্যটন হাব তৈরির পরিকল্পনা—এই চারটি বিষয়কে অগ্রাধিকার দেন তিনি। ট্যুরিস্ট হাব ও সমন্বিত পরিকল্পনার কথা চেয়ারম্যান দিলীপ দুগ্গার জানান, উত্তরবঙ্গের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমন্বিত ট্যুরিস্ট হাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।তিনি এও বলেন,…
Read More
‘সবুজ বাঁচাও, সবুজ দেখাও,’বার্তার মধ্য দিয়ে বেঙ্গল সাফারিতে আয়োজিত হল মহোৎসব ২০২৫

‘সবুজ বাঁচাও, সবুজ দেখাও,’বার্তার মধ্য দিয়ে বেঙ্গল সাফারিতে আয়োজিত হল মহোৎসব ২০২৫

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবং জেলাস্তরীয় বনমহোৎসব কমিটি ও বনদফতরের সহযোগিতায় সোমবার মহাসাড়ম্বরে আয়োজিত হল বনমহোৎসব ২০২৫। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক চত্বরে এই উৎসবের সূচনা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বৃক্ষরোপণের মাধ্যমে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুলিশ কমিশনার সি সুধাকর, এসজেডিএ-র নব নিযুক্ত চেয়ারম্যান দিলীপ দুগ্গার, শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, বনদফতরের মুখ্য বনপাল ড. কণা তালুকদার, বেঙ্গল সাফারির প্রধান মুখ্য বনপাল রাজেশ যাদব, মহাকুমা শাসক অবধ সিংহল-সহ অন্যান্য উচ্চপদস্থ বন আধিকারিক ও রেঞ্জাররা। অনুষ্ঠানের শুরুতে এক বিশেষ ট্যাবেলো উন্মোচন করেন মেয়র গৌতম দেব। তিনি জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের…
Read More
গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় ১৮০০ বোতল মদ উদ্ধার করল শিলিগুড়ির আবগারি দপ্তর

গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় ১৮০০ বোতল মদ উদ্ধার করল শিলিগুড়ির আবগারি দপ্তর

ফুলকপির বস্তার আড়ালে পাচারের ছক! গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৮০০ বোতল মদ উদ্ধার করল শিলিগুড়ির আবগারি দপ্তর। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪১ লাখ ৭৫ হাজার টাকা বলে জানা গিয়েছে। এই ঘটনায় রোশন কুমার (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে বিহারের বাসিন্দা। সূত্রের খবর, শনিবার সকালে আবগারি দপ্তরের ওসি দীপক টিগ্গা গোপন সূত্রে খবর পান, একটি পিকআপ ভ্যানে ফুলকপির বস্তার আড়ালে বিপুল পরিমাণ মদ পাচারের চেষ্টা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই শিলিগুড়ির চম্পাসারির প্রধাননগর এলাকায় সার্কিট গেস্ট হাউসের সামনে বিহার নম্বরের একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান আটকানো হয়। জিজ্ঞাসাবাদে চালকের কথায় অসঙ্গতি পাওয়া গেলে…
Read More