শিলিগুড়ি

আমবাড়ি ক্যানেলে বি*পদজনক এলাকায় স্নানে মেতে যুবকরা, বাড়ছে দু*র্ঘটনার আ*শঙ্কা

আমবাড়ি ক্যানেলে বি*পদজনক এলাকায় স্নানে মেতে যুবকরা, বাড়ছে দু*র্ঘটনার আ*শঙ্কা

জীবন নিয়ে ছেলেখেলা করছে কয়েকজন যুবক। আমবাড়ি ক্যানেলের বিপদজনক এলাকায় নির্দ্বিধায় সাঁতার কাটতে ও স্নান করতে দেখা যাচ্ছে তাদের। এলাকাবাসীর দাবি, প্রতিদিনই বহু যুবককে এইভাবে ক্যানেলের জলে ঝাঁপ দিতে দেখা যায়। অথচ এই ক্যানেলের স্রোত প্রবল ও গভীর, ফলে যেকোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। স্থানীয়দের আশঙ্কা, এভাবে অযত্নে ও অসতর্কভাবে ক্যানেলে নামলে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটতে সময় লাগবে না। ইতিমধ্যেই অতীতে এই ক্যানেলে বহু দুর্ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তাদের। তবে প্রশাসনের উদাসীনতার কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। কোনো ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড বা নজরদারির ব্যবস্থা চোখে পড়ছে না। ফলে প্রশ্ন উঠছে, কেন প্রশাসন বিপদ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে…
Read More
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের উদ্যোগে উদ্ধার চুরি যাওয়া চা-পাতা ও ব্যাবহৃত বাইক

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের উদ্যোগে উদ্ধার চুরি যাওয়া চা-পাতা ও ব্যাবহৃত বাইক

গত ২৯শে আগস্ট চুরির অভিযোগ গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার ও তার আরোও এক সাকরেদ। ধৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম উত্তম বর্মন, অপর ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী (বিটলা)। উত্তম বর্মন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ডে কর্মরত রয়েছেন বলে জানা গিয়েছে। অভিযোগ এনজেপি সংলগ্ন টি পার্ক থেকে চা পাতা বোঝাই যে গাড়িগুলি রাস্তায় চলাচল করতো,সেই চলন্ত গাড়ি গুলি থেকে চা পাতার বস্তা নামিয়ে নেওয়া হত। শুধু চাপাতাই নয়, বিভিন্ন পথ চলতি গাড়ি থেকে এই দুজন সামগ্রি চুরি করতো বলে পুলিশ সুত্রে জানাগেছে। অনেকদিন ধরে দেখা যাচ্ছিল গাড়িগুলি বাম্পার এর সামনে এসে ধীরে হলেই সেখান থেকে চা পাতার বস্তা নামিয়ে এই…
Read More
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশোভন আচরণের জেরে মেয়র পারিষদ পদ থেকে ছেঁটে ফেলা হলো শ্রাবণী দত্তকে

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশোভন আচরণের জেরে মেয়র পারিষদ পদ থেকে ছেঁটে ফেলা হলো শ্রাবণী দত্তকে

ওয়ার্ডবাসীর সঙ্গে ঝামেলার জেরে শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পারিষদ পদ থেকে বহিষ্কার করল পুরবোর্ড। অভিযোগ, মদ্যপ অবস্থায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এরপরই এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়ায়। শিলিগুড়ি পুরনিগমে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে মেয়র গৌতম দেব জানিয়েছেন, দলের নির্দেশে এবং পুরবোর্ডের সিদ্ধান্তে শ্রাবণী দত্তকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “ওয়ার্ডবাসীর সঙ্গে কাউন্সিলরের এধরনের আচরণ কখনওই মেনে নেওয়া যায় না। দলের ভাবমূর্তি নষ্ট হলে কঠোর ব্যবস্থা নেওয়াই আমাদের নীতি।” মেয়র আরও জানান, আপাতত ওই দপ্তরের দায়িত্ব অন্য একজন মেয়র পারিষদের উপর অর্পণ করা হয়েছে। পাশাপাশি, ওয়ার্ডবাসীদের অভিযোগ খতিয়ে দেখে…
Read More
মেয়র পারিষদ পদ থেকে বহি*ষ্কার শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী দত্ত

মেয়র পারিষদ পদ থেকে বহি*ষ্কার শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী দত্ত

শিলিগুড়ি পুর নিয়মের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী দত্তকে মেয়র পারিষদ পদ থেকে বহিষ্কার করল শিলিগুড়ি পুরবোর্ড। মঙ্গলবার শিলিগুড়ি পুর নিয়মের সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র গৌতম দেব। অভিযোগ, রবিবার গভীর রাতে বেসামাল অবস্থায় শিলিগুড়ির রাজীব মোড় এলাকায় গোলমাল পাকান কাউন্সিলার শ্রাবণী দত্ত। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশের অভিযোগ কাউন্সিলার তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারধরের ঘটনাতেও তিনি জড়িত। এই ঘটনার প্রতিবাদে সরব হন তৃণমূলের স্থানীয় সমর্থকরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। মাঝরাতে অশান্ত এলাকা পরিদর্শনে যায় মেয়র গৌতম দেবও। সোমবার সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে রাজীব মোড় এলাকা। ক্ষুব্ধ…
Read More
সাইকেল চালককে ছিনতাই, গ্রেফতার দুই দু*ষ্কৃতী

সাইকেল চালককে ছিনতাই, গ্রেফতার দুই দু*ষ্কৃতী

শনিবার রাত। দিনভর কাজ শেষে বাড়ি ফেরার তাড়ায় ছিলেন ফুলবাড়ির বাসিন্দা বিশ্বনাথ রায়। ব্যাংকের এটিএম থেকে সদ্য তুলেছিলেন কুড়ি হাজার টাকা। সাইকেলে চেপে শান্তভাবে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু কে জানত সেই ফিরতি পথই জীবনের এক বিভীষিকাময় অভিজ্ঞতায় পরিণত হবে! ক্যানেল রোডে পৌঁছনোর পরেই বুঝতে পারেন, কেউ যেন তাকে অনুসরণ করছে। একে একে তিন যুবক সামনে এসে পথ আটকে দাঁড়ায়। কিছু বোঝার আগেই তারা হুমকি দিয়ে বিশ্বনাথের কাছ থেকে কেড়ে নেয় নগদ ২০ হাজার টাকা ও এটিএম কার্ড। রাতের নির্জন রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনায় ভয়ে-আতঙ্কে স্তব্ধ হয়ে যান তিনি। খবর ছড়াতেই ফুলবাড়ি জুড়ে তৈরি হয় চাঞ্চল্য। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে…
Read More
শিলিগুড়িতে পালিত হল পুলিশ দিবস

শিলিগুড়িতে পালিত হল পুলিশ দিবস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০২০সাল থেকে প্রতি বছর ১লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। গত ৬বছর ধরে গোটা রাজ্য জুড়ে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে।তেমনই সোমবার অর্থাৎ আজ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে পুলিশ কমিশনারেটের মাঠে পুলিশ দিবস পালন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি. সুধাকর,ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার,ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং ও কাজী সামসুদ্দিন আহমেদ,এছাড়াও উপস্থিত ছিলেন এ.সি.পি, এ.ডি.সি.পি এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ট্রাফিক ও থানার আইসি ওসিরা।অনুষ্ঠানে পুলিশ কমিশনার সি. সুধাকরকে পুলিশ দিবস উপলক্ষে ব্যাজ পরানোর পাশাপাশি তাকে ব্যান্ড স্যালুটও জানানো হয়।এদিন  রিজার্ভ ইন্সপেক্টর তেনজিং লামাও অনুষ্ঠানে…
Read More
চুরির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল সিভিক ভলেন্টিয়ারসহ দুই যুবক

চুরির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল সিভিক ভলেন্টিয়ারসহ দুই যুবক

চা পাতা চুরির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল এক সিভিক ভলেন্টিয়ার ও তার সহযোগী। ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম উত্তম বর্মন, তিনি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি ট্রাফিকে কর্মরত ছিলেন। অপর ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী। অভিযোগ, নিউ জলপাইগুড়ি সংলগ্ন টি পার্ক থেকে চা পাতা বোঝাই ট্রাক বেরোনোর সময় গাড়ি ধীরগতিতে এলেই সেই সুযোগে ট্রাক থেকে চা পাতার বস্তা নামিয়ে নিত দুই যুবক। পরে সেই বস্তাগুলি অন্যত্র বিক্রি করা হত। দীর্ঘদিন ধরে চলা এই ঘটনায় এনজেপি থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে, অভিযুক্তদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার।…
Read More
থ্যালাসেমিয়া সচেতনতায় মানবিক উদ্যোগ শিলিগুড়িতে

থ্যালাসেমিয়া সচেতনতায় মানবিক উদ্যোগ শিলিগুড়িতে

থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে উত্তরবঙ্গ থ্যালাসেমিয়া ও বিকলাঙ্গ সেবা সংস্থা আবারও নজির গড়ল। শনিবার শহরের হাসমি চক এলাকায় আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে থ্যালাসেমিয়ার মতো জটিল রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি, বিশেষ চাহিদা সম্পন্ন চারজনের হাতে তুলে দেওয়া হয় ট্রায়সাইকেল ও জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় ধূপকাঠি–মোমবাতি। এই উদ্যোগের লক্ষ্য, যাতে প্রতিবন্ধীরা স্বনির্ভর হয়ে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। পাশাপাশি রক্তদানের গুরুত্ব তুলে ধরে আয়োজকরা থ্যালাসেমিয়ায় আক্রান্তদের পাশে দাঁড়ানোর বার্তাও দেন। সংগঠনের অন্যতম সদস্য চিকিৎসক ডঃ স্বপন দাস বলেন, “থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে হলে সকলে এগিয়ে আসতে হবে। শুধু রক্তদান নয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধি করাটাও সমান…
Read More
নদীতে স্নান করতে নেমে যুবকের ম*র্মা*ন্তিক মৃ*ত্যু

নদীতে স্নান করতে নেমে যুবকের ম*র্মা*ন্তিক মৃ*ত্যু

আশিঘর সংলগ্ন কৃষ্ণনগর এলাকার বাসিন্দা সুমিত দাস (২৫) শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে প্রাণ হারালেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুমিত সহ মোট তিন বন্ধু আশিঘরের সাহু নদীতে স্নান করতে নামে। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নানের সময় আচমকা সুমিতের ঘাড়ে টান লাগে। তাতেই সে জলে ডুবে যান। এরপর দেহ ভেসে উঠে নদির চরে। খবর পেয়ে ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়,তাঁকে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে চিকিৎসকরা। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।…
Read More
শুক্রবার ভোর থেকে কিশনগঞ্জের ব্যবসায়ী রাজকরণ দফতরীর একাধিক ঠিকানায় হানা দেয় আয়কর দপ্তর

শুক্রবার ভোর থেকে কিশনগঞ্জের ব্যবসায়ী রাজকরণ দফতরীর একাধিক ঠিকানায় হানা দেয় আয়কর দপ্তর

নেমচাদ রোড, ভগত টোলি রোডের অফিস, মল, বিলাসবহুল হোটেল, চা বাগান ও ফ্যাক্টরিসহ একাধিক প্রতিষ্ঠানে চলছে তল্লাশি। একইসঙ্গে শিলিগুড়ির খালপাড়ার নেহেরু রোডের আবাসন ও গুদামেও অভিযান শুরু হয়েছে। সূত্রের খবর, পাটনা থেকে প্রায় ৫০টি গাড়িতে আধিকারিকরা এসে পৌঁছন। অভিযানে রয়েছে আধা-সামরিক বাহিনীও। ব্যবসায়ীর সব প্রতিষ্ঠান ঘিরে ফেলা হয়েছে। শুধু তাই নয়, শিলিগুড়ি, ফরবেশগঞ্জ, পূর্ণিয়া, গোলাপবাগ, গুজরাটের সুরাট—মোট একাধিক জায়গায় সমান্তরাল অভিযান চালানো হচ্ছে। এছাড়াও ব্যবসায়ীর শতাধিক কর্মীর বাড়িতেও চলছে জিজ্ঞাসাবাদ। তবে ফোনে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত ব্যবসায়ীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Read More