18
Sep
শিলিগুড়ি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শহরজুড়ে উৎসবের আবহ। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে আগামী ২৩ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক বিশাল শোভাযাত্রা। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ও আয়োজক কমিটির সদস্যরা। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শোভাযাত্রায় অংশ নেবে একাধিক সাংস্কৃতিক ও সামাজিক ট্যাবলো, যা শহরবাসীর জন্য বিশেষ আকর্ষণ হবে। শোভাযাত্রা শুরু হবে কলেজ প্রাঙ্গণ থেকে ও শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে কলেজ মাঠেই সমাপ্ত হবে। এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক হলো জানুয়ারি মাসে আয়োজিত হতে চলা সমাপনী অনুষ্ঠান। সেখানে শিক্ষাজগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি, প্রাক্তন অধ্যাপক ও প্রাক্তনীরা যোগ দেবেন বলে জানা…
