শিলিগুড়ি

টানা বৃষ্টির মাঝেও শিলিগুড়িতে জোরকদমে চলছে কার্নিভালের প্রস্তুতি

টানা বৃষ্টির মাঝেও শিলিগুড়িতে জোরকদমে চলছে কার্নিভালের প্রস্তুতি

টানা বৃষ্টির মাঝেই আজ অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ির বহুল প্রতীক্ষিত দুর্গাপূজা কার্নিভাল ২০২৫। শহরের অন্যতম বড় এই উৎসবের প্রস্তুতি চলছিল গত কয়েকদিন ধরেই, তবে সকাল থেকে অবিরাম বর্ষণে চিন্তায় পড়েছে জেলা প্রশাসন ও পুরনিগম। সন্ধ্যে নামতেই কার্নিভাল শুরু হবে ইয়ারভিউ মোড় থেকে। শহরের নামী ১২টি পুজো কমিটি এতে অংশ নিচ্ছে। প্রত্যেক ক্লাবই নিজেদের থিম, ট্যাবলো ও নাচের মাধ্যমে দুর্গোৎসবের সাফল্য তুলে ধরবে। বৃষ্টির আশঙ্কা থাকলেও, উৎসবের আনন্দে কোনো খামতি রাখতে নারাজ অংশগ্রহণকারীরা। শিলিগুড়ি পুরনিগমের তরফে জানানো হয়েছে, আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে কড়া নজর রাখা হবে। দর্শনার্থীদের সুবিধার জন্য একাধিক ট্রাফিক ডাইভারশন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা…
Read More
গোর্খা সংস্কৃতির ছোঁয়ায় শারদীয়ার সপ্তমী, শিলিগুড়িতে জমজমাট ফুলপাতি উৎসব

গোর্খা সংস্কৃতির ছোঁয়ায় শারদীয়ার সপ্তমী, শিলিগুড়িতে জমজমাট ফুলপাতি উৎসব

শারদীয় দুর্গোৎসবের সপ্তমীর তিথিতে যখন গোটা বাংলাজুড়ে উৎসবের আমেজ, সেই দিনেই নেপালি ভাষাভাষী মানুষের মধ্যে পালিত হলো ফুলপাতি উৎসব। পাহাড় থেকে সমতল—সব জায়গাতেই গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপন করলেন এই বিশেষ দিন। শিলিগুড়ির সেবক রোড এদিন সাক্ষী থাকল এক অনন্য দৃশ্যের। শিলিগুড়ি-জলপাইগুড়ি গোর্খা ফুলপাতি শোভাযাত্রা সমিতির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় শামিল হয়েছিলেন নেপালি ভাষাভাষী মানুষের পাশাপাশি বাংলাভাষী ও অন্যান্য সম্প্রদায়ের মানুষও। ফলে কার্যত ঐক্য ও সম্প্রীতির এক অনন্য বার্তা ছড়িয়ে পড়ল গোটা শহরে। শোভাযাত্রা জুড়ে বেজে ওঠে ঐতিহ্যবাহী গোর্খালী বাদ্যযন্ত্র, যার তালে তাল মিলিয়ে নেচে ওঠেন নেপালি সম্প্রদায়ের শিল্পীরা। বিশেষ আকর্ষণ ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয় চন্ডী পাঠ, যা…
Read More
লক্ষাধিক টাকার মাদক সহ আটক এক যুবক

লক্ষাধিক টাকার মাদক সহ আটক এক যুবক

মাদক পাচার করতে এসে পুলিশের হাতে কাছে হাতেনাতে ধরা পরল এক যুবক। তার স্কুটি থেকে উদ্ধার হল প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য আনুমানিক নয় লক্ষ টাকা। পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত মুকেশ দাস একটি স্কুটি করে এনজেপি থানা সংলগ্ন মোড়বাজার এলাকায় ওই মাদকগুলি বেচার উদ্দেশ্যে এসেছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জানা গেছে ধৃত মুকেশ দাস শিলিগুড়ি ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা । ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।
Read More
বহুতলের ঘরে ভয়া*বহ অ*গ্নিকাণ্ড, আ*গুন নিয়ন্ত্রণে

বহুতলের ঘরে ভয়া*বহ অ*গ্নিকাণ্ড, আ*গুন নিয়ন্ত্রণে

শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে একটি বহুতলের ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, বহুতলের ওই ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বহুতলের ওই একটি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলেও, বহুতলের অন্যান্য অংশ নিরাপদে রক্ষা পেয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, ঘরে থাকা এসি থেকে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েচ্ছে, আগুনের দ্রুত প্রতিক্রিয়ার ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
Read More
দুর্গাপুজোর আগে শিলিগুড়িতে ছোট ও মাঝারি আকারের প্রতিমার চাহিদা তুঙ্গে

দুর্গাপুজোর আগে শিলিগুড়িতে ছোট ও মাঝারি আকারের প্রতিমার চাহিদা তুঙ্গে

শহরের মৃৎশিল্পী এখন পূর্ণ রঙে ফুটে উঠেছে দুর্গাপ্রতিমার বাজার দিয়ে। এক ফিট থেকে শুরু করে দেড় ফিট, দুই ফিট সহ মাঝারি আকারের বিভিন্ন প্রতিমা সাজানো হয়েছে ক্রেতাদের জন্য। প্রতিবারের মতো এবারও মৃৎশিল্পীরা তাদের সৃজনশীল কাজ নিয়ে প্রস্তুত। শহরের শিল্পীরা জানিয়েছে, পাহাড়ি অঞ্চলের গ্রাহকদের জন্য বড় আকৃতির প্রতিমা নিয়ে যাওয়া খুবই জটিল। পাহাড়ি পথে মাটির প্রতিমা পৌঁছে দেওয়ার সময় তা ভেঙে বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই ছোট ও মাঝারি আকারের প্রতিমার চাহিদা বেশি। শিলিগুড়ি থেকে এই অঞ্চলের গ্রাহকরা সহজেই প্রতিমা কিনে নিয়ে যাচ্ছে। একজন মৃৎশিল্পী জানান, “বিশাল আকৃতির প্রতিমা তৈরি করা যায়, কিন্তু পাহাড়ি অঞ্চলে তা বিক্রি করা সহজ নয়।…
Read More
সমাজের প্রতি দায়বদ্ধতা তুলে ধরতে বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বিশেষ উদ্যোগ

সমাজের প্রতি দায়বদ্ধতা তুলে ধরতে বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বিশেষ উদ্যোগ

জলপাইগুড়ির ধোলাবাড়ির রাজাডাঙ্গা গ্রাম। চারপাশে সবুজে ঘেরা ছোট্ট গ্রামীণ পরিবেশ। সেই শান্ত আঙিনাতেই দাঁড়িয়ে রয়েছে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত পদ্মশ্রী করিমুল হকের বাড়ি। দুর্গোৎসবের কয়েকদিন আগেই সেই বাড়ি হয়ে উঠল এক অন্য রকম উৎসবের ঠিকানা। কারণ, এদিন সেখানে অনুষ্ঠিত হলো “ইচ্ছে ডানা ২০২৫”— শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বার্ষিক উদ্যোগ।শুরু থেকেই আকাশে যেন উৎসবের সুর। রঙিন জামাকাপড় হাতে নিয়ে শিশুদের মুখে ফুটে উঠল আনন্দের হাসি। মহিলারা পেলেন স্যানিটারি ন্যাপকিন ও সাজসজ্জার সামগ্রী। দুপুরে ছোট্ট ছোট্ট টেবিলে বসে সবাই মিলে খেল ভরপেট খাবার। একটা গ্রামের প্রাঙ্গণ যেন এক মুহূর্তে বদলে গেল আনন্দের মেলায়। কিন্তু এই আয়োজন কেবল উৎসবেই সীমাবদ্ধ থাকেনি। সমাজের…
Read More
শিলিগুড়িতে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ

শিলিগুড়িতে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ

খবর ছিল খালপাড়ার একটি বাড়ির  গোডাউনে দেদার নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবসা চালাচ্ছে অরুন কুমার গোয়েল নামে এক ব্যক্তি। সেই মতো পুরসভার কর্মীকে নজরদারি করার জন্য পাঠানো হয় খালপাড়া এলাকায়। সেখানে গত সোমবার গোডাউন থেকে  ভ্যানে করে প্লাস্টিক ক্যারিব্যাগ বোঝাই করে অন্যত্র পাচার করছিলেন ওই ব্যবসায়ী। তৎক্ষনাৎ হাতেনাতে সেই প্লাস্টিক বোঝাই ভ্যানটিকে আটক করে শিলিগুড়ি পুরসভার কর্মীরা। ভ্যান থেকে উদ্ধার হয় প্রায় তিন কুইন্টাল প্লাস্টিক ক্যারি ব্যাগ। তবে সেখানে থাকা ব্যবসায়ী সম্পূর্ণভাবে অসহযোগিতা করে পুরসভার কর্মীদের সাথে। অন্যদিকে খালপাড়ার সেই প্লাস্টিক বোঝায় গোডাউন সেদিন চাবির অভাবে খুলতে পারেনি পুরসভা। তবে গোডাউনে থাকা সমস্ত অবৈধ প্লাস্টিক ক্যারিব্যাগ সরকারি নিয়ম মেনে নিজেদের অধীনে…
Read More
সোনার পাচার কাণ্ডে আটক চার, দিল্লি যাওয়ার পথে ধরা পড়ল বিপুল পরিমাণ সোনা

সোনার পাচার কাণ্ডে আটক চার, দিল্লি যাওয়ার পথে ধরা পড়ল বিপুল পরিমাণ সোনা

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিরাট চক্রের পর্দাফাঁস করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর (DRI)। বিশেষ অভিযানে ৫ কেজি ৬১৯ গ্রাম সোনা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রের খবর, প্রথমে বিহারের কিষানগঞ্জ থেকে দু’জনকে আটক করে DRI। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে দু’জন বিহারের বাসিন্দা, আর বাকি দু’জনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়। জেরা করে ধৃতদের কাছ থেকে মোট ৪৮ পিস সোনার বাট উদ্ধার হয়। প্রতিটি বাটের ওজন ১১০ থেকে ১১২ গ্রাম। এছাড়াও তাদের কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্যে প্রায় ৬ কোটি ২৯ লক্ষ…
Read More
প্লাটিনাম জুবিলিতে বর্ণাঢ্য শোভাযাত্রায় মেতে উঠল শিলিগুড়ি কলেজ

প্লাটিনাম জুবিলিতে বর্ণাঢ্য শোভাযাত্রায় মেতে উঠল শিলিগুড়ি কলেজ

প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার শহরে আয়োজিত হল শিলিগুড়ি কলেজের বর্ণাঢ্য পদযাত্রা। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে জড়ো হন বর্তমান ছাত্রছাত্রী, প্রাক্তনী, শিক্ষক ও বিশিষ্ট অতিথিরা। গান, বাদ্যযন্ত্রের সুর ও নানা সাংস্কৃতিক ট্যাবলোকে ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে গোটা শহরে। কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে পদযাত্রাটি ফের কলেজ মাঠেই শেষ হয়। পথে পথে শহরবাসীকে আকৃষ্ট করে নানা থিমভিত্তিক ট্যাবলো—যেখানে স্থান পেয়েছে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক বার্তা। শোভাযাত্রায় কলেজের প্রাক্তনীদের উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করে। অনেকেই স্মৃতিচারণ করে জানান, কলেজের প্লাটিনাম জুবিলি শুধু একটি উদ্‌যাপন নয়, বরং প্রজন্মের পর প্রজন্মকে একসূত্রে বাঁধার এক বিশেষ মুহূর্ত।…
Read More
প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিলিগুড়িতে বিজেপির দৌড় উৎসব

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিলিগুড়িতে বিজেপির দৌড় উৎসব

এবছর ৭৫ বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষ্যকে কেন্দ্র করে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি—কোথাও বসে আঁকো প্রতিযোগিতা, কোথাও স্বচ্ছ ভারত অভিযান, আবার কোথাও স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার দার্জিলিং জেলা বিজেপির পক্ষ থেকে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল এক দৌড় প্রতিযোগিতা। শিলিগুড়ি হনুমান মন্দির থেকে শুরু হয়ে হিলকার্ট রোড পেরিয়ে শহরের প্রাণকেন্দ্র বাঘাযতীন পার্কে এসে শেষ হয় এই দৌড়। প্রতিযোগিতায় অংশ নেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, প্রাক্তন ফুটবলার ভারত ছেত্রী সহ বহু প্রতিযোগী। সাংসদ নিজেও প্রতিযোগীদের সঙ্গে দৌড়ে অংশ নেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে…
Read More