শিলিগুড়ি

ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার পক্ষ থেকে বিধায়ক শংকর ঘোষকে সন্মান প্রদান

ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার পক্ষ থেকে বিধায়ক শংকর ঘোষকে সন্মান প্রদান

আগামী জানুয়ারি মাসে আনুমানিক ৫ লক্ষ্য টাকা ব‍্যায়ে একটি শববাহি গাড়ি ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার হাতে তুলে দেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।এই উপলক্ষে আজ ফুলেশ্বরী বিধায়ক কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে বিধায়ক শংকর ঘোষকে সন্মান প্রদান করা হয়। ইন্ডিয়ান রেড ক্রস এর শিলিগুড়ি শাখার একটি সববাহি গাড়ি না থাকায় অনেক অসুবিধা হচ্ছিল।সেই জন্য শিলিগুড়ি শহরের বিধায়ক শংকর ঘোষের কাছে অবেদন করা হয়েছিল।সেই আবেদনের ভিত্তিতে আগামী ২৭শে জানুয়ারি সংগঠনকে একটি সববাহি গাড়ি তুলেদেন শংকরবাবু।ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার সম্পাদক টুটুল নন্দী এই প্রসঙ্গে জানান তাদের কাছে কোন সববাহি গাড়ি ছিল না।এই সববাহি গাড়ির জন‍্য অনেক মানুষ সুবিধা পাবে।এই সন্মান পেয়ে অবিভুত…
Read More
২০৩২ অলিম্পিককে সামনে রেখে খেলোয়াড়দের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ ক্রীড়াদীপ্তির

২০৩২ অলিম্পিককে সামনে রেখে খেলোয়াড়দের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ ক্রীড়াদীপ্তির

মিশন ২০৩২ অলিম্পিককে পাখির চোখ করছে ক্রিড়াদীপ্তি। আর বাকি থাকা সময়ের মধ্যে অলিম্পিকে যাতে ভারতের ভালো ফল হয় সেই লক্ষ্যে এবার ময়দানে নামলো ক্রীড়াদীপ্তি। দুস্থ ও মেধাবী খেলোয়াড়দেরকে মানসিক এবং পুষ্টি সহায়তায় এগিয়ে আসলো ওই সংস্থা। এদের লক্ষ্য মাঝপথে কোন খেলোয়াড় যাতে খেলা থেকে দূরে সরে না যায় এবং ঘুরপথে নেশাগ্রস্থ হয়ে না পড়ে। এছাড়াও অনেক সময় পড়াশোনার চাপে ভালো খেলোয়াড়দের খেলা ছেড়ে দিতে বাধ্য হয়। সেইসব খেলোয়াড়দের অভিভাবকদেরকে সচেতন করা হবে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকায় কাজ শুরু করেছে ক্রীড়াদীপ্তি। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান ক্রীড়া দীপ্তির মুখ…
Read More
ঝড়ের দাপটে ভেঙে পড়েছে গাছ, বন্ধ যান চলাচল চাপা পড়েছে ৫টি দোকান

ঝড়ের দাপটে ভেঙে পড়েছে গাছ, বন্ধ যান চলাচল চাপা পড়েছে ৫টি দোকান

ঝড়ের দাপটে ভেঙে পড়েছে গাছ, বন্ধ যান চলাচল চাপা পড়েছে ৫টি দোকান।খড়িবাড়ির অধিকারী মোড়ের ঘটনা।জানা গিয়েছে, শনিবার সকালে ঝড়ের ফলে আনুমানিক ৩০ বছরের পুরোন বট গাছ ভেঙে পড়ে। গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।পাশাপাশি চাপা পড়েছে ৫টি দোকান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি ট্রাফিক ও খরিবাড়ি থানার পুলিশ। স্থানীয়রা জানান, গাছের নিচে বসে ছিলাম হঠাৎ গাছ ভাঙ্গার আওয়াজ শুনে পালিয়ে যাই। তখন দেখি আচমকাই গাছটি ভেঙ্গে পড়ে। পরে টুকরিয়াঝাড় বনদপ্তর ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটার কাজ শুরু করে। প্রায় ৪ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
Read More
ট্রেন যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে আয়োজিত হল “জন-জাগরণ” অভিযান নিয়ে সাংবাদিক সন্মেলন

ট্রেন যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে আয়োজিত হল “জন-জাগরণ” অভিযান নিয়ে সাংবাদিক সন্মেলন

ট্রেন যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে "জন-জাগরণ" অভিযান করা হবে, আজ এক সাংবাদিক সন্মেলন করে জানান, নিউ জলপাইগুড়ি আরপিএফ এর আইসি এ.কে. খান। নিউ জলপাইগুড়ি আরপিএফ এর আই সি এ.কে. খান গত ১২ই জুন নুতন ভাবে নিউ জলপাইগুড়ি স্টেশনের দায়িত্বভাড় গ্রহণ করেন। আজ এনজেপি আরপিএফ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচিতির পাশাপাশি একাধিক প্রসঙ্গ তুলে ধরেন। ট্রেনে সফর করবার সময় অনেক সময় যাত্রীরা নানান সমস‍্যার সন্মুখীন হয়ে থাকে। সেই সমস‍্যা থেকে "জন-জগরণ" অভিযান এর মধ‍্য দিয়ে সমস‍্যা সমাধান করা হবে। এর পাশাপাশি এনজেপি স্টেশনের বাইরে পার্কিং সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। আই সি এ.কে. খান যাত্রীদের উদ্দেশ্যে জানান, "ট্রেনে সফর করবার…
Read More
রেগুলেটেড মার্কেটের মাছ বাজারে অকশনের সময় ঘিরে মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনের বিবাদ

রেগুলেটেড মার্কেটের মাছ বাজারে অকশনের সময় ঘিরে মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনের বিবাদ

শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের মাছ বাজারে অকশনের সময় ঘিরে মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনের মধ্যে বিবাদ।আলোচনার মাধ্যমে নির্দিষ্ট সময় নির্ধারণ করার দাবি জানায় শ্রমিক সংগঠন। জানা গিয়েছে, মাছ বাজারে অকশনের সময় গ্রীষ্মকালে সকাল ৭ টা ও শীতকালে সকাল ৭:১৫। তবে মালিকপক্ষ এই সময়ের পরিবর্তন করে সাড়ে ৬ টা করেছে। গত সোমবার থেকে সাড়ে ৬ টায় অকশনের সময় শুরু হয়। তবে মালিকপক্ষের অভিযোগ সেই সময় INTTUC শ্রমিক সংগঠনের বেশ কয়েকজন মালিকপক্ষের ওপর চড়াও হয়। পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হয় মালিকপক্ষ।অন্যদিকে শ্রমিক সংগঠনের অভিযোগ মালিকপক্ষ তাদের সাথে আলোচনা না করে এই সিদ্ধান্ত নিয়েছে যার ফলে শ্রমিকদের নানা সমস্যা হবে। ফলে তারা চায় মালিকপক্ষ শ্রমিকদের…
Read More
শহরে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, প্রতিবাদে সামিল বিজেপি

শহরে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, প্রতিবাদে সামিল বিজেপি

শিলিগুড়িতে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে, এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো ভারতীয় জনতা পার্টি।বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে একটি মিছিল করে হাকিমপাড়া এলাকার বিদ্যুৎ বিভাগের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালো BJP ৩ নম্বর মণ্ডল কমিটির নেতৃত্ব ও কর্মীরা। এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন বিক্ষোভ দেখানোর পর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। মূলত শিলিগুড়ি শহরে প্রতিদিন লোডশেডিং হচ্ছে। তার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে এমনই অভিযোগ এদিন তোলা হয়।এর পাশাপাশি একবারে তিন মাসের পরিবর্তে প্রতিমাসে যাতে বিদ্যুতের বিল শহরবাসী দিতে পারে তার ব্যবস্থা…
Read More
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিরোধিতায় স্মারকলিপি শিক্ষাবন্ধু সমিতির

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিরোধিতায় স্মারকলিপি শিক্ষাবন্ধু সমিতির

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের HRDC বিভাগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিরোধিতা করে বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রারকে স্মারকলিপি দিলো সারা ভারত তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের Human Resource Development Centre বিভাগে ৬ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। বিশ্ব বিদ্যালয়ে বর্তমানে ৫০০ জন চুক্তিভিত্তিক, অস্থায়ী ও মেন্ডেস কর্মী নিযুক্ত আছে।এমতবস্থায় তাদের স্থায়ীকরনের কোনো সুরাহা না করে নতুনভাবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিরোধিতা করে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুপুর দাসকে স্মারকলিপি দিলো সারা ভারত তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি সদস্যরা।
Read More
পাচারের আগেই উদ্ধার প্রায় ১৩ কেজি গাঁজা,  গ্রেফতার এক

পাচারের আগেই উদ্ধার প্রায় ১৩ কেজি গাঁজা, গ্রেফতার এক

গোপন সূত্রের ভিত্তিতে ভক্তিনগর থানার পুলিশ শিলিগুড়ির পিসি মিত্তাল বাস স্টান্ডে অভিঢ়ূন চালায়৷ অভিযান চালিয়ে এক ব্যক্তির হেফাজত থেকে ১২কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গাঁজা উদ্ধারের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম মিঠুন ঘোষ। ধৃতের বাড়ি উত্তর দিনাজপুর জেলায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার দলগাও থেকে মিঠুন ঘোষ নামে এক ব্যক্তি গাঁজার ব্যাগ নিয়ে ডুয়ার্সের বীরপাড়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিলো।পূলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে শিলিগুড়ির পিসি মিত্তাল বাস স্টান্ডে অভিযান চালায়। সেখানে মিঠুন ঘোষ গাঁজার ব্যাগটি অন্যকারুর হাতে হস্তান্তরের অপেক্ষা করছিলো। সেই সময় ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ১২.৭০০ গ্রাম ওজনের গাঁজা সহ সেই…
Read More
শিলিগুড়ি পুরনিগমের জমি দখলমুক্ত করতে পুলিশকে সঙ্গে নিয়ে ফের উচ্ছেদ অভিযান পুরনিগমের

শিলিগুড়ি পুরনিগমের জমি দখলমুক্ত করতে পুলিশকে সঙ্গে নিয়ে ফের উচ্ছেদ অভিযান পুরনিগমের

শহরে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে নানানভাবে দখল হয়ে যাচ্ছে পুরনিগমের জায়গা।পুরসভার পক্ষ থেকে বারংবার জায়গা গুলিকে দখল মুক্ত করার আবেদন জানানো হলেও অনেকেই তাতে কর্ণপাত করেনি। ফলে কড়া জমি দখল মুক্ত করার উদ্যোগ নেয় শিলিগুড়ি পুরনিগম। ইতিমধ্যে বেশ কিছু সরকারী জায়গা দখল মুক্ত করেছে শিলিগুড়ি পুরনিগম। শনিবারও শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী নদী সংলগ্ন এলাকায় পুরনিগমের জায়গা দখল করে থাকা একটি টিনের বাড়ি ও দোকান ভেঙে গুড়িয়ে দিল পুরনিগম। শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায় পুরনিগম। এদিন এই অভিযান চালিয়ে শহরবাসীর কাছে বার্তা দিল কোনোভাবেই পুরনিগমের জায়গা দখল করে থাকা চলবে না। পুরনিগমের জমি দখল করার কথা স্বীকার করে…
Read More
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে “সুপার স্পেশালিটি ব্লক” এর পরিদর্শনে এলেন সুশীল কুমার মোদী

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে “সুপার স্পেশালিটি ব্লক” এর পরিদর্শনে এলেন সুশীল কুমার মোদী

আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে "সুপার স্পেশালিটি ব্লক" এর পরিদর্শনে এলেন ভারতীয় জনতা পার্টি বিহার রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদী। সুপার স্পেশালিটি ব্লক উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতাল পরিদর্শন করে তিনি জানান, ভারত সরকার বাংলায় তিন জায়গায় সুপার স্পেশালিটি চালু করার অনুমতি দিয়েছিলেন। তার মধ্যে দু জায়গায় অর্থাৎ মালদা এবং বাঁকুড়াতে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়ে গেছে কিন্তু উত্তরবঙ্গে তৈরী হতে চার বছর সময় লেগেছে। এই বিষয়ে তিনি দিল্লিতে কথা বলবেন বলে জানালেন এবং তিনি আশ্বাস দেন ডিসেম্বর এর মধ্যে সুপার স্পেশালিটি ব্লক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল অভ্যন্তরীণ বিভাগ পুরোপুরিভাবে চালু করার।
Read More