শিলিগুড়ি

গভীর রাতে হানা দিয়ে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ

গভীর রাতে হানা দিয়ে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ

পরিত্যক্ত বিল্ডিং-এ বসে ডাকাতির ছক! গভীর রাতে হানা দিয়ে সেই ছক ভেস্তে দিল পুলিশ। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করার পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র সহ দুই রাউন্ড তাজা কার্তুজ, চারটি খুকরি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামও বাজেয়াপ্ত করে প্রধাননগর পুলিশ। আজ, শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হবে৷ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷ জানা গিয়েছে, গতকাল গভীর রাতে দাগাপুর এলাকায় একটি পরিত্যক্ত বিল্ডিং-এ বেশ কিছু দুষ্কৃতি জমায়েত হয়। সূত্র মারফৎ সেই খবর পেতেই অভিযানে নামে প্রধাননগর থানার পুলিশ। রাতের অন্ধকারেই হানা দিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। যদিও সেসময়ই আরও কয়েকজন দুষ্কৃতি পুলিশি উপস্থিতি টের পেতেই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তাদের খোঁজে তল্লাশি…
Read More
শিলিগুড়ি ৫ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম

শিলিগুড়ি ৫ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম

শিলিগুড়ি ৫ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম। হাইড্রেন দখল করে দোকান থাকায় এর আগে পুরনিগম বেশ কয়েকবার বাড়ি মালিককে নোটিশ দিয়েছিল। এরপরও সেই নির্মাণ না ভাঙায় বৃহস্পতিবার সকাল থেকে পুরনিগমের কর্মীরা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে।এদিন সকাল থেকে খালপাড়ার ফাঁড়ির পুলিশ ও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে হাইড্রেনের উপরে থাকা অবৈধ নির্মাণটি ভেঙে দেওয়া হয়। অন্যদিকে অবৈধ নির্মাণ ভাঙতেই বাড়ি মালিক ক্ষোভ প্রকাশ করেন।এলাকায় বহু জায়গায় অবৈধ নির্মাণ ও হাইড্রেন দখল করে বাড়ি দোকান থাকলেও সেগুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছেনা তা নিয়ে প্রশ্ন তোলেন।গত কয়েক সপ্তাহ ধরে পুরনিগম অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান শুরু করেছে। হাইকোর্টের নির্দেশেও…
Read More
গাছের পরিপূর্ণতা করতে সপ্তাহ ব‍্যাপি বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন

গাছের পরিপূর্ণতা করতে সপ্তাহ ব‍্যাপি বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন

শহর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নগরায়নের জেড়ে কাঁটা পরছে রাস্তার ধারে থাকা গাছ।এই গাছের পরিপূর্ণতা করতে সপ্তাহ ব‍্যাপি বৃক্ষরোপন কর্মসূচির গ্রহণ করেছেন "স্নেপ ফাউন্ডেশন"।শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের উপস্থিতিতে "স্নেপ ফাউন্ডেশন" সপ্তাহ ব‍্যাপি প্রধান সড়কের ধার দিয়ে নানান বড় জাতের গাছ লাগাবার উদ্যোগ গ্রহণ করলেন।সংস্থার সম্পাদক কৌস্তব চৌধুরী ও অন‍্যান‍্য সদস‍্য ও সদস‍্যাদের উপস্থিতিতে স্টেশন ফিডা রোডে শিলিগুড়ি দমকল দপ্তরের সামনে থেকে এই বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়।প্রায় ২০০টি বড় জাতের গাছ প্রধান সড়ক গুলোর ধার দিয়ে রোপন করা হবে বলে জানান উদ্দ‍্যোক্তারা।মেয়র গৌতম দেব এর সুচনা করেন।
Read More
অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযান পুরনিগমের

অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযান পুরনিগমের

অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযান পুরনিগমের।সোমবার শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মান ভেঙে দিল পুরনিগম। জানা গিয়েছে, ৪২ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে একটি বিল্ডিং তৈরি করা হয়েছিল।এই অভিযোগ পায় পুরনিগম।এরপর সেই অবৈধ নির্মান ভেঙে দেওয়ার জন্য পুরনিগমের তরফে মালিককে নোটিশ করা হয়। নোটিশ দেওয়ার পরও কোন কাজ না হওয়ায় আজ পুরনিগমের কর্মীরা পৌঁছে অবৈধ নির্মাণ ভেঙে দেয়।পুরনিগমের তরফে লাগাতার এই অভিযান চলবে বলে জানা গিয়েছে।
Read More
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রাঙাপানিতে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রাঙাপানিতে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিলিগুড়ি মহকুমার রাঙাপানিতে।আজ সকালে যখন শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল সেইসময় পেছন থেকে একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে।যার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের বেশকয়েকটি কামরা লাইন থেকে ছিটকে পড়ে।দুমড়ে মুচড়ে যায় কামরাগুলি।ঘটনায় বেশকয়েকজন যাত্রী মারা গিয়েছেন।প্রচুর যাত্রী জখম হয়েছেন।অন্যদিকে মালগাড়ির লোকোপাইলট ঘটনাস্থলেই মারা যান।ইঞ্জিনের মধ্যে আটকে থাকেন তিনি।ঘটনার পরই রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছান।ধীরে ধীরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এনডিআরএফ,এসডিআরএফ এসে উদ্ধার কাজ শুরু করেছে।ঘটনাস্থলে দমকলও পৌঁছেছে।রেলের উচ্চপদস্থ আধিকারিকরা থেকে বিভিন্ন দপ্তরের আধিকারিকা ঘটনাস্থলে রয়েছেন।৫০ এর বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে।আহতদের একে একে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Read More
পানীয় জলের অভাব,ক্ষোভ স্থানীয়দের ,সমস্যা সমাধানে মেয়র

পানীয় জলের অভাব,ক্ষোভ স্থানীয়দের ,সমস্যা সমাধানে মেয়র

একমাস যাবদ জলহীন পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ই ব্লকের মোর বাজার এলাকা।পানীয় জলের জন্য এলাকার কাউন্সিলর বিমান তপাদারের দারস্থ হয়েও লাভের লাভ কিছুই হয়নি।পুরসভা পানীয় জলের সংকট মেটাতে জলের গাড়ি পাঠালেও তা পান করার অযোগ্য।রাস্তা জরাজির্ন,সেতু ভেঙ্গে নতুন সেতু নির্মান করার জন্য বর্তমানে এলাকা বিচ্ছিন্ন। এমনই একাধিক সমস্যায় জর্জরিত মোর বাজার এলাকার বাসিন্দারা।তাই দাবি আদায়ে বেছে নেয় আন্দোলনের পথ।পথ অবরোধ থেকে শুরু করে একাধিক আন্দোলন সংগঠিত করে তারা।অবশেষে তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। রবিবার সকালে জল বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত,জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মানিক দে, এলাকার কাউন্সিলর বিমান তপাদার সহ বাস্তুকারদের সঙ্গে নিয়ে এলাকায়…
Read More
শিলিগুড়ির আশ্রমপাড়ায় অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল পুরনিগম

শিলিগুড়ির আশ্রমপাড়ায় অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল পুরনিগম

অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান পুরনিগমের। শিলিগুড়ির আশ্রমপাড়ায় একটি বাড়ির ছাদে অবৈধ নির্মাণ এদিন ভেঙে দেওয়া হয়।পুরনিগম সূত্রে জানা গিয়েছে, বাড়ির ছাদে কোনও প্ল্যান ছাড়া ঘর তৈরি করা হয়েছিল। পুরনিগমের তরফে বাড়ি মালিককে নোটিশও দেওয়া হয়। কিন্তু এরপরও অবৈধ নির্মাণ না ভাঙায় বৃহস্পতিবার সকাল থেকে সেই নির্মাণ ভাঙার কাজ শুরু করে পুরনিগমের কর্মীরা।এদিকে বাড়ি মালিক জানান, হাইকোর্টে মামলা চলছে এখনও। পুরনিগম আগে থেকে কিছু না জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ভাঙাভাঙি শুরু করেছে।
Read More
জল যন্ত্রণা থেকে শহরকে রেহাই দিতে নদী সংস্কারে পুরসভা

জল যন্ত্রণা থেকে শহরকে রেহাই দিতে নদী সংস্কারে পুরসভা

বিগত কয়েক বছর যাবত দেখা গেছে যে অল্প বৃষ্টিতেই শহরের উপর দিয়ে বয়ে চলা ফুলেশ্বরী জোড়াপানী নদীতে জলস্ফীতি ঘটেছে। এর ফলে আশেপাশের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে,বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। সেই দিক বিবেচনা করে শিলিগুড়ি পুরসভা প্রথমে শহরের বড় নর্দমা গুলিকে পরিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করে। যার ফলে বিগত বছরগুলিতে শহর অনেকটাই জলমগ্ন থেকে রেহাই পায়।অন্যদিকে নর্দমা গুলি পরিষ্কার হওয়ার ফলে শহরের নর্দমা সংযুক্ত নদীগুলিতে ঘটে জলস্ফীতি। মূলত নদীগুলি খনন না হওয়ার কারনে নাব্যতা হ্রাস পায়, যার দরুন অল্প বৃষ্টিতেই নদী ভরাট হয়ে জল যন্ত্রনায় ভুগতে হয় ফুলেশ্বরী জোড়াপানী নদী সংলগ্ন অঞ্চল গুলিকে। সেই কারনে  রাজ্যের সেচদপ্তর নদী…
Read More
মধ্য শালবাড়িতে চার চরক মেলা

মধ্য শালবাড়িতে চার চরক মেলা

বৈশাখের শেষ দিনে ময়নাগুড়ি ব্লকের মধ্য শালবাড়ী ডাঙ্গাপাড়া এলাকায় চার চড়ক মেলা রামমোহন রায়ের উদ্যোগে।জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে এই চরক মেলা শুরু হয় এই চড়ক  মেলার পাশাপাশি বিভিন্ন রকম কাঠাম দেখানো হয়, জানা গেছে এই চরক পূজার আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় এবং এই পূজা দেখতে প্রায় তিন  হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই বিষয়ে সমাজসেবী রামমোহন রায় বলেন , দ্বিতীয় বছরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।  আজকে তিন হাজারের বেশি মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে যদি মানুষ এভাবে পাশে থাকে তাহলে আমি প্রত্যেক বছর এই মেলা করব , আজকে যেসব মানুষ এই মেলা দেখতে…
Read More
আরও এক নতুন অতিথির আগমন ঘটলো সাফারি পার্কে

আরও এক নতুন অতিথির আগমন ঘটলো সাফারি পার্কে

বেঙ্গল সাফারি পার্কে ফের সুখবর। রয়্যাল বেঙ্গল টাইগার শীলার পাঁচ শাবকের পর আরও এক নতুন অতিথির আগমন ঘটলো সাফারি পার্কে। দুই শাবকের জন্ম দিল চিতা বিড়াল। কিন্তু তার সঙ্গে রয়েছে একটি দু:খের খবরও। মৃত্যু হয়েছে সদ্যজাতর মধ্যে এক চিতা বিড়াল শাবকের। তবে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের রাতদিনের চেষ্টা, অক্লান্ত পরিশ্রম ও সেবাশুশ্রূষায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে সক্ষম হয়েছে অপর শাবকটি। সাফারির নবনির্মিত অত্যাধুনিক হাসপাতালে টানা চিকিৎসাধীন থাকার পর বর্তমানে বিপদের বাইরে রয়েছে ওই শাবকটি।জন্মের পর থেকেই মায়ের ভালোবাসা না মেলায় চিতা বিড়াল শাবকটি হাসপাতালে রয়েছে।
Read More