রাজনৈতিক

প্রথম দফায় লোকসভা ভোট, ইভিএম বক্স নিয়ে বুথের উদ্দেশ্য রওনা হচ্ছেন ভোট কর্মীরা

প্রথম দফায় লোকসভা ভোট, ইভিএম বক্স নিয়ে বুথের উদ্দেশ্য রওনা হচ্ছেন ভোট কর্মীরা

রাত পোহালেই প্রথম দফায় লোকসভা ভোট।আলিপুরদুয়ার ও কোচবিহারের পাশাপাশি ভোট হতে চলেছে জলপাইগুড়ি লোকসভা আসনে। জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ‌ ও পার্শ্ববর্তী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় রয়েছে ডিসিআরসি‌ সেন্টার‌। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটকর্মীদের‌ যাতায়াতের‌ জন্য মূলত দুটি ডিসি‌ আরসি সেন্টার।জলপাইগুড়ির এবং মালবাজারে। জলপাইগুড়িতে ৫টি বিধানসভা ও মালবাজারে ২টি বিধানসভার জন্য সেন্টার খোলা হয়েছে। দুই সেন্টার মিলিয়ে প্রায় ১৬০০ বাস সহ অন্যান্য গাড়ি রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোটের দায়িত্বে থাকা কর্মীরা এসে‌ নিজেদের দায়িত্ব বুঝে ইভিএম বক্স নিয়ে বুথের উদ্দেশ্য রওনা হচ্ছেন।জলপাইগুড়ি সেন্টারে প্রায় ৯০০ গাড়ি রয়েছে ভোট কর্মীদের জন্য।
Read More
ময়নাগুড়িতে নির্মল চন্দ্র রায়ের সমর্থনে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী

ময়নাগুড়িতে নির্মল চন্দ্র রায়ের সমর্থনে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে  মঙ্গলবার জলপাইগুড়িতে শেষ প্রচারে ময়নাগুড়ির জল্পেশ সংলগ্ন এলাকায় নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৩০ মিনিটের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের দিকগুলো যেমন তুলে ধরেন।সেইসাথে বিজেপি এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন তিনি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"কিছুদিন আগে প্রধানমন্ত্রী কোচবিহারে এসেছিলেন। কিন্তু গত ৩১ তারিখ ঝড়ে ক্ষতিগ্রস্তদের নিয়ে একটা কথাও বলেননি। আমরা ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। নির্বাচন না থাকলে এক মিনিট সময় লাগতো না।"  এদিন মুখ্যমন্ত্রী ক্ষোভের সুরে সুরে বলেন," কিছুদিন আগে চালসায় যাচ্ছিলেন। আমার গাড়ি দেখে ওরা চোর চোর বলে চিৎকার করে। ইলেকশন না থাকলে…
Read More
অভিনেতা মিঠুন চক্রবর্তী পুন্ডিবাড়ি বাজার এলাকায় রোড শো করলেন

অভিনেতা মিঠুন চক্রবর্তী পুন্ডিবাড়ি বাজার এলাকায় রোড শো করলেন

কোচবিহার দুই নম্বর ব্লকের পুন্ডিবাড়ি বাজার এলাকায় রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ দুপুর ১২ টা নাগাদ কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে রোড শো করেন তিনি। মিঠুন চক্রবর্তীর রোড শো তে ভিড় করে হাজার হাজার মানুষ।পুন্ডিবাড়ী পৌঁছানোর পর প্রথমেই মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী।পরবর্তীতে পুন্ডিবাড়ি চৌপথি থেকে থানা পর্যন্ত রোড শো করেন তিনি।
Read More
কোচবিহার রাসমেলা ময়দানে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহার রাসমেলা ময়দানে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহার রাসমেলা ময়দানে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস মেলার ময়দানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখে সংবিধানের অবমাননা করেছেন প্রধানমন্ত্রী। তিনি চ্যালেঞ্জ করে বলেন, প্রথম দফা নির্বাচনের তিনদিন বাকি রয়েছে। ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক বাংলায় কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। একই সঙ্গে ঘোষণা করুক উত্তরপ্রদেশ এবং গুজরাটে কি হয়েছে।
Read More
‘রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রী দাঙ্গা সংক্রান্ত বক্তব্য জনগণের সামনে তুলে ধরছেন’ শংকর ঘোষ

‘রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রী দাঙ্গা সংক্রান্ত বক্তব্য জনগণের সামনে তুলে ধরছেন’ শংকর ঘোষ

রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রী দাঙ্গা সংক্রান্ত বক্তব্য জনগণের সামনে তুলে ধরছেন, শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনি মন্তব্য করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, রাম নবমীর আগে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ, দক্ষিনবঙ্গ বিভিন্ন জায়গায় জনসভায় রামভক্তদের পরোক্ষভাবে দাঙ্গাবাজ বলে আখ্যা দিয়েছেন।  রাম নবমীর আগে দাঙ্গা শব্দটি বিভিন্ন জায়গায় ব্যবহার করে তিনি রাম ভক্তদের পরোক্ষভাবে দাঙ্গাবাজ বলে আখ্যা দিয়েছেন। যার তীব্র বিরোধিতায় সরব হন বিধায়ক। রাম নবমী যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য তারা প্রশাসনের কাছে আবেদন করেন। এদিন এই সাংবাদিক বৈঠকে শংকর ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চ্যাটার্জি, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ অন্যান্যরা।
Read More
‘জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা’ ,তৃণমূলকে তুলোধোনা অনুরাগ ঠাকুরের

‘জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা’ ,তৃণমূলকে তুলোধোনা অনুরাগ ঠাকুরের

মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়েছে বাংলা। নির্বাচনি প্রচারে এসে বাগডোগরা বিমানবন্দরে এই মন্তব্য করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।সেই সঙ্গে এদিন কংগ্রেসের বিরুদ্ধেও একাধিক মন্তব্য করেছেন বিজেপির এই সর্বভারতীয় নেতা। সোমবার সকালে উত্তরবঙ্গে নির্বাচনি প্রচারে এসেছেন অনুরাগ ঠাকুর। এদিন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্টের হয়ে প্রচারে এসেছেন বলে খবর।  আজ দুপুরে পাহাড়ে রাজু বিস্টের সঙ্গে প্রচার কর্মসূচি রয়েছে বলে বিজেপি সূত্রে খবর। আজ বিকেলেই উত্তরবঙ্গে আসার কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির।এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়েছে।  বেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটালেও তাদের ঘাঁটি এই বাংলা। শুধু তাই নয়, এই…
Read More
তৃণমূলের দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেওয়ার প্রতিবাদে অবরোধ

তৃণমূলের দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেওয়ার প্রতিবাদে অবরোধ

তৃণমূলের দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। ঘটনাকে ঘিরে চাঁপা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি এলাকায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে রবিবার ভোর রাতে চোপড়া থানার মাঝিয়ালি এলাকায় বিজেপির কিছু কর্মী তৃণমূলের বেশ কয়েকটি দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ভির জমাতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকেরা। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে মাঝিয়ালি রাজ্য সড়কের উপর আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুর তৃণমূলের কর্মী সমর্থকেরা। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়…
Read More
ফুলবাড়ীতে নির্বাচনী প্রচারে দেব

ফুলবাড়ীতে নির্বাচনী প্রচারে দেব

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে রাজগঞ্জ ব্লকের ডাব গ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকা এবং শিলিগুড়ি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ড থেকে ৩৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত ভোট প্রচারে রেলি করলেন অভিনেতা দেব তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী। এই প্রচার রেলিটি শুরু হয় শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে।
Read More
তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে প্রচার সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে প্রচার সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

সোমবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে প্রচার সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এদিন তিনি শিলিগুড়ি,৩১ নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি মোড় থেকে শুরু করে ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। এদিন প্রচারে গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং তাদের অসুবিধার কথা জানার চেষ্টা করেন গৌতম দেব।মূলত ৩১নম্বর ওয়ার্ডে বেশ কিছু এলাকায় জলের সমস্যা রয়েছে সেই সমস্যা দ্রুত সমাধান হবে বলে জানান তিনি।মানুষ ঠিকমতো লক্ষ্মীর ভান্ডার এবং সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা সেই বিষয়েও জেনে নেন। এদিন প্রচারের মাঝে গৌতম দেব কে জিজ্ঞাসা করলে তিনি বলেন এলাকায় জলের সমস্যা রয়েছে শুধুমাত্র এই এলাকায় নয় শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে জলের সমস্যা রয়েছে।যে…
Read More
শিলিগুড়ির ২ নম্বর ওয়ার্ডে জমজমাট রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থী গোপাল লামা

শিলিগুড়ির ২ নম্বর ওয়ার্ডে জমজমাট রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থী গোপাল লামা

শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডে ভোটের প্রচার সারলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা।এদিন রবিবাসরীয় প্রচারে বের হন গোপাল লামা।তার সঙ্গে ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা বোস মিত্র সহ অন্যান্যরা।এদিন প্রথমে ২ নম্বর ওয়ার্ডে হনুমান মন্দিরে পুজো দেন প্রার্থী গোপাল লামা ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।এরপর প্রার্থী গোপাল লামাকে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়িতে ভোটের প্রচার সারেন।পাশাপাশি সাধারণ মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।
Read More