উত্তর পূর্ব

কোচবিহারে এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কোচবিহারে এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক করতে কোচবিহারে এসে পৌঁছালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহার রাসমেলা ময়দানে হেলিকপ্টারে করে অবতরণ করেন তিনি।এরপর কোচবিহার মদন মোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহার বাসীর মঙ্গল কামনা করেন। মন্দিরে পুজো দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন।
Read More
লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের নতুন কমিটি গঠন

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের নতুন কমিটি গঠন

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের দার্জিলিং জেলা কমিটিকে ভেঙে নতুন কমিটি গঠন করা হলো। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার।এদিন তিনি বলেন সংগঠনের দার্জিলিং জেলা কমিটির চেয়ারম্যান করা হয়েছে নব কুমার বসাককে এবং দার্জিলিং জেলার কমিটির সভাপতি করা হয়েছে অনুপ সরকারকে। জানা গিয়েছে এখন চারজনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে আগামী দিনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
Read More
দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারের প্রতিবাদে রাস্তা অবরোধ আম আদমি পার্টির সদস্যদের

দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারের প্রতিবাদে রাস্তা অবরোধ আম আদমি পার্টির সদস্যদের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে গ্রেফতারের প্রতিবাদে আজ কোচবিহারের কাছারি মোড় এলাকায় সুনিতি রোড অবরোধ করলো কোচবিহার জেলার আম আদমি পার্টির সদস্যরা। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল।প্রধানমন্ত্রীর কুসপুতুল দাহ করে প্রতিবাদ জানায় আম আদমি পার্টির সদস্যরা।
Read More
কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া প্রচার শুরু করলেন

কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া প্রচার শুরু করলেন

মদনমোহন মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার নাম ঘোষণার পর আজ কোচবিহারে ফিরেই মদনমোহন মন্দিরে পূজো দিয়ে তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেন।  গত বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হলেও সিতাই বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২০২৪ এর লোকসভা নির্বাচনে এবার তাকেই প্রার্থী করা হয়েছে। আজ মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর কোচবিহার শহরে রোড শো করেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
Read More
কোচবিহারে নির্বাচনী প্রচারে গিয়ে জনতার প্রশ্নের মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

কোচবিহারে নির্বাচনী প্রচারে গিয়ে জনতার প্রশ্নের মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

 নির্বাচনী প্রচারে গিয়ে জনতার প্রশ্নের মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক।আজ কোচবিহারের গুড়িয়াহাটি ২নং গ্রাম পঞ্চায়েত এলাকার রেলগেট বাজার থেকে প্রচার শুরু করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। রেলগেট বাজারে একটি শোভা করার পাশাপাশি স্থানীয় একটি মন্দিরেও পূজো দেন তিনি। মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর গাড়ি থামিয়ে এলাকায় পানীয় জল এবং নিকাশি নালা সংস্কারের দাবি জানায়।
Read More
নিজের বিরুদ্ধে নিয়ে আসা বিজেপির সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি সিদ্দিক আলীর

নিজের বিরুদ্ধে নিয়ে আসা বিজেপির সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি সিদ্দিক আলীর

বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার পর বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি সিদ্দিক আলীর বিরুদ্ধে নিয়ে আসা বিজেপির সমস্ত অভিযোগ কে ভিত্তিহীন বলে দাবি করে, এদিন কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সিদ্দিক আলী মিয়া।  তিনি বলেন বিজেপিতে কোন মর্যাদা নেই। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে সামনে রাখতে তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। তার বিরুদ্ধে নিয়ে আসা সমস্ত অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন। একই সাথে এদিন সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক মন্তব্য করে বলেন, আগামীকাল থেকে জেলার প্রতিটি মন্দিরে পুজো দিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনে জয়যাত্রা শুরু করবে তৃণমূল। সেই সঙ্গে তিনি নিজে মহা মৃত্যুঞ্জয় যোগ্য করার কথা…
Read More
দালাল চক্রের বিরুদ্ধে ফের কোচবিহারে পুলিশের অভিযানদালাল চক্রের বিরুদ্ধে ফের কোচবিহারে পুলিশের অভিযান

দালাল চক্রের বিরুদ্ধে ফের কোচবিহারে পুলিশের অভিযানদালাল চক্রের বিরুদ্ধে ফের কোচবিহারে পুলিশের অভিযান

দালাল চক্রের বিরুদ্ধে লাগাতার অভিযান কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের। শনিবার সকালে ফের কোচবিহার কোতোয়ালী থানার আইসির নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ চত্বর সহ মিনি বাস স্ট্যান্ড এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে অভিযানে নামে। পুলিশ সূত্রে জানানো হয়েছে এদিন ২৪ জন দালালকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই অভিযানে খুশি কোচবিহারের সাধারণ বাসিন্দারা। এই অভিযান ক্রমাগত চলবে বলে, কোতোয়ালি থানা সূত্রে জানানো হয়েছে।
Read More
লোকসভা নির্বাচনে আগে বড়সড় ভাঙ্গন বিজেপিতে

লোকসভা নির্বাচনে আগে বড়সড় ভাঙ্গন বিজেপিতে

লোকসভা নির্বাচনে আগে বড়সড় ভাঙ্গন বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সিদ্দিক আলী মিয়া। আজ কোচবিহার 2 নম্বর ব্লকের ঘোকসার ডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন বিজেপির কোচবিহার জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি সিদ্দিক আলী মিয়া। রাজ্য যখন প্রধানমন্ত্রী উপস্থিত সেই সময় সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই তৃণমূল বিজেপি উভয় দলেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘর গুছাতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের দলে ফেরানোর উদ্যোগ…
Read More
কোচবিহার মেডিকেল কলেজে দালাল চক্র মেটাতে বিশেষ অভিযান

কোচবিহার মেডিকেল কলেজে দালাল চক্র মেটাতে বিশেষ অভিযান

কোচবিহার মেডিকেল কলেজে সক্রিয় দালাল চক্র। আজ কোচবিহার কোতোয়ালি থানার আইসির নেতৃত্বে মেডিকেল কলেজের ইমার্জেন্সি এবং আউটডোর বিভাগে চললো অভিযান। এক বিশেষ অভিযানে পুলিশ চারজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিভিন্ন সময় কোচবিহার মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয়। তার সঙ্গে উঠে আসে বিভিন্ন দালাল চক্রের অভিযোগ। সেই দালাল চক্র মেটাতেই কোচবিহার থানার এই বিশেষ অভিযান।
Read More
সরকারি পানীয় জলের রিজার্ভারের সিঁড়ি ভেঙে পড়ে মৃত্যু হলো ২ শ্রমিকের

সরকারি পানীয় জলের রিজার্ভারের সিঁড়ি ভেঙে পড়ে মৃত্যু হলো ২ শ্রমিকের

সরকারি পানীয় জলের রিজার্ভারে কাজ করতে এসে রিজার্ভারের সিঁড়ি ভেঙে মাটিতে পড়ে মৃত্যু হলো ২ শ্রমিকের। ঘটনায় আহত হয়েছে আরো একজন শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে শোকেছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর আজ সকালে বেশ কয়েকজন শ্রমিক সেই রিজার্ভার সংস্কারের জন্য কাজে যোগ দেয়। হঠাৎ করে বিকট শব্দে ভেঙে পড়ে সম্পূর্ণ লোহার সিঁড়ি।স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করে।
Read More