মালদা

মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে একটি ট্যাবলোর উদ্বোধন করেলেন জেলা শাসক

মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে একটি ট্যাবলোর উদ্বোধন করেলেন জেলা শাসক

আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে একটি ট্যাবলোর উদ্বোধন করা হল। শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে পতাকা এবং আকাশে বেলুন উড়িয়ে এই ট্যাবলোর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্র সরকার। শিশুরায় আমাদের ভবিষ্যৎ, ছেলে একুশে মেয়ে ১৮ এর আগে নয় বিয়ে কারো, এরকমই সচেতনতামূলক একাধিক বার্তা তুলে ধরে ব্লকে ব্লকে ঘুরবে এই ট্যাবলো। সেই সঙ্গে শিশুদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে আরো সচেতন করা হবে এই ট্যাবলোর মাধ্যমে।
Read More
রাস পূর্ণিমায় শহরে কৃষ্ণভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা

রাস পূর্ণিমায় শহরে কৃষ্ণভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা

রাস পূর্ণিমা উপলক্ষ্যে বুধবার মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হল কৃষ্ণভক্তদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল থেকেই উৎসবের আবহে মেতে ওঠে শহর। মালদা শহরের বি.এস.রোডের চুরি পট্টি এলাকা থেকে শুরু হয় এই শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রতি বছরই শ্রীশ্রী ব্রজযুগল ও শ্রীশ্রী রাধাকৃষ্ণ ঠাকুর বাড়ির পক্ষ থেকে এই রাস উৎসবের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে আজকের শোভাযাত্রায় নারী-পুরুষ নির্বিশেষে সকলে অংশ নেন— কেউ কৃষ্ণ, কেউ রাধা, আবার কেউ শ্রীশ্রী চৈতন্যদেব সেজে উপস্থিত ছিলেন। শোভাযাত্রার মধ্য দিয়ে কৃষ্ণভক্তদের আবেগ, ভক্তি ও আনন্দে মুখরিত হয়ে ওঠে মালদা শহর। আয়োজকদের পক্ষ থেকে জানা গিয়েছে, শোভাযাত্রা শেষে রাতে ভোগ বিতরণ ও ভক্তিমূলক…
Read More
মন্থার প্রকোপে জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা

মন্থার প্রকোপে জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা

কিছুদিন পরেই নবান্ন। যেখানে খুশি মনে নতুন ধান ঘরে তুলে চাষীরা। সেখানে মন্থার প্রভাবে দুর্যোগের ঘনঘটায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ধান চাষীরা। কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে।ঋণ নিয়ে ধান চাষ করে এই ক্ষয়ক্ষতির ফলে মাথায় হাত চাষীদের। রাজ্য সরকারের কাছে করজোড়ে ক্ষতিপূরণের নিবেদন। গত ৪৮ ঘন্টায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। শনিবারেও কাটেনি দুর্যোগ।এই পরিস্থিতিতে কৃষি নির্ভর মালদা জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা। মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর গ্রামে গ্রাউন্ড জিরো তে গিয়ে দেখা গেল ধান চাষীদের করুণ দশা। ওই এলাকার মানুষ সম্পূর্ণ কৃষি কাজের উপর নির্ভর। হাজার…
Read More
মালদার নতুন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রীতি গোয়েল

মালদার নতুন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রীতি গোয়েল

এদিন নতুন জেলাশাসককে সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেন আগের জেলাশাসক নীতিন সিংহানিয়া। এদিন দুপুরে মালদার কালেক্টরেট ভবনে দুই জেলাশাসক নিজস্ব অফিস রুমে ফুলের তোড়া দিয়ে একে অপরকে শুভেচ্ছা বার্তা জানান। তবে এদিন আগের জেলাশাসক নীতিল সিংহানিয়া বদলি হাওয়া যাওয়া নিয়ে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারি কর্মচারীর সংগঠনের কর্মকর্তারা ভারাক্রান্ত মন নিয়ে বিল্ডিংয়ের সামনে এসে জমায়েত হন। এদিন সংশ্লিষ্ট সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকেও নতুন এবং পুরনো জেলাশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, ২০২২ সাল থেকে মালদার জেলাশাসক হিসেবে দায়িত্ব সামলেছেন নীতিন সিংহানিয়া। তাঁকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদের জেলাশাসক হিসাবে। নতুন জেলাশাসক প্রীতি গোয়েল এসেছেন দার্জিলিং থেকে।
Read More
জনশৌচাগারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে সাধারণ মানুষ

জনশৌচাগারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে সাধারণ মানুষ

ইংলিশবাজার পুরসভার নিজস্ব জনশৌচাগারের বিদ্যুৎ সংযোগ হঠাৎই বিচ্ছিন্ন করে দিল রাজ্য বিদ্যুৎ সরবরাহ কোম্পানি। বৃহস্পতিবার মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় অবস্থিত ওই শৌচাগারে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়ে স্থানীয় মানুষজন ও পথচারীরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানান, “এই জনশৌচাগারের বিদ্যুৎ বিল কেন্দ্রীয়ভাবে রাজ্য সরকার পরিশোধ করে। তবুও কোনো রকম পূর্বনোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ঠিক হয়নি।” চেয়ারম্যানের দাবি, সংযোগ বিচ্ছিন্ন করার আগে বিদ্যুৎ দপ্তরের উচিত ছিল পুরসভাকে লিখিতভাবে জানানো। তবে সেই প্রক্রিয়া মানা হয়নি। কৃষ্ণেন্দু বাবু আরও বলেন, “ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। দ্রুত ওই জনশৌচাগারের বিদ্যুৎ…
Read More
ড্রেনে উদ্ধার ধাতব পিস্তল

ড্রেনে উদ্ধার ধাতব পিস্তল

মালদা জেলার গাজোলের বিদ্রোহী মোড় এলাকায় ড্রেন পরিষ্কার করার সময় উদ্ধার হল ধাতব পিস্তল। ভোরবেলা পঞ্চায়েতের তত্ত্বাবধানে ড্রেন পরিষ্কারের কাজ চলাকালীন এক সাফাই কর্মীর কোদালে কাদামাখা অবস্থায় উঠে আসে ভারী ধাতব বস্তুটি। উপরে তোলার পর দেখা যায় তা দেখতে একেবারে পিস্তলের মতো। ঘটনাস্থলেই শুরু হয় চাঞ্চল্য ও আতঙ্ক। আসল পিস্তল নাকি খেলার সামগ্রী — তা নিয়ে স্থানীয়দের মধ্যে মুহূর্তে জল্পনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজোল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিস্তল সদৃশ ওই বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, এটি আসল আগ্নেয়াস্ত্র নাকি এয়ারগান — তা পরীক্ষার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত শুরু হয়েছে। ঠিক কীভাবে ড্রেনের…
Read More
বিএসএফের মালদা সেক্টরের উদ্যোগে ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ পালন

বিএসএফের মালদা সেক্টরের উদ্যোগে ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ পালন

বিএসএফের মালদা সেক্টরের উদ্যোগে ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ। চলবে 2 নভেম্বর পর্যন্ত। এই উপলক্ষে সোমবার বিএসএফের মালদা সদর দপ্তরের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মালদা রেঞ্জের ডিআইজি  অজিত কুমার ছাড়াও  উপস্থিত ছিলেন একাধিক উচ্চপদস্থ আধিকারিক। সীমান্তবর্তী এলাকায় বিএসএফের  গোয়েন্দা বাহিনী কিভাবে কাজ করে সে বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেন। সন্দেহমূলক কোনো রকম বিষয় দেখলে সাধারণ মানুষকেও  সচেতন থাকার বার্তা দেন। এছাড়াও তিনি জানান  সারা বছর ধরেই বিএসএফ সীমান্তে কাজ করে থাকে। কিন্তু বছরের এই বিশেষ দিনগুলিতে  তাদের কাজকর্ম সাধারণ মানুষের সামনে  তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সীমান্তের বেশ কিছু এলাকায়…
Read More
আদিনা ডিয়ার পার্কে বার্ষিক পাখি গণনা শুরু, পরিযায়ী পাখির সংখ্যা আরও বাড়তে পারে

আদিনা ডিয়ার পার্কে বার্ষিক পাখি গণনা শুরু, পরিযায়ী পাখির সংখ্যা আরও বাড়তে পারে

এপ্রিল–মে মাসের পর থেকেই শামখোলসহ নানা প্রজাতির পরিযায়ী পাখিরা ভিড় জমাতে শুরু করে মালদার গাজোলের পান্ডুয়া অঞ্চলের আদিনা ডিয়ার পার্কের বনাঞ্চলে। এদিন আদিনা ফরেস্ট রেঞ্জ সূত্রে জানা যায়, শুরু হয়েছে বার্ষিক পাখি শুমারি বা পাখি গণনার কাজ। সকাল থেকেই বনদপ্তরের কর্মীরা বনাঞ্চলের বিভিন্ন স্থানে ও গাছে অবস্থান নিয়ে একে একে পাখি গননার কাজে ব্যস্ত ছিলেন। শুধু পাখি সংখ্যা নয়— কোন গাছের ব্যাসার্ধ কত, কোন ডালে কয়টি বাসা রয়েছে, কোন বাসায় বাচ্চা আছে— প্রতিটি তথ্যই খুঁটিনাটি ভাবে লিপিবদ্ধ করা হচ্ছে। বনদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর প্রায় ১৪ হাজার পাখি গণনা করা হয়েছিল। এবছর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে—প্রায়…
Read More
মালতীপুরের তিনশো বছরের ঐতিহ্য ‘কালী দৌড়’

মালতীপুরের তিনশো বছরের ঐতিহ্য ‘কালী দৌড়’

দীপান্বিতা অমাবস্যা পেরোনোর পরের দিন মালদহ জেলার চাঁচল মহকুমার মালতীপুরে আয়োজিত হয় এক অনন্য ঐতিহ্য—‘কালী দৌড়’। প্রায় সাড়ে তিনশো বছর আগে চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর যে প্রথার সূচনা করেছিলেন, আজও তা সমান উন্মাদনা ও গৌরবের সঙ্গে পালন করেন স্থানীয়রা। বিশ্বাস, এই প্রতিযোগিতা শুধু ধর্মীয় উৎসব নয়—এটি সম্প্রীতি ও একতার প্রতীক। এই দিন মালতীপুরে উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত এসে সমবেত হন মা কালীর দর্শন ও ঐতিহ্যের সাক্ষী হতে। সাতটি ভিন্ন কালী প্রতিমা—বুড়ি কালী, চুনকা কালী, বাজারপাড়া কালী, আম কালী, হ্যান্টা কালী, হাট কালী ও শ্যামা কালী—কে কাঁধে নিয়ে দৌড় শুরু হয় মালতীপুর বাজার প্রদক্ষিণ করে কালীবাড়ির সংলগ্ন…
Read More
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ‘শেফালী কালী পূজা’

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ‘শেফালী কালী পূজা’

চার দশকের বেশি সময় ধরে শ্যামা মায়ের আরাধনা করছেন মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যমকেন্দুয়ার বাসিন্দা মুসলিম মহিলা শেফালী বেওয়া। ধর্ম ও বর্ণ নির্বিশেষে এই পুজো এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি, প্রায় ৪০ বছর আগে অসুস্থ হয়ে শেফালী বেওয়া বিভিন্ন ডাক্তার ও কবিরাজের কাছে চিকিৎসা করিয়েও আরোগ্য পাননি। একদিন হঠাৎ স্বপ্নাদেশে মা কালী নির্দেশ দেন, তাঁর পুজো করলে অসুখ সারবে। প্রথমে গ্রামবাসীরা বিশ্বাস না করলেও শেফালী দেবীর শরীরে মা কালী ভরার পর তার কথামতো পুজো শুরু হয়। এরপর থেকে প্রায় চার দশক ধরে শেফালী কালী পুজো অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয়রা জানান, গ্রামের কেউ সমস্যায় পড়লে তারা…
Read More