23
Oct
সরকারি রাস্তা তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি মেম্বারের স্বামী ও বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি মালদার ইংলিশ বাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ৫২ বিঘা এলাকা। গ্রামবাসী এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির মেম্বারের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা। অবশেষে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে রাস্তার কাজ শুরু হয়। কিন্তু রাস্তা তৈরীর কাজে চক্রান্তের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয় স্থানীয় বিজেপি মেম্বারের স্বামী এবং এক বিজেপি নেতা বলে অভিযোগ। প্রতিবাদে গ্রামবাসীরা এবং ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সদস্যা ওই বিজেপি নেতা এবং বিজেপি মেম্বারের স্বামীকে ঘিরে বিক্ষোভ দেখায়। যদিও এই বিষয়ে বিজেপি…
