মালদা

ফের বাংলায় চোখ রাঙ্গাচ্ছে করোনা

ফের বাংলায় চোখ রাঙ্গাচ্ছে করোনা

ফের চোখ রাঙ্গাচ্ছে করোনা। মালদায় দুই বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস। মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা দুই বছরের ওই শিশু গত শনিবার জ্বর, সর্দি কাশি নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেদিন রাতেই ওই শিশুর নালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয়। আর তাতেই করোনা পজেটিভ আসে ওই শিশুর। এরপর ওই শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোন নির্দেশিকা আসেনি তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ রাখছি। তবে…
Read More
বিপুল পরিমাণে ব্রাউন সুগারসহ গ্রেফতার মালদহ জেলার মানিকচক থানার এএসআই

বিপুল পরিমাণে ব্রাউন সুগারসহ গ্রেফতার মালদহ জেলার মানিকচক থানার এএসআই

ব্রাউন সুগার সহ পুলিশ অফিসার গ্রেফতার। মালদহ জেলার ইংরেজ বাজার থানার মিলকী পুলিশ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার হাফিজটোলা গ্রাম থেকে চার জনকে গ্রেফতার করে। এদের মধ্যে মহঃ সফিকুল সেখ মানিকচক থানার এএসআই বালুটোলা ক্যাম্পের দায়িত্বে ছিলেন। অপর একজন এনভিএফ কর্মী নাম সফিকুল ইসলাম। অপর দুই মাদক পাচারের সঙ্গে যুক্ত। ধৃত চার জন কে আজ মালদহ জেলা আদালতে তোলা হয়। ইংরের বাজার থানার পুলিশ ধৃত চার জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিঞ্জাসাবাদ করবে বলে আদালতের কাছে আবেদন করেছে। মোট ৪০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার।
Read More
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে আটক এক মহিষ পাচারকারী

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে আটক এক মহিষ পাচারকারী

ঘটনাটি ঘটেছে মালদাহে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৮৮ ব্যাটেলিয়ানের, কেদারীপাড়া ক্যাম্প এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে বুধবার ভোরে 4 টা নাগাদ বিএসএফের জোওয়ানেরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদাড়ি দেওয়ার সময় হঠাৎ সন্দেহজনক এক ব্যক্তিকে মোহিস পাচার করতে গিয়ে দেখতে পাই বিএসএফ, ওই ব্যক্তিকে ও দুটো মহিস সহ আটক করে জিজ্ঞাসাবাদ করতে তার নাম জানতে পারে এমডি সেলিম বয়স ১৮ বাড়ি বাংলাদেশের কাট্টাপাড়া পর্ষা থানার,নওগাঁ জেলায়। জানা গেছে ওই এলাকায় কাঁটাতার নেই , সেই সুযোগ নিয়ে ওই এলাকা থেকে মহিষ পাচার করে নিয়ে যাচ্ছিল,  ওই পাচারকারীকে হবিবপুর থানার হাতে তুলে দেয় বুধবার বৈকাল চারটা নগদ, হবিপুর থানার পুলিশ বৃহস্পতিবার…
Read More
ডিআই অফিসের সামনে চাকরি হারানো শিক্ষকদের বিক্ষোভ

ডিআই অফিসের সামনে চাকরি হারানো শিক্ষকদের বিক্ষোভ

ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তির জেরে চরম উত্তেজনা তৈরি হলো চাকরি হারা শিক্ষক, অশিক্ষক কর্মীদের সঙ্গে। বুধবার সকাল এগারোটা নাগাদ ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী মঞ্চ। এদিন শতাধিক চাকরিহারা তরুন, তরুনীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ। আর তারপরেই শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা।  সেই সময় পুলিশের সাথে ঘস্তাধস্তি শুরু হয়ে যায়। রীতিমতো চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দপ্তর  চত্বরে। রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের…
Read More
মালদার এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কোবরা

মালদার এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কোবরা

মঙ্গলবার রাতে আনুমানিক দশটা নাগাদ পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় এক মুদি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিষধর গোখরো সাপ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সংশ্লিষ্ঠ এলাকায়। জানা গেছে সংকর সাহা নামে এক মুদি ব্যবসায়ীর বাড়ি রয়েছে। আর সেই মুদি ব্যবসায়ীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ শুরু হয়েছে। জানা গেছে শংকরবাবু প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যাওয়ার আগেই বিভিন্ন দিকে বাড়ির গেটে তালা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন দিকে ঘুরে দেখেন। এদিন রাতের খাবারের শেষে শংকর বাবু বাড়ির ছাদে গিয়ে নজরে আসে সাপটি। আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজনেরা। খবর যাই সর্পপ্রেমী নিতাই হালদারের কাছে এবং খবর পাওয়া মাত্রই বাড়িতে এসে উদ্ধার করেন সাপটিকে। নিতাই হালদার তিনি বলেন…
Read More
পবিত্র রমজান মাসের শেষে আজ খুশির ঈদ

পবিত্র রমজান মাসের শেষে আজ খুশির ঈদ

আজ পবিত্র ঈদ, দেশ তথা রাজ্য জুড়ে আজ খুশির হাওয়া। জেলায় জেলায় এদিন সকাল থেকেই উচ্ছ্বাস আনন্দের বাতাবরণ। রমজানশেষে খুশির ঈদের আনন্দ- উদযাপনে রঙিন কোচবিচার থেকে কলকাতা, বালুরঘাট থেকে বর্ধমান। রাজ্য জুড়ে আজ সকাল থেকেই যথারীতি সকলে ঈদের প্রার্থনায় অংশ নিয়েছেন। এরপর সেরেছেন কোলাকুলি, মিষ্টিমুখ। মালদহেও এক ছবি। মালদহের সুজাপুরের নয়মৌজা মাঠের নামাজ এ রাজ্যের অন্যতম বৃহৎ। প্রায় এক লক্ষ মুসলিম ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে নামাজ পড়েন সুজাপুরে। ঈদগাহ মাঠ-সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কেও নামাজের ভিড় জমে। আজ খুশির ঈদ। চেনা সেই ছবি এবারেও। আট থেকে আশি। সকলেই আজ শামিল ঈদের নামাজপাঠে। পবিত্র রমজান মাসের শেষে আজ খুশির ঈদ। এই উপলক্ষে,…
Read More
প্রতি বছরের মতো এবারও মালদার সুভাষপল্লী ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হল পবিত্র ইদের নমাজ

প্রতি বছরের মতো এবারও মালদার সুভাষপল্লী ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হল পবিত্র ইদের নমাজ

আজ পবিত্র ইদ-উল-ফিতর অর্থাৎ খুশির ইদ। তাই সোমবার সারা দেশের সাথে মালদাতেও সাড়ম্বরে পালিত হচ্ছে খুশির ইদ। খুশির ইদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের সুভাষপল্লী ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হল পবিত্র ইদের নমাজ। ধর্মীয় আচার অনুশাসন মেনে মালদা শহরের মুসলিম কমিটির আটকোশী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার ব্যবস্থাপনায় নমাজ পাঠ করলেন কয়েক হাজার নমাজি। ইদের নমাজ পাঠের কাতারে সামিল সকলেই প্রার্থনা করলেন বিশ্বশান্তির। এদিনের এই নমাজ পাঠ পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর শুভময় বসু, চৈতালী ঘোষ সরকার, গৌতম দাস, পূজা দাস, উদয় চৌধুরী, পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুন্ডু, প্রাক্তন কাউন্সিলর শুভদীপ সান্যাল…
Read More
ইয়াবা ট্যাবলেট সহ ২ কারবারীকে গ্রেপ্তার করল পুলিশ

ইয়াবা ট্যাবলেট সহ ২ কারবারীকে গ্রেপ্তার করল পুলিশ

প্রায় ৩ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল এসটিএফ। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের একটি দল মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় থানা দেয়। তথ্য অনুযায়ী দুই যুবককে হেফাজত থেকে উদ্ধার হয় ১ কেজি ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার করা হয় দুই যুবককে। ধৃতদের নাম লক্ষ্মীকান্ত রায় ও রামপ্রসাদ সরকার। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদের গোদাগাড়ি এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট শিলচর থেকে মুর্শিদাবাদের দিকে নিয়ে যাচ্ছিল। সেখান থেকে তা বাংলাদেশে পাচারের ছক কষেছিল ধৃতরা। উদ্ধার হ‌ওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা।
Read More
১১ লাখ টাকার গাঁজাসহ দুজনকে গ্রেফতার করল জিআরপি

১১ লাখ টাকার গাঁজাসহ দুজনকে গ্রেফতার করল জিআরপি

ট্রলি ব্যাগে করে প্রায় ১১ লক্ষা টাকার গাঁজা পাচারের পথে দুইজনকে গ্রেপ্তার করল মালদা জি আর পি।ধৃত দুইজন ট্রলি ভর্তি গাঁজা নিয়ে মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় মালদা জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে দুইজনকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় ২৭,২৪৩ কেজি গাঁজা। জিআরপি সুত্রে জানা গিয়েছে,ধৃত দের নাম ঝন্টু সরকার (৩৫)।বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগর পাড়া থানার নরসিংহপুর গ্রামে। অপর জনের নাম গোবিন্দ উপাধ্যায় (৩৩)। বাড়ি দক্ষিণ দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায়।উদ্ধার করা গাঁজা দিল্লিতে পাচার করা হতো বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে। জি আর পি আই সি প্রশান্ত রায় জানান, ধৃতরা এদের মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে…
Read More
রাস্তায় নিম্নমানের পিএইচই পাইপ বসানোর অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ

রাস্তায় নিম্নমানের পিএইচই পাইপ বসানোর অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ

প্রতিশ্রুতি মতো পি এইচ ই পাইপ লাইনের কাজ শুরু হলেও নিম্নমানের পাইপ দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের। যদিও স্থানীয়দের অভিযোগ মানতে নারাজ ঠিকাদার সংস্থার কর্মী। শুক্রবার সকালে পানীয় জলের দাবিতে এবং বাড়ি বাড়ি জল সংযোগের জন্য হরিশ্চন্দ্রপুরে মারওয়ারী পাড়া এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে চলে বিক্ষোভ। বিক্ষোভ সামলাতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। পরে পি এইচ ই দপ্তরের আধিকারিকরা এসে শনিবার থেকে কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ উঠে যায়। রাতে দপ্তরের তরফে স্থানীয় বাসিন্দাদের জন্য পানীয় জলের ট্যাংক ও পাঠানো হয়। তা ফেরত পাঠিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। তাদের…
Read More