জীবনধারা

এই শীতে ঘুরে আসুন ‘কমলা’ গ্রাম থাপাগাঁও

এই শীতে ঘুরে আসুন ‘কমলা’ গ্রাম থাপাগাঁও

শীতের মরশুম। এই শীতে অনেকেই বেড়াতে ভালোবাসেন। কিন্তু চিন্তার বিষয় কোথায় যাবেন! চলুন তবে ঘুরে আসা যাক কমলালেবুর গ্রাম থাপাগাঁও। দার্জিলিংয়ের বিজনবাড়ির অদূরে অবস্থিত এই গ্রাম। পাহাড়ের কোল ঘেঁষা নির্জন বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই কমলালেবুর বাগান। গাছে গাছে ঝুলছে থোকা থোকা কমলালেবু। কমলালেবুর বাগিচার জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে থাপাগাঁও। তবে গাছ ভরা লেবু থাকলেও পাড়ার জো নেই। সবটাই চাষের। পাড়তে  হলে বাগান মালিকের অনুমতি প্রয়োজন। থাপাগাঁও আর পাঁচটা পাহাড়ি গ্রামের মতোই সুন্দর। পাহাড়ি বাঁক, সুন্দর সুন্দর বাহারি ফুল গাছ, পাহাড়ি জনমানবের সারল্যে ভরপুর এই গ্রাম। কাছেই রয়েছে ছোট-বড় বোল্ডারের উপর দিয়ে নিজস্ব ছন্দে বয়ে চলা ছোটা রঙ্গিত। প্রকৃতি…
Read More
টক-ঝাল মুরগির কষায় বদলে দিন রোজকার মেনু

টক-ঝাল মুরগির কষায় বদলে দিন রোজকার মেনু

ভাত বা রুটি, সবের সঙ্গেই জমজমাটি আচারি চিকেনের টক-ঝাল এই কষা। আদা-রসুন কিংবা বিনা ম্যারিনেশনেই বানিয়ে ফেলতে পারেন এই সহজ রান্না। প্রয়োজন কেবল নামমাত্র কয়েকটি উপকরণ। জেনে নিন রেসিপি। কী কী লাগবে মুরগির মাংস ১ কিলোগ্রাম পাঁচফোড়ন ১ চা চামচ আমচুর মশলা ২ চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো ২ চা চামচ শুকনো লঙ্কা ২টি সর্ষের তেল ৫ টেবিল চামচ কুচোনো বড় পেঁয়াজ  ৫টি কুচোনো টম্যাটো ২টি নুন স্বাদমতো কীভাবে বানাবেন কড়াইয়ের গরম তেলে প্রথমে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন ছাড়ুন। গন্ধ ছাড়তে শুরু করলে পেঁয়াজকুচি ঢালুন। ঢিমে আঁচে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর তাতে অল্প নুন ছড়িয়ে দিন। পেঁয়াজ ভাজার পর ওতে…
Read More
অল্প যত্নে অফিস ডেস্ক সাজাতে বেছে নিন এই ইনডোর গাছগুলি

অল্প যত্নে অফিস ডেস্ক সাজাতে বেছে নিন এই ইনডোর গাছগুলি

ঘর সাজাতে অনেকেই ব্যবহার করেন লাকি ব্যাম্বু, মানি প্ল্যান্ট বা জেড প্ল্যান্ট। এবার সেই তালিকায় জুড়ে নিন আরও কয়েকটি গাছ। অল্প যত্নেই বেড়ে ওঠা এই গাছগুলি দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার অফিসের ডেস্কও। ১. স্পাইডার প্ল্যান্ট অত্যন্ত জনপ্রিয় এই ইনডোর প্ল্যান্টটি কম আলোতেও খুব ভালোভাবে বেড়ে ওঠে। অল্প পরিমাণে নিয়মিত জল দিলেই যথেষ্ট। তবে একটি বিষয় মনে রাখা জরুরি। গাছের পাতা শুকিয়ে গেলে সেগুলি দ্রুত কেটে ফেলতে হবে। এতে গাছটি আরও দ্রুত ও সুন্দরভাবে বেড়ে উঠবে। ২. স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট মূলত পাতাবহুল গাছ। এটি বাতাসের ক্ষতিকর দূষিত উপাদান শোষণ করে পরিবেশে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এর যত্ন নেওয়াও…
Read More
খাবার নয়, খাই খাই স্বভাবই ওজন কমানোর নেপথ্য শত্রু, সমস্যার সমাধান এই ৫ কৌশলেই

খাবার নয়, খাই খাই স্বভাবই ওজন কমানোর নেপথ্য শত্রু, সমস্যার সমাধান এই ৫ কৌশলেই

রোজ নিয়ম করে জিমে যাচ্ছেন, প্রোটিন সমৃদ্ধ খাবারও খাচ্ছেন। তবুও খাই খাই ভাবের জন্য শরীরের মেদ গলানোর চেষ্টা বিফলে যাচ্ছে! অনেকেই সামনে পছন্দের খাবার দেখলে আর লোভ সামলাতে পারেন না, খেয়েই ফেলেন।তবে, সমস্যা খাওয়ায় নয়। সমস্যা হল অনিয়ন্ত্রিতভাবে খেয়ে ফেলা। খাবারের প্রতি তাৎক্ষণিক লোভ এড়াতে কয়েকটি বিষয় মেনে চলুন। ১। নির্দিষ্ট কোনো খাবার এড়িয়ে চলতে চাইলে, সেটি সামনে থাকলেও আঙুল দিয়ে টেবিলে টোকা দিয়ে ১-২-৩-৪ গুনুন। তারপর আবার উল্টো দিক থেকে গোনা শুরু করুন। এভাবে কয়েকবার করলেই সেই মুহূর্তে নিজেকে ওই খাবার খাওয়া থেকে বিরত রাখতে পারবেন। ২। অনেক সময় গন্ধের পরিবর্তনও কার্যকর হতে পারে। কোনও খাবার খাওয়ার ইচ্ছার পেছনে…
Read More
চিকেনে অরুচি? স্বাদ ফিরিয়ে দেবে কর্ণাটকের জনপ্রিয় এই ডিশ

চিকেনে অরুচি? স্বাদ ফিরিয়ে দেবে কর্ণাটকের জনপ্রিয় এই ডিশ

আলু দিয়ে পাতলা ঝোল, পেঁপে, গাজর দিয়ে স্ট্যু কিংবা কষানো মাংস – এই রকমভাবে চিকেন খেতে খেতে মুখে অরুচি ধরে গিয়েছে? আপনার চিকেন-প্রীতি ফিরিয়ে আনতে পারে এই নতুন রান্না - ‘মুরগির ঘি রোস্ট’। কর্ণাটকের ধাঁচে তৈরি এই সুস্বাদু পদ আপনার রসাস্বাদনকে বাড়িয়ে তুলবে অনেকখানি। চলুন রেসিপি জেনে নেওয়া যাক। কী কী লাগবে? মুরগির মাংস ৫০০ গ্রামব্যাড়গি শুকনো লঙ্কা ৮-১০টিগোটা ধনে ২ টেবিল চামচগোটা জিরে ১ চা চামচগোলমরিচ ১ চা চামচমেথি দানা আধ চা চামচটক দই আধ কাপঘি ৪ টেবিল চামচগুড় ১ টেবিল চামচকারি পাতানুন স্বাদমতো কীভাবে বানাবেন প্রথমে ব্যাড়গি শুকনো লঙ্কাগুলি (কর্নাটকের জনপ্রিয় এক প্রকার লঙ্কা) ১৫ মিনিট মতো হালকা…
Read More
বাতাসের দূষণে রুক্ষ চুল? চুলের আর্দ্রতা ফিরিয়ে আনুন ঘরোয়া যত্নে

বাতাসের দূষণে রুক্ষ চুল? চুলের আর্দ্রতা ফিরিয়ে আনুন ঘরোয়া যত্নে

বায়ুদূষণের ফলে চুলও হয়ে পড়ে রীতিমতো রুক্ষ। গবেষণায় জানা গিয়েছে, বাতাসে কার্বন ও সালফারের মাত্রা বেশি হলে তা চুলের গোড়ায় থাকা প্রোটিন নষ্ট করে। এছাড়াও মাথার ত্বকের প্রদাহ বৃদ্ধি পায়। ফলে চুল রুক্ষ হয় এবং চুল পড়ার সমস্যা বাড়ে। দূষণ থেকে চুল রক্ষা করতে কি করবেন? কম সালফেটযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। চুলে গ্রিনটিও ব্যবহার করতে পারেন। ২ কাপ গরম জলে ২-৩টি গ্রিনটি ব্যাগ ডুবিয়ে রেখে শ্যাম্পু করার পরে গ্রিনটি দিয়ে চুল ধুয়ে ফেলুন। আরও উপকার পেতে গ্রিনটিয়ের সঙ্গে মধুও ব্যবহার করতে পারেন। এতে চুলের রুক্ষতা কম হবে এবং চুল নরম হবে। চুলের আর্দ্রতা ফেরাতে সপ্তাহে একবার মধু-নারকেল তেলের মতো ডিপ…
Read More
প্রথমবার একলা ভ্রমণ? রইল এই ৫ আকর্ষণীয় জায়গার সন্ধান

প্রথমবার একলা ভ্রমণ? রইল এই ৫ আকর্ষণীয় জায়গার সন্ধান

বর্তমানে মহিলা-পুরুষ নির্বিশেষে অনেকেই সোলো-ট্রাভেল করছেন। সমাজমাধ্যম খুললেই দেখা যায়, একলা বেড়ানোর ছবি। বয়স যাই হোক না কেন, অভিজ্ঞতা সঞ্চয়ে, নিজের স্বপ্নপূরণ করতে বেরিয়ে পড়ছেন তাঁরা।আপনার মনেও উঁকি দিচ্ছে একলা বেড়াবার স্বাদ? কিন্তু কোথায় যাবেন? যতই ইচ্ছে থাকুক না কেন, প্রথমবার একা বেরোতে গেলে একটু দুশ্চিন্তা থাকেই। তা ছাড়া মহিলা হলে, নিরাপত্তা নিয়ে একটু বাড়তি ভয় কাজ করে।কারোর পছন্দ পাহাড় তো কারোর পছন্দ সমুদ্র। একলা ভ্রমণে অভ্যস্ত মানুষজন সহজেই যেকোনো গন্তব্য বেছে নিতে পারেন, কারণ আগের অভিজ্ঞতায় তারা যথেষ্ট দক্ষ হয়ে উঠেছেন। প্রথম ভ্রমণের সেই দুরুদুরু অনুভূতি পরের যাত্রাগুলোতে আর ততটা থাকে না। কিন্তু কেউ যদি প্রথমবার একা কোথাও যেতে…
Read More
পিঠ-কোমরের ব্যথা কমবে এই সহজ ৩ ব্যায়ামেই

পিঠ-কোমরের ব্যথা কমবে এই সহজ ৩ ব্যায়ামেই

দৈনন্দিন ব্যস্ততার চাপে, অনেকেই পিঠ ও কোমরের ব্যথায় ভোগেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথাও বাড়ে। ব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই ওষুধের সাহায্য নেন। কয়েকটি সহজ ব্যায়াম ওষুধের প্রয়োজন মেটাতে পারে। দৈনিক অভ্যাসেই মিলবে ব্যথা থেকে মুক্তি। ১) প্রথম ব্যায়ামটির জন্য মাটিতে চিত হয়ে শুয়ে, একটি হাঁটু দুই পা দিয়ে চেপে বুকের কাছে নিয়ে আসতে হবে। এবার একটি করে পা ২০ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত ওই অবস্থানে ধরে রাখতে হবে। পা ভাঁজের ফলে কোমরে চাপ তৈরি হবে এবং ব্যথার জায়গার পেশি শিথিল হবে। ফলে ব্যথা কমবে। ২) চিত হয়ে শুয়ে এক পা চেয়ারে বসার মতো ভাঁজ করে রাখুন। দুই হাত কাঁধের…
Read More
মস্তিষ্কের পক্ষে ক্ষতিকারক এই তিন খাবার

মস্তিষ্কের পক্ষে ক্ষতিকারক এই তিন খাবার

সুস্থ থাকতে প্রয়োজন মস্তিষ্কের সুস্থতা। শরীরে পুষ্টি উপাদানের ঘাটতি মস্তিষ্কের স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলে। বহুদিনের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ঘুমের অভাব মস্তিষ্কের ক্ষতিসাধন করে। স্মৃতিলোপ থেকে শুরু করে গুরুতর পরিস্থিতিতে মস্তিষ্কের কোষও বিনষ্ট হতে পারে। এরফলে মস্তিষ্কের আকার ছোট হয়ে যেতে পারে।মস্তিষ্ক সুস্থ রাখতে কিছু খাবার নিয়মিত খাওয়া থেকে বিরত থাকতে হবে। এমনটাই পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ১) বিভিন্ন ধরনের বীজের তেল, যেমন বাদাম তেল বা ক্যানোলা অয়েল ইত্যাদি মস্তিষ্কের ক্ষতির কারণ হতে পারে। ক্রমাগত বাইরের কেনা খাবারেও মস্তিষ্কে ক্ষতিকারক প্রভাব বিস্তার করতে পারে। এই ধরনের খাদ্যাভ্যাসে শরীরে প্রদাহের পরিমাণ বৃদ্ধি পাওয়ায়, বয়সের সঙ্গে সঙ্গে অ্যালঝাইমার্সের ঝুঁকি বৃদ্ধি পায়। ২) অতিরিক্ত চিনি ব্যবহারে…
Read More
শীতে হাতের যত্নে রইল সহজ ঘরোয়া টিপস

শীতে হাতের যত্নে রইল সহজ ঘরোয়া টিপস

শীতকালে ত্বকের সমস্যাগুলির একটি হল হাতের ত্বকের রুক্ষতা। আর্দ্রতার অভাবে এইসময় হাত শুষ্ক হয়ে ওঠে, খসখসে হয়ে যায়। ত্বকের যত্ন নিতে শীতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। তবে ঘরোয়া উপায়েই হাতের ত্বকে আসতে পারে কোমলতা। আসুন জেনে নেওয়া যাক, শীতের মরশুমে হাতের ত্বকের যত্ন নেওয়ার কিছু সাধারণ উপায়। ১) সানস্ক্রিন সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের পক্ষে ক্ষতিকারক। শীতে রোদের তাপমাত্রা কম হলেও তা ত্বকে কালচে দাগছোপ ফেলার জন্য যথেষ্ট। তাই বেরোনোর আগে মুখের সাথে সাথে হাতেও সানস্ক্রিন লাগিয়ে নিন। ২) মধু-অলিভ অয়েলের প্যাক অতিরিক্ত শুষ্কতা কমাতে হাতের ত্বকে কয়েক ফোঁটা মধু ও অলিভ অয়েল মিশিয়ে, হাতে ভালো করে মেখে মিনিট পনেরো…
Read More