28
Sep
জল্পনা সত্যি হল। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব পদে নিয়োজিত হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামী ১ অক্টোবর থেকে মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন তিনি। এর আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন তিনি। সোমবার সকালে নিজেই একথা টুইট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলাপন বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ করা হল এইচ কে দ্বিবেদিকে। এছাড়া আরও রদবদল করা হয়েছে রাজ্য প্রশাসনে। নবান্নের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়। সেখানে লেখা হয়, বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহা আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পাচ্ছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এর আগেই নিজের টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমি এটা জানাতে পেরে খুব আনন্দিত যে…
