27
Feb
‘ওয়ার্ক ফ্রম হোম’, ‘ওয়ার্ক ফ্রম মাউন্টেন’ বা ‘ওয়ার্ক ফ্রম সি’-এর পাশাপাশি কর্মক্ষেত্রে এবার নতুন সংযোজন ‘ডিজিটাল নোম্যাডস ভিসা’। এই কর্মপদ্ধতিতে ভারতীয়রা এবার বিদেশে মাসের পর মাস থেকে অফিসের কাজ করতে পারবেন। স্পেন, পর্তুগাল, সংযুক্ত আরব আমিরশাহি, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, কোস্টারিকা-সহ ৮টি দেশ ভারতীয়দের জন্য চালু করেছে এই নতুন ব্যবস্থা। এই ভিসার জোরে যেকোনও দেশের কোম্পানিতেই কাজ করা যাবে। তবে সেই কাজ করতে হবে শুধুই অনলাইনে। এছাড়াও মিলবে নির্দিষ্ট দেশের অ্যাপার্টমেন্ট বা সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকার, ভাড়া নেওয়ার ছাড়পত্র। এমনকি সেই দেশে থাকার সময়সীমাও বাড়বে অনেকটাই। মূলত যাঁরা ফ্রিল্যান্সিং করেন এবং কাজের পাশাপাশি দেশ-বিদেশ বেড়াতে চান, তাঁদের জন্য এই ভিসা খুবই…
