সর্বশেষ খবর

আইআইটি খড়গপুরে মোটা মাইনের কাজের সুযোগ, আজই শেষ সুযোগ!

আইআইটি খড়গপুরে মোটা মাইনের কাজের সুযোগ, আজই শেষ সুযোগ!

আপনার যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তাহলে আপনার জন্য আইআইটি খড়গপুরে মোটা মাইনের কাজের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন পদের জন্যও নিয়োগ চলছে? বেতন কত? কীভাবে আবেদন করবেন জানুন। বিজ্ঞপ্তির দ্বারা জানানো হয়েছে, জেআরএফ অথাৎ জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। বেতনও বেশ মোটা। তবে নেওয়া অস্থায়ী পদের জন্য। কাজের মেয়াদ ৩৬ মাস। প্রতি মাসে দেওয়া হবে ৩১ হাজার টাকা করে। তবে পরে কাজের মেয়াদ বাড়তেও পারে।
Read More
দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে ২০০০ কুমারীকে পুজো

দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে ২০০০ কুমারীকে পুজো

আদ্যাপীঠে আজ রামনবমীর দিনেই হল কুমারী পুজো। ওদিকে অযোধ্যার রামমন্দিরও সেজে উঠেছে। অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত রামমন্দিরকে যেন চেনাই যায় না। গত জানুয়ারিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর থেকেই আসন্ন রামনবমী নিয়ে তখন থেকেই আগ্রহ ছিল অনেক। সেই আবহাওয়ায় রামনবমীতে আদ্যাপীঠে হল কুমারী পুজো। আদ্যা মায়ের স্বপ্নাদেশ পেয়ে অন্নদাঠাকুর ইডেন গার্ডেনের একটি গাছের তলা থেকে আদ্যামাকে নিয়ে এসে দক্ষিণেশ্বরের পাশের এক জমিতে প্রতিষ্ঠা করেছিলেন। সেটিই খ্যাত হয় আদ্যাপীঠ মন্দির হিসেবে। অন্নদাঠাকুর সেই আদ্যাপীঠ মন্দিরে শুরু করেছিলেন বাসন্তী পুজো। আজ থেকে ১১০ বছর আগে, নবমীর দিন এই বাসন্তী পুজো অর্থাৎ, রামনবমীর দিন ২৮ জন কুমারীকে দিয়ে শুরু করেছিলেন কুমারীপুজো। সেই থেকে অন্নদা ঠাকুরের রীতি…
Read More
তথ্য মজুত রাখার জন্য বাজারে এসে গেল সেকেন্ড ব্রেন, মূল্য কত?

তথ্য মজুত রাখার জন্য বাজারে এসে গেল সেকেন্ড ব্রেন, মূল্য কত?

সারাদিন ধরে এত কাজ, পড়াশোনা, প্রিয়জনের জন্মদিন, বিশেষ কিছু তারিখ, ওষুধের নাম থেকে শুরু করে নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমাদের একটা মাথার মধ্যেই রাখতে হয়। সেই চাপ আমরা অনেকেই নিতে পারি না। ফ্রাস্ট্রেটেড হয়ে উঠি আমরা। এবার তারই সমাধানে বাজারে চলে এলো সেকেন্ড ব্রেন। কিন্তু কিভাবে কাজ কীভাবে কাজ করবে এই সেকেন্ড ব্রেন? কোনো চিপ নয়, অস্ত্রপ্রচার করেও এটি শরীরের মধ্যে যুক্ত করতে হয় না। আপনারা এই বিশেষ ধরনের অ্যাপটি প্লেস্টোর থেকেই ডাউনলোড করতে পারবেন। তবে তার জন্য আপনাকে প্রথম দিকে আপনাকে কিছু স্বল্প পরিমাণে অর্থ ব্যয় করতে হবে। ৫৬০ টাকার বিনিময়েই আপনি পেয়ে যাবেন সেকেন্ড ব্রেন।
Read More
তীব্র গরমে রাস্তাতেই অসুস্থ হয়ে এক বৃদ্ধার মৃত্যু

তীব্র গরমে রাস্তাতেই অসুস্থ হয়ে এক বৃদ্ধার মৃত্যু

কলকাতায় বৈশাখের শুরুতেই ৩৯ ডিগ্রি ছুঁই ছুঁই পারদ। সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলেও পূর্বাভাস। জেলায় আরও বেশি তাপমাত্রা। ইতিমধ্যেই বর্ধমানের পানাগড়ে পারদ ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ৪১.৬ ডিগ্রি মেদিনীপুরেও। বাঁকুড়ার বিষ্ণুপুরে তাপমাত্রা ৪১.৫ ডিগ্রিতে পৌঁছেছে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি, দমদমে ৩৯.৫ ডিগ্রি। ওদিকে আসানসোলেও ৪০.২, কলাইকুণ্ডায় ৪০.০। এই পরিস্থিতিতে এদিন তীব্র গরমে অসুস্থ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি অটোয় করে যাওয়ার সময়ই তীব্র গরমে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন। ওই বৃদ্ধার অটোতেই মৃত্যু হয়। তাঁকে অটোচালকের প্রচেষ্টায় নিয়ে যাওয়া হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে…
Read More
গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের ৭ জনের

গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের ৭ জনের

একই পরিবারের সাত জন ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন। পুলিশ সূ্ত্রে খবর, মৃতদের মধ্যে দু’জন শিশুও ছিল। রবিবার সন্ধ্যায় রাজস্থানের সিকার জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। রবিবার রাজস্থানের সালাসারের বালাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল উত্তরপ্রদেশের মিরাটের এক পরিবার। তাদের গাড়ি পুজো দিয়ে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে। সিকার জেলার কাছে হাইওয়েতে গাড়িটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় গাড়িটিতে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক-সহ সাত জন ছিলেন। কেউই গাড়ির বাইরে বেরিয়ে আসতে পারেননি। তাঁদের গাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু হয়। জানা গিয়েছে, হাইওয়ে ফাঁকা থাকায় খুব জোরে গাড়ি চালাচ্ছিলেন চালক। বিপত্তি ঘটে তখনই যখন একটি ট্রাককে ওভারটেক…
Read More
শিলিগুড়ির একটি বহুতল বিল্ডিং এ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়ির একটি বহুতল বিল্ডিং এ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়ির একটি বহুতল বিল্ডিং এ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের ঝংকার মোড় এলাকায়।জানা গিয়েছে,মঙ্গলবার দুপুরে একটি বহুতল বিল্ডিং এর ইলেকট্রিক মিটার বক্স থেকে ধোঁয়া বের হতে দেখেন ওই বহুতলের স্থানীয় দোকানদাররা।এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া ফাঁড়ির পুলিশ এবং দমকল বাহিনীকে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
দিল্লিতে সিবিআই হানায় চাঞ্চল্যকর তথ্য

দিল্লিতে সিবিআই হানায় চাঞ্চল্যকর তথ্য

দিল্লিতে শিশু পাচার চক্র ধরতে গিয়ে সিবিআইয়ের হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শুধু তা-ই নয়, সিবিআইয়ের এক সূত্রের দাবি,১০টি সদ্যোজাতকে বিক্রি করা হয়েছে এক মাসেই। শুক্রবার সন্ধ্যা থেকেই দিল্লির কেশবপুরম এবং দিল্লি-এনসিআরে এই পাচার চক্র ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। প্রাথমিক তদন্তের পর সিবিআই জানতে পেরেছে, দিল্লিতেই শুধু নয়, এই চক্রের জাল অন্য রাজ্যেও ছড়িয়ে রয়েছে। সেই সূত্র ধরেই দিল্লির আশপাশের এলাকা, এমনকি সিবিআই বেশ কয়েকটি রাজ্যেও তল্লাশি অভিযান শুরু করেছে। তদন্তকারী সংস্থাটি বেশ কিছু দিন ধরেই শিশু পাচার সংক্রান্ত তথ্য পাচ্ছিল। সেই সূত্র ধরে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। তার পরই সিবিআই তল্লাশি অভিযানে নামে।…
Read More
জল নিয়ে আসার সময় কালান্তক দাঁতালের কবলে পরে এক বৃদ্ধার মৃত্যু

জল নিয়ে আসার সময় কালান্তক দাঁতালের কবলে পরে এক বৃদ্ধার মৃত্যু

এক বৃদ্ধার ফের হাতির হানায় মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে, আজ, শনিবার সকালে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের উত্তর ধুপঝোরা এলাকার অঞ্চলপাড়া এলাকায়। গোটা এলাকায় বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতার নাম সাবিত্রী রায় বয়স ৮৫ বছর। মৃতার ছেলে সন্তোষ রায় বলেন, ভোরবেলা বাড়ির পাশে থাকা ঝোরা থেকে জল ভরে নিয়ে আসার সময় হাতি আক্রমণ করে তাঁর মাকে। সেখানেই মৃত্যু হয় মায়ের। খবর পেয়ে খুনিয়ার বনকর্মীরা ও মেটেলি থানার পুলিস ঘটনাস্থলে আসেন। খুনিয়ার রেঞ্জার সজলকুমার দে জানান, মৃতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে মেটেলি থানার পুলিস নিয়ে গিয়েছে। আজই দেহ জলপাইগুড়িতে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নির্দিষ্ট সরকারি নিয়ম মেনে আবেদন করলে খুব…
Read More
পরিচয় মিলল ওয়াটগঞ্জে মৃত মহিলার, আটক দেওর

পরিচয় মিলল ওয়াটগঞ্জে মৃত মহিলার, আটক দেওর

৩ দিন ধরে নিখোঁজ ছিলেন মহিলা। ওয়াটগঞ্জকাণ্ডে পরিবারের লোকেরা মৃত মহিলাকে শনাক্ত করলেন। মিলল পরিচয়। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, তাঁকে গলা কেটে খুন করা হয়েছে। পুলিস স্বামীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। জাতীয় মহিলা কমিশন ৪ দিনের মধ্যে রিপোর্ট তলব করল। খিদিরপুরের ওয়াটগঞ্জে একটি পরিত্যক্ত বাড়িতে পড়েছিল কালো প্লাস্টিকে মোড়ানো কয়েকটি ব্যাগ। দুর্গন্ধ বেরোচ্ছিল অনেক। এলাকার কয়েকজনের সন্দেহ হওয়ায় থানায় খবর দেন। পুলিস আসে। গতকাল, মঙ্গলবার এক মহিলার ধড়হীন মাথা ও হাত প্লাস্টিকে মোড়ানো ব্যাগ থেকে উদ্ধার হয়। কিন্তু মৃতার পরিচয় জানা যায়নি, এবার জানা গেল। পুলিস সূত্রে খবর, মুখটি বোঝা যাচ্ছিল স্পষ্ট। সেই সূত্র ধরেই আশেপাশ ও শহরের বিভিন্ন এলাকায় খোঁজ খবর…
Read More
ছেলেকে সাঁতার শেখাতে গিয়ে মৃত্যু পিতা-পুত্রের, শোকস্তব্ধ এলাকা

ছেলেকে সাঁতার শেখাতে গিয়ে মৃত্যু পিতা-পুত্রের, শোকস্তব্ধ এলাকা

গোবিন্দ নাগকে ভালো সাঁতারু হিসেবে এলাকার মানুষজন চিনত। আর সাঁতার কাটাকে গিয়ে যে এতবড় কাণ্ড ঘটে যাবে তা ভাবতেই পারছেন না পাড়ার লোকজন। রাত এগারোটা নাগাদ গোবিন্দ ও তার ৭ বছরের ছেলের পুকুর থেকে দেহ উদ্ধার হলে চোখের জল ধরে রাখতে পারেননি পাড়ার লোকজন। হুগলি স্টেশনের কাছে কৃষ্ণপুরের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গোবিন্দ নাগ(৩০) এলাকায় একজন ভালো রাঁধুনী হিসেবে নামডাক ছিল। এক সন্তানকে নিয়ে সংসার। পুলিস সূত্রে খবর গোবিন্দ গতকাল বিকেল নাগাদ কাজ থেকে ফেরেন। এরপর পাশের একটি পুকুরে সাঁতার শেখাতে যান ৭ বছরের ছেলে গৌরবকে নিয়ে। সন্ধে হয়ে হয়ে গেলেও গোবিন্দ বাড়ি ফেরেননি। ফলে শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। এদিকে…
Read More