18
Dec
কলকাতা : আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য সম্মেলন। ধনধান্য অডিটোরিয়ামে স্বনামধন্য ব্যবসায়ী, শিল্পপতিরা একত্রিত হয়েছেন। সেখানে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পের নিরিখে রাজ্যের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতে কী কী সম্ভাবনা রয়েছে এই রাজ্যে, সব নিয়েই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এ বছর বিশ্ববাণিজ্য সম্মেলন হচ্ছে না। তারই ক্ষুদ্র সংস্করণ আজকের 'শিল্প ও বাণিজ্য সম্মেলন'। রাজ্যের শিল্প ও উন্নয়নের নিরিখে কীভাবে এগোবে রাজ্য, তাই-ই আজকের কর্মসূচি থেকে তুলে ধরা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে আজ রাজ্যে 'শিল্প ও বাণিজ্য সম্মেলন'। ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি। এখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'পশ্চিমবঙ্গের…
