কলকাতা

মকর সংক্রান্তিতে বাবুঘাটে পুণ্যার্থীদের ঢল

মকর সংক্রান্তিতে বাবুঘাটে পুণ্যার্থীদের ঢল

মকর সংক্রান্তি উপলক্ষে ভোর থেকেই কলকাতার বাবুঘাটে দেখা গেল পুণ্যার্থীদের ঢল। গঙ্গায় পুণ্যস্নান করে দেবতার আশীর্বাদ লাভের আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা ভোররাত থেকেই বাবুঘাট চত্বরে জমায়েত হন।  ব্রহ্ম মুহূর্তের শুরু হতেই ‘হর হর গঙ্গে’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা গঙ্গাতীর। ভোরের প্রথম প্রহরে ঠান্ডা উপেক্ষা করেই হাজার হাজার মানুষ গঙ্গায় নেমে পুণ্যস্নান করেন। বিশ্বাস অনুযায়ী, মকর সংক্রান্তির দিনে গঙ্গাস্নান করলে পাপক্ষয় হয় ও সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতি বছর বাবুঘাটে এমন বিপুল ভিড়ের সৃষ্টি হয়। ভিড় সামাল দিতে আগেই প্রস্তুত ছিল কলকাতা পুলিশ ও গঙ্গা টাস্ক ফোর্স। বাবুঘাট ও আশপাশের এলাকায় মোতায়েন করা…
Read More
ইডি ইস্যুকে সামনে রেখে শক্তি প্রদর্শন তৃণমূলের

ইডি ইস্যুকে সামনে রেখে শক্তি প্রদর্শন তৃণমূলের

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হচ্ছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলল শুক্রবার কলকাতার রাজপথে। ইডির সাম্প্রতিক পদক্ষেপকে কেন্দ্র করে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই কর্মসূচিকে প্রশাসনিক ইস্যুর পাশাপাশি রাজনৈতিক বার্তার মঞ্চ হিসেবেও ব্যবহার করেন। এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতৃত্ব একদিকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে দলীয় ঐক্য প্রদর্শন করল, তেমনই সাধারণ মানুষের কাছে “ভোটের আগে চাপের রাজনীতি”র অভিযোগ তুলে ধরার চেষ্টা করল। দলের দাবি, কেন্দ্রীয় সংস্থার অভিযান শুধুমাত্র আইনি প্রক্রিয়া নয়, বরং বিরোধী রাজনৈতিক দলকে কোণঠাসা করার একটি কৌশল। মিছিলের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল সাংস্কৃতিক ও বিনোদন…
Read More
নিউ মার্কেটে অভিযান, কালিয়াচকের ছয় ব্রাউন সুগার কারবারি গ্রেফতার

নিউ মার্কেটে অভিযান, কালিয়াচকের ছয় ব্রাউন সুগার কারবারি গ্রেফতার

কলকাতায় বসে চলত ব্রাউন সুগারের কারবার। কলকাতার নিউ মার্কেটের মির্জা গলিব স্ট্রিটে অভিযান চালিয়ে কালিয়াচকের ছয় ব্রাউন সুগার কারবারীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় উদ্ধার হয়েছে পৌনে আট কেজি ব্রাউন সুগার, দাবি পুলিশের। বৃহস্পতিবার ধৃতকে হেফাজতে চেয়ে পুলিশ পেশ করে মালদহ জেলা আদালতে। একদিনের জন্য ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। কালিয়াচক থেকে ব্রাউন সুগারের ‘বিষ’ ধোঁয়া কলকাতায় ছড়িয়ে থাকায় উদ্বিগ্ন জেলা পুলিশের কর্তারা। ধৃতেরা হল মাসিদুল শেখ, মহম্মদ আব্দুল্লাহ শেখ, ইসমাইল শেখ, সাদিক শেখ, মোবারক শেখ এবং সাদিকুল শেখ। সাদিকুল কালিয়াচকের ইমামজাগীর এবং বাকিরা মোজমপুরের নারায়ণপুরের কিসমাত টোলার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে মিলেছে সাত কেজি ৮৬৩ গ্রাম ব্রাউন সুগার। যা…
Read More
নতুন বছরকে স্বাগত জানাতে দীঘায় আতশবাজি ও বিচ ফেস্টিভ্যাল

নতুন বছরকে স্বাগত জানাতে দীঘায় আতশবাজি ও বিচ ফেস্টিভ্যাল

বছর শেষে পর্যটকদের ভিড়ে কার্যত তিল ধারণের ঠাঁই নেই সৈকতশহর দীঘায়।বড়দিন থেকেই যে ভিড়ের শুরু হয়েছিল, বছরের শেষ দু’দিনে তা জনসমুদ্রে পরিণত হয়েছে। পর্যটকদের আনন্দ দ্বিগুণ করতে ৩০ ডিসেম্বর থেকে ওল্ড দীঘার সৈকতাবাস প্রাঙ্গণে শুরু হয়েছে দু’দিনব্যাপী জমজমাট ‘বিচ ফেস্টিভ্যাল’।তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে আজ, ৩১ ডিসেম্বর মাঝরাতের উদযাপন। বর্ষবিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে রাত ১২টায় থাকছে বিশেষ আতশবাজির প্রদর্শনী। সৈকতে দাঁড়িয়ে এই মায়াবী মুহূর্তের সাক্ষী থাকতে মুখিয়ে রয়েছেন হাজার হাজার পর্যটক।বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দীঘা, মন্দারমণি, তাজপুর ও শংকরপুর চত্বর। বর্ষবরণের রাতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মোতায়েন করা…
Read More
কলকাতার মঞ্চে চেতলা কৃষ্টি সংসদের নাটক ‘আমরা কোন্ পথে হাঁটছি?’

কলকাতার মঞ্চে চেতলা কৃষ্টি সংসদের নাটক ‘আমরা কোন্ পথে হাঁটছি?’

বাংলার শিশু-কিশোর নাট্যচর্চার এক সুপরিচিত নাম চেতলা কৃষ্টি সংসদ। প্রতি বছর শীতকালে তাদের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর নাট্য উৎসব। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৬ ডিসেম্বর সূচনা হল চেতলা কৃষ্টি সংসদের ৩১তম শিশু নাট্য উৎসবের। ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর এই তিন দিনে মোট ছয়টি নাটক মঞ্চস্থ হওয়ার কথা। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্থপতি অঞ্জন উকিল, নাট্যকর্মী তুহিনশুভ্র মণ্ডল, আয়োজক প্রধান পিনাকী গুহ, শিশু দুহিতা ব্যানার্জী ও কিশোর অঙ্কিতা বিশ্বাস। প্রথম দিনের উদ্বোধনী নাটক হিসেবে মঞ্চস্থ হয় বালুরঘাটের কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের প্রযোজনা ‘আমরা কোন্ পথে হাঁটছি?’। কলকাতায় এটি এই নাটকের ষষ্ঠ প্রযোজনা। এর আগে এসো নাটক শিখির…
Read More
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পার্নোর

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পার্নোর

বিজেপি ছেড়ে এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য ও জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা গ্রহণ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। পতাকা হাতে নিয়েই পার্নো মিত্র বলেন, “আজ আমার কাছে বড়দিন।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন পার্নো মিত্র। এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, পার্নো মিত্রের যোগদানে দল আরও শক্তিশালী হবে সাথে তাঁর…
Read More
বিজেপির মিছিলে পুলিশের বাধা, হাওড়া ব্রিজ অচল

বিজেপির মিছিলে পুলিশের বাধা, হাওড়া ব্রিজ অচল

বাংলাদেশে দীপু দাসের মৃত্যুর প্রতিবাদে বুধবার হাওড়া ব্রিজকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। বিজেপির ডাকা কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সেতুর দু’প্রান্তে বাড়তি পুলিশি নজরদারি ছিল। তবে মিছিল এগোনোর চেষ্টা করতেই পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেডের সামনে থমকে যায় মিছিল, শুরু হয় ধাক্কাধাক্কি ও বিক্ষোভ। প্রশাসনের তরফে আগেভাগেই হাওড়া ব্রিজ ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবুও বিক্ষোভকারীরা সেতুর দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। সেই নিয়েই দুই পক্ষের মধ্যে টানাপোড়েন শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। হাওড়া ব্রিজের দুই দিকেই দীর্ঘ যানজট তৈরি হয়। অফিসযাত্রী,…
Read More
রবীন্দ্রসংগীত ও বৈদিক মন্ত্রে মুখর ছাতিমতলা প্রাঙ্গণ

রবীন্দ্রসংগীত ও বৈদিক মন্ত্রে মুখর ছাতিমতলা প্রাঙ্গণ

এবছর এই পৌষমেলা ১৮২ বছরে পদার্পণ করল। শান্তিনিকেতনের ছাতিমতলা প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ বিশ্বভারতীর বিভিন্ন স্তরের অধ্যাপক, কর্মী ও শিক্ষার্থীরা। পাশাপাশি দেশ-বিদেশের বহু পর্যটকের উপস্থিতিতেও মুখরিত হয়ে ওঠে ছাতিমতলা চত্বর। ঐতিহাসিকভাবে দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর ব্রাহ্মধর্মে দীক্ষাগ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখতে এই পৌষ উৎসবের সূচনা করেছিলেন। সেই সময় থেকেই এই উৎসব শান্তিনিকেতনের এক অনন্য সাংস্কৃতিক পরম্পরায় পরিণত হয়েছে। প্রতিবছরের মতো এবারও ভোরের আলো ফুটতেই রবীন্দ্রসংগীত ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পৌষ উৎসব ও পৌষ মেলার অনুষ্ঠান। শান্ত, স্নিগ্ধ পরিবেশে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠান শান্তিনিকেতনের ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে নতুন করে স্মরণ করিয়ে…
Read More
বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে কলকাতায় আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা

বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে কলকাতায় আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা

দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে বড়দিন ও নিউ ইয়ার উদ্‌যাপন ঘিরে কলকাতা শহরেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, উৎসবের সময় শহরজুড়ে প্রায় ২০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবেন নিরাপত্তার দায়িত্বে। গোটা কলকাতা শহরেই পুলিশের বিশেষ নজরদারি চলবে। তবে প্রতি বছরের মতো এবারও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে পার্ক স্ট্রিট এলাকায়, যেখানে উৎসবের ভিড় সবচেয়ে বেশি হয়। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮ থেকে ১০ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। পাশাপাশি প্রায় ২০ - ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, ২৭ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সহ প্রায় ২৫০ জন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ…
Read More
ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর মৃত্যু

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর মৃত্যু

কলকাতা: আলিপুর চিড়িয়াখানায় ফের বাঘিনীর মৃত্যু। গত তিন মাসে এই নিয়ে পর পর তিনটি বাঘিনীর মৃত্যু হল। মৃত বাঘিনীর শরীরে পরজীবী বাসা বেঁধেছিল বলে জানা যাচ্ছে। যদিও তার দরুণ মৃত্যু হতে পারে কি না, সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। একদিন আগেই বাঘিনীর শরীরের ময়নাতদন্ত হয়েছে। ভিসেরা পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে নমুনা। এর আগে, সেপ্টেম্বর মাসে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাঘিনীর মৃত্যু হয় কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। বছর শেষ হওয়ার আগে ফের একটি বাঘিনী মারা গেল সেথানে। গতবছর অগাস্ট মাসেই ওড়িশার নন্দনকানন থেকে আনা হয়েছিল তাকে। বয়স হয়েছিল মাত্র ২ বছর ১০ মাস। আলিপুর চিড়িয়াখানায় পর পর বাঘিনীর মৃত্যু যথেষ্ট উদ্বেগ…
Read More