কলকাতা

গয়া থেকে কলকাতায় অস্ত্রবাহী আটক ৩৮ বছরের যুবক

গয়া থেকে কলকাতায় অস্ত্রবাহী আটক ৩৮ বছরের যুবক

খবর পাকা ছিল গোয়েন্দা বিভাগের কাছে। বিহার-ঝাড়খণ্ড থেকে বেশ কিছু বেআইনি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ ঢুকতে চলেছে শহরে। দ্রুত সচল হয়ে যায় বিহার এবং কলকাতায় আমাদের সোর্স নেটওয়ার্ক। সমস্ত তথ্য খুঁটিয়ে দেখে আমাদের রেডারে উঠে আসে বিহারের গয়ার এক বাসিন্দা, যার গতিবিধির উপর বিশেষ নজর রাখতে শুরু করি আমরা।  কীভাবে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ নিয়ে শহরে প্রবেশ করবে এই ব্যক্তি? না, গয়া থেকে রাতের বাসে কলকাতা, তারপর হয় অটো, নয়তো হলুদ ট্যাক্সিতে করে নিজের গন্তব্যে পৌঁছনোর চেষ্টা। সেইমতন কসবা থানা এলাকায় রাসবিহারী কানেক্টর-এ সকাল থেকে সাদা পোশাকে নজরদারি চালু করে আমাদের গোয়েন্দা বিভাগের গুণ্ডাদমন শাখার একাধিক টিম। সন্দেহভাজনের গতিবিধি সম্পর্কে আগাম খবর থাকলেও ঠিক…
Read More
লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ল অনুদান, যুব ও কর্মীদের জন্য একাধিক নতুন ঘোষণা রাজ্য সরকারের

লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ল অনুদান, যুব ও কর্মীদের জন্য একাধিক নতুন ঘোষণা রাজ্য সরকারের

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। বৃহস্পতিবার সরকারিভাবে ঘোষণা হতেই রাজ্যের কোটি কোটি মহিলাদের মধ্যে খুশির জোয়ার। জানানো হয়েছে, আগামী ১লা এপ্রিল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তারা অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন। নতুন ঘোষণা অনুযায়ী, জেনারেল ও এসসি- এসটি দুই ক্যাটাগরিতেই সমানভাবে ৫০০ টাকা করে অনুদান বাড়ানো হয়েছে। ফলে এতদিন সাধারণ শ্রেণির মহিলারা যেখানে মাসে ১০০০ টাকা পেতেন, এখন থেকে তাঁরা পাবেন ১৫০০ টাকা। অন্যদিকে, তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১২০০ টাকার বদলে এবার থেকে মাসে ১৭০০ টাকা করে পাবেন। সরকারের তরফে জানানো হয়েছে, ১লা এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বর্ধিত টাকা…
Read More
৩টি বালি ভর্তি ডাম্পারসহ দিঘা মোহনা থানায় আটক ৬ জন

৩টি বালি ভর্তি ডাম্পারসহ দিঘা মোহনা থানায় আটক ৬ জন

পর্যটন নগরী দিঘার সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগে হাতেনাতে ধরা পড়ল ৬ জন পাচারকারী।রাতে দিঘা মোহনা উপকূল থানার পুলিশ মৈত্রাপুর সংলগ্ন এলাকা থেকে তিনটি বালি ভর্তি ডাম্পারসহ তাদের গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা গেছে,রাতের অন্ধকারে মৈত্রাপুর এলাকায় সমুদ্রের চর থেকে ডাম্পারে বালি লোড করছিল একদল যুবক। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা পুলিশে খবর দেন। দিঘা মোহনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালি বোঝাই ডাম্পারগুলিকে আটক করে।বালি পরিবহণের বৈধ কাগজ দেখাতে না পারায় তিন ডাম্পার চালক ও তিন খালাসীসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো শেখ সোলেমান (চণ্ডীপুর), আশীষ প্রতিহার (লালগড়), সুরজিৎ প্রামাণিক, স্বপন কুমার মিদ্দ্যা,…
Read More
রমেশ বনসাল ও সম্পর্কিত স্থানে ইডির হানা, আর্থিক লেনদেনের খোঁজ

রমেশ বনসাল ও সম্পর্কিত স্থানে ইডির হানা, আর্থিক লেনদেনের খোঁজ

বালি ও কয়লা কাণ্ডে তদন্তের অংশ হিসেবে শুক্রবার ভোরে আসানসোলের রানিগঞ্জ ও জামুরিয়া এলাকায় একযোগে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গেছে, ভোর আনুমানিক সাড়ে ছ’টা নাগাদ কলকাতা থেকে তিনটি গাড়িতে করে ইডির একটি দল জামুরিয়ায় পৌঁছয়। ইডি সূত্রে জানা গেছে, জামুরিয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় অবস্থিত ব্যবসায়ী রমেশ বনসালের বাসভবন, তাঁর দুই ছেলে সুমিত বনসাল ও অমিত বনসালের আবাস, পাশাপাশি পাঞ্জাবি মোড়ে অবস্থিত একটি হার্ডওয়্যার এবং ওই এলাকার একটি গুদামেও একযোগে তল্লাশি চালানো হয়। অন্যদিকে, জামুরিয়া হাটতলা এলাকায় অবস্থিত বনসাল হার্ডওয়্যারেও ইডির তল্লাশি অভিযান চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বালি ও কয়লা কাণ্ডের আর্থিক লেনদেন…
Read More
জাতীয় সড়কে এসটিএফের অভিযান, গাঁজা সহ আটক দু’জন

জাতীয় সড়কে এসটিএফের অভিযান, গাঁজা সহ আটক দু’জন

ঘটনাটি ঘটেছে বারাসাত ময়না এলাকায়। জাতীয় সড়ক ১২ নম্বর ধরে আসা একটি সবজি বোঝাই গাড়িকে থামায় এস টি এফ। গাড়ির তল্লাশি চালালে উদ্ধার হয় ১১ বস্তা গাজা। পুলিশ সূত্রে খবর, প্রায় 300 কিলো গাজা মজুদ ছিল ওই উত্তরবঙ্গ থেকে আসা কলকাতাগামী  ট্রাকে। ঘটনাস্থল থেকে ট্রাক ও তার চালক এবং আরো একজনকে আটক করে নিয়ে যায় এস টি এফ।
Read More
লাইনে হতাশা, বিক্ষোভের মধ্যেই শুরু হলো এসআইআর শোনানি

লাইনে হতাশা, বিক্ষোভের মধ্যেই শুরু হলো এসআইআর শোনানি

কৃষ্ণনগর পৌরসভার অধীনে সিএমএস স্কুল মাঠে আয়োজিত এসআইআর শুনানি শিবিরে এআরইও যথাসময়ে উপস্থিত না হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত এলাকার বাসিন্দাদের এসআইআর শুনানির জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা শুনানির জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, ১৮ নম্বর ওয়ার্ডের ৮৬ নম্বর পার্টের এআরইও নির্ধারিত সময়ের পরেও আসেননি। সকাল ১০টায় আধিকারিকের ঘটনাস্থলে পৌঁছানোর কথা থাকলেও, সকাল সাড়ে ১১টার পরেও তিনি না আসায় লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে হতাশা দেখা দেয়। এর ফলে, বিক্ষোভকারীরা ঘটনাস্থলে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযোগ করেন যে, এআরইওরা প্রতিদিন দেরিতে আসেন, যার ফলে শুনানির জন্য আসা মানুষদের হয়রানির শিকার হতে হয়। নির্ধারিত সময়ের প্রায়…
Read More
তৃণমূলে খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি, লক্ষ্য তপশিলি ও উপজাতি মানুষের উন্নয়ন

তৃণমূলে খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি, লক্ষ্য তপশিলি ও উপজাতি মানুষের উন্নয়ন

রাজনৈতিক মহলে বড়সড় চমক। বিজেপির মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও বীরবাহা হাঁসদার উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে শাসকদলে নাম লেখান তিনি। তৃণমূলে যোগ দেওয়ার পর অরুণা মার্ডি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, বর্তমান রাজ্য সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে, তা তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে। দলে যোগ দিয়ে অরুণা মার্ডি আরও বলেন, তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের অধিকার, শিক্ষা,…
Read More
বর্ধমানে SIR নিয়ে বিক্ষোভ, থমকে গেল ট্রেন চলাচল

বর্ধমানে SIR নিয়ে বিক্ষোভ, থমকে গেল ট্রেন চলাচল

SIR-এ হয়রানির অভিযোগে বর্ধমান স্টেশনে শনিবার দুপুরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জাতীয় পতাকা হাতে নিয়ে রেল লাইনের উপর বসে পড়েন বিক্ষোভকারীরা, কেউ কেউ শুয়েও পড়েন লাইনের উপর। আচমকা এই অবরোধে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, SIR সংক্রান্ত যাচাই ও নোটিস নিয়ে অযথা হয়রানি করা হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে তাঁরা রেল অবরোধে বসেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন। অবরোধ তুলে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে।
Read More
জিএসটি ও আইটিসি প্রতারণা সন্দেহে রাজ্যে ফের ইডির অভিযান

জিএসটি ও আইটিসি প্রতারণা সন্দেহে রাজ্যে ফের ইডির অভিযান

ফের কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি অভিযান। এবার জিএসটি ও ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) প্রতারণার অভিযোগে কলকাতার সাতটি জায়গায় একযোগে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু কলকাতাই নয়, একই সঙ্গে গুয়াহাটি ও সিকিমেও চলছে তল্লাশি অভিযান। ইডি সূত্রে খবর, ভুয়ো সংস্থা খুলে জাল ইনভয়েসের মাধ্যমে বিপুল অঙ্কের ইনপুট ট্যাক্স ক্রেডিট হাতিয়ে নেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিল এই চক্র। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, একাধিক ‘শেল কোম্পানি’ তৈরি করে ভুয়ো বিল দেখিয়ে জিএসটি ফেরতের নামে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা সরানো হয়েছে। সেই অর্থ কোথায় গিয়েছে ও কারা এই জালিয়াতি চক্রের মূল মাথা, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান বলে…
Read More
লক্ষ পুণ্যার্থীর ভিড়ে আধ্যাত্মিক আকর্ষণের কেন্দ্রে নাগা বাবাদের জীবনদর্শন

লক্ষ পুণ্যার্থীর ভিড়ে আধ্যাত্মিক আকর্ষণের কেন্দ্রে নাগা বাবাদের জীবনদর্শন

গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থল গঙ্গাসাগর। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে এই তীর্থভূমি পরিণত হয়েছে আধ্যাত্মিকতার মহাসমুদ্রে। লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ের মধ্যেই সবচেয়ে বেশি নজর কেড়েছে নাগা সন্ন্যাসীদের কর্মকাণ্ড ও জীবনযাপন। ছাই মাখা দেহ, জটাধারী কেশ, হাতে ত্রিশূল কিংবা ডমরু - নাগা সন্ন্যাসীদের এক ঝলক দেখতেই ভিড় জমাচ্ছেন তীর্থযাত্রীরা। হিমেল ঠান্ডা আর কনকনে হাওয়া উপেক্ষা করে নিরাবরণ শরীরে নির্বিকারভাবে ঘোরাফেরা করছেন তাঁরা। নাগা সন্ন্যাসীদের মতে, শরীর নয় আত্মাই আসল আর লজ্জা ও ভয় সবই মায়া। শৈব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নাগা সন্ন্যাসীরা সংসার, পরিবার ও সামাজিক বন্ধন ত্যাগ করে আত্মসাধনায় ব্রতী হন। দীক্ষার সময় প্রতীকীভাবে নিজের ‘মৃত্যু’ ঘটিয়ে তাঁরা শুরু করেন নতুন এক জীবন। দিনের…
Read More