21
Nov
মঙ্গলবার ভোররাত থেকে শুরু হয়ে গেল হুগলির পোলবায় মদ তৈরির কারখানায় আয়কর হানা। পোলবার মহানাদ গ্রামে ওই মদের কারখানা হাজির হন আয়কর দফতরের আধিকারিকরা। ওই কারখানায় আয়কর দফতরের টিম দুভাগে ভাগ হয়ে হানা দেয়। তাদের সঙ্গে হাজির হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।ভোর সাড়ে ৪টে নাগাদ ওই কারখানাতে পৌঁছে যান আধিকারিকরা। এরপর সেখানে শুরু হয় তল্লাশি। অন্যদিকে সেই এলাকায় একে একে আসতে শুরু করেন গ্রামের লোকজনেরাও এবং রীতিমতো এই ঘটনায় হতবাক হয়ে যায় তাঁরাও। তবে সেই এলাকায় যাতে কোন রকম ঝামেলা না হয় তাঁর জন্য করাব্যাবস্থাও নেওয়া হয়। তবে এই পরিস্থিতির মাধ্যমে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তবে এই অভিযানের ব্যাপারে যাতে কেউ…
