জলপাইগুড়ি

সন্দেশখালি কান্ডে এবার জলপাইগুড়িতে ধর্নায় বসলো বিজেপি

সন্দেশখালি কান্ডে এবার জলপাইগুড়িতে ধর্নায় বসলো বিজেপি

সন্দেশখালি কান্ডে এবার ধর্নায় বসলো বিজেপি।রবিবার দুপুরে  জলপাইগুড়ি সমাজ পাড়া এলাকায় ধর্না অবস্থানে বসেন বিজেপি যুব মোর্চার কর্মীরা।বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন সন্দেশখালিতে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে। সেখানে মা বোন দের সম্মান নষ্ট করেছে তৃনমূলের নেতা কর্মীরা বলে অভিযোগ। আমাদের কেন্দ্রীয়  প্রতিনিধি দলকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছেনা। এইসবের প্রতিবাদে আজ আমরা ধর্নায় বসেছি।
Read More
সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনার জেরে জোরদার আন্দোলনে নামলো বিজেপি

সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনার জেরে জোরদার আন্দোলনে নামলো বিজেপি

সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনার বিচার চেয়ে জোরদার আন্দোলনে নামলো বিজেপি নেতা কর্মীরা।জলপাইগুড়িতে একটি বিক্ষোভ মিছিল করে গোটা শহর পরিক্রমা করেন তারা। মিছিল নিয়ে পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করতে গেলে আটকে দেওয়া হয় তাদের। পুলিশের বাঁশের ব্যারিক্যাড‌ ভাঙার‌ চেষ্টা করা‌ হয়। শুরু হয় ধস্তাধস্তি।মিছিলে নেতৃত্ব দেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। আন্দোলনে অংশ নেওয়া বিজেপি নেতা কর্মীদের‌ অভিযোগ, সন্দেশখালির ঘটনার সঙ্গে যুক্ত মূল অপরাধীদের গ্রেফতার করছে না‌ পুলিশ।প্রতিবাদ‌ করতে গেলে পাল্টা‌ বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এই অভিযোগ‌ নিয়ে বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দপ্তর ঘেরাওয়ের ডাক দেওয়া হয়। যদিও বিজেপি কর্মীদের আটকাতে জলপাইগুড়ি শহরের পিডব্লিউডি মোড়…
Read More
জলপাইগুড়ি রোড স্টেশনে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে নতুন লিফটের উদ্বোধন হলো

জলপাইগুড়ি রোড স্টেশনে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে নতুন লিফটের উদ্বোধন হলো

জলপাইগুড়ি রোড স্টেশনে নতুন লিফটের উদ্বোধন হলো। রেলের উদ্যোগে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়িতে প্রথম লিফট তৈরি করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লিফটের উদ্বোধন করেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। লিফট ছাড়াও এখানে গড়ে তোলা হচ্ছে শপিং সেন্টার। মূলত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ‌কে কেন্দ্র করে আরও নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন‌কে। বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে এই স্টেশনে। ইতিমধ্যেই এই রুটে রেলওয়ে ট্র‍্যাকের আপগ্রেডেশনের কাজ শুরু হয়েছে। এনজেপি স্টেশনের পাশাপাশি জলপাইগুড়ি রোড, টাউন স্টেশন, মালবাজার ও হলদিবাড়ি স্টেশন সহ সাতটি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি রোড…
Read More
বাগদেবীর আরাধনায় আনন্দে মেতে উঠেছে জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা

বাগদেবীর আরাধনায় আনন্দে মেতে উঠেছে জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা

বুধবার বাগদেবীর আরাধনা। তার আগে আনন্দে মেতে উঠেছে জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এদিন বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে তারা তাদের বিদ্যালয়ের সরস্বতী পুজোর প্রতিমা মৃৎ শিল্পালয় থেকে বিদ্যালয়ে নিয়ে যায়।শোভা যাত্রাগুলি তাদের নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।বিদ্যালয় সুত্রে জানা গিয়েছে প্রতিবারই সরস্বতী পুজোর আয়োজন করা হয়। তারই আঙ্গিকে এবারও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বাগদেবীর আরাধনায় ব্রত হয়েছে। এদিনের এই বর্ণাঢ্য শোভা যাত্রায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী,শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা
Read More
দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে সরস্বতী পূজো মন্ডপ তৈরির কাজ

দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে সরস্বতী পূজো মন্ডপ তৈরির কাজ

আর মাত্র একদিন পরই সরস্বতী পুজো। বুধবার সরস্বতী পুজো। আর এই পুজোকে ঘিরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের মধ্যে দারুন উৎসাহ  লক্ষ্য করা গেলো জলপাইগুড়ি শহর সংলগ্ন দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ে।স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রদের একান্ত চেষ্টায় সরস্বতী পূজো মন্ডপ তৈরির ব্যস্ততা লক্ষ্য করা গেল। জলপাইগুড়ি দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের এহেনো উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।আগামী ১৪ই ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজো । আর এই পুজোকে কেন্দ্র কোরে বিদ্যালয় থেকে কলেজ এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান থেকে পাড়ায় পাড়ায় পুজোর পাশাপাশি বাজার হাটে প্রস্তুতি চলছে জোর কদমে।অন্যদিকে বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে চলছে পুজোর আমন্ত্রণের শেষ পর্ব। ঠিক সেই…
Read More
তিস্তা নদীর ধাঁরে এবার ভেসে উঠবে শৈশবের স্মৃতি

তিস্তা নদীর ধাঁরে এবার ভেসে উঠবে শৈশবের স্মৃতি

তিস্তা নদীর ধাঁরে নীল আকাশে এবার ভেসে উঠবে শৈশবের স্মৃতি।সরস্বতী পুজোর দিন নীল আকাশে উড়বে রঙ বেরঙের হরেক রকমের ঘুড়ি। ঘুড়ি উড়ানোর এই আনন্দ উৎসবের আয়োজন করেছে জলপাইগুড়ির একটি প্রকৃতি প্রেমি সংস্থা।একসময় পড়াশোনার ফাঁকে সুযোগ পেলেই মাঠে ময়দানে ঘুড়ি নিয়ে ছুটতো শিশু‌ কিশোরের দল। যদিও এখনকার ছেলেমেয়েরা স্মার্ট ফোন নিয়েই সময় কাটাতে ভালোবাসে।মোবাইল ফোন হাতে নিজেদের মৌনতার মধ্য দিয়ে জীবন কাটাতে দেখা যায় তাদের। এই পরিস্থিতি থেকে ছেলেমেয়েদের ফের মাঠমুখী‌ করতে এই অনাবিল আনন্দের আয়োজন।জলপাইগুড়ির ঘুড়ি কারিগর নিখিল বিশ্বাস ও নাথুরাম বাউল বলেন, ছোটবেলায় নিজের হাতেই ঘুড়ি তৈরি করে উড়িয়েছি। এবার ঘুড়ি উৎসবের জন্য ঘুড়ি তৈরি করতে পেরে খুব ভালো…
Read More
জলপাইগুড়ির ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ব শান্তির কামনায় রেলির আয়োজন

জলপাইগুড়ির ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ব শান্তির কামনায় রেলির আয়োজন

বিশ্ব শান্তির কামনার লক্ষ্যে  জলপাইগুড়ির ব্রহ্মাকুমারী  বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক রেলির আয়োজন চালসায়। নিজেকে চিনুন বা জানুন, আপনি এই শরীরে এক অজর, অমর, অবিনাশী, আত্মা।  ভূকুটির  মাঝখানে বিরাজমান পরমাত্মার আপনি সন্তান এই স্লোগানের পাশাপাশি এদিন এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় চালসা মহাবারি বি কে পাঠাশালায়।  মূলত এখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির ব্রহ্মাকুমারী সেন্টারের সদস্যদের পাশাপাশি ধুপগুড়ি, ময়নাগুড়ি রাজগঞ্জ,মাল বাজার, গয়েরকাটা, বেলাকোবা সহ বিভিন্ন সেন্টারের সদস্যরা।
Read More
জলপাইগুড়ির চকলেট দাদু বিভিন্ন স্কুলে গিয়ে শিশুদের মধ্যে করলেন চকলেট বিতরণ

জলপাইগুড়ির চকলেট দাদু বিভিন্ন স্কুলে গিয়ে শিশুদের মধ্যে করলেন চকলেট বিতরণ

ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস।চলছে প্রেমের সপ্তাহ।প্রেমের সপ্তাহে সারা বিশ্ব জুড়ে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে আজ পালিত হচ্ছে চকলেট দিবস। তবে আজ‌ আমরা‌ দেখবো জলপাইগুড়ির এক‌ শিশু‌ প্রেমিক ব্যক্তিকে। তিনি চকলেট দাদু‌ নামেই বিশেষ পরিচিত। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি চকলেট বিতরণ করেছেন শিশুদের মধ্যে।জলপাইগুড়ির এই চকলেট দাদু‌র নাম মহাবীর বিশাল আগর‌ওয়াল। কেউ কেউ আবার চকলেট ভাইজিও বলে থাকেন মহাবীর বাবুকে। শহরের মুহুরিপাড়া‌ এলাকার বাসিন্দা তিনি। ৭৮ বছরের এই ব্যক্তি যেখানেই যান‌ সঙ্গে করে‌ নিয়ে যান‌ ব্যাগভর্তি চকোলেট।  ১ টাকা থেকে শুরু করে ৫ টাকা মূল্যের চকোলেট থাকে তা‍ঁর‌ থলেতে। হাত মুঠ করে একাধিক সেই চকোলেট তিনি বিলিয়ে দেন শিশুদের হাতে‌। শহরের…
Read More
স্টপেজের দাবীতে জলপাইগুড়িতে রেল অবরোধ

স্টপেজের দাবীতে জলপাইগুড়িতে রেল অবরোধ

স্টপেজের দাবীতে রেল অবরোধ।শুক্রবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি বোয়ালমারী নন্দনপুর গ্রামপঞ্চায়েত এলাকায়।স্থানীয় বাসিন্দাদের দাবী স্থানীয় কেরার পাড়া হল্ট সেশনে হলদিবাড়ি থেকে শিলিগুড়ি গামী প্যাসেঞ্জার ট্রেন করোনার আগ পর্যন্ত দাঁড়াতো।  কিন্তু করোনা পরিস্থিতি পার হয়ে যাওয়ার পর আজও তা নতুন করে চালু হয়নি। স্থানীয় বাসিন্দারা এখান থেকে সবজি নিয়ে জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি যায়। ট্রেন বন্ধ থাকায় তাদের গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়। এছাড়া নিত্যযাত্রীরাও ভোগান্তির শিকার। তাই এই সমস্যা সমাধানে তারা বহু আবেদন নিবেদন করেছেন। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় আজ প্যাসেঞ্জার ট্রেন অবরোধ করে।
Read More
এলাকাবাসীদের বিক্ষোভের জেরে আটকে গেলো অমৃত ভারত রেল স্টেশনের কাজ

এলাকাবাসীদের বিক্ষোভের জেরে আটকে গেলো অমৃত ভারত রেল স্টেশনের কাজ

জলপাইগুড়ি স্টেশন অমৃত ভারত রেল প্রকল্পের অধীনে এসেছে। এই মুহূর্তে জলপাইগুড়ি স্টেশনের রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে। শহরের ১ নং ঘুমটি সংলগ্ন ১০ নং ওয়ার্ড এলাকায় কিছু বাড়ি আছে যারা দীর্ঘ কয়েক দশক ধরে রেল লাইন সংলগ্ন খালে তাদের বাড়ির ড্রেনের জল ফেলে। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের ফলে ওই খাল বন্ধ হয়ে গেছে। যার ফলে এলাকার প্রায় ৭০ টি পরিবারের নোংরা জল ওই খালে ফেলতে পারছে না।অভিযোগ কাজ শুরু হবার সময় তারা এই সমস্যা রেল দপ্তরকে জানিয়েছিলো। কিন্তু আজও সেই সমস্যা না মেটায় আজ তারা কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছে।ঘটনাস্থলে রেল পুলিশ ও রেলের আধিকারিকেরা গেলে তাদেরকে বিক্ষোভ দেখান স্থানীয়…
Read More