জলপাইগুড়ি

পাহাড়ে বৃষ্টির কারণে বাঁধ ভাঙার আশঙ্কায় আতঙ্কিত মানুষ

পাহাড়ে বৃষ্টির কারণে বাঁধ ভাঙার আশঙ্কায় আতঙ্কিত মানুষ

জলপাইগুড়ি:- পাহাড়ে বৃষ্টির জেরে হঠাৎ করে তিস্তা নদীতে প্লাবন, বিপন্ন কৃষি জমি সহ জনপদ, সেচ বিভাগের বাঁধ ভাঙ্গার আশঙ্কা।গত কয়েকদিনে পাহাড়ে অতিবৃষ্টির ফলে হটাৎ নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। যার কারনে তিস্তা নদীর গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকা থেকে শুরু করে রাজাডাঙ্গা চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার সেচ বিভাগের বাঁধে চাপ পরে ভেঙেছে। সেচ বিভাগের বাঁধের পশ্চিম দিকের বিস্তীর্ণ এলাকার চাষাবাদ বর্তমানে জলের তলায়। পাঞ্জাব বাঁধের ওপর জলের প্রচন্ড চাপ। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ এই বাঁধের কোন কারণে বড়সড় ক্ষতি হলে চ্যাংমারি, রাজাডাঙ্গা, চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন প্রধান অনুকুল…
Read More
ফের জলপাইগুড়িতে আটক করা হল একটি চিতাবাঘ

ফের জলপাইগুড়িতে আটক করা হল একটি চিতাবাঘ

জলপাইগুড়ি:- ফের বনদপ্তরের পাতা খাঁচায় আটক একটি চিতাবাঘ। শুক্রবার সকালে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে বনদপ্তরের পাতা খাঁচায় আটকে পড়া চিতাবাঘটিকে উদ্ধার করলো খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে এই চিতাবাঘটি সন্ধ্যা নেমে এলেই গ্রামে ঢুকে ছাগল গরু হাস মুরগী তুলে নিয়ে যেত। এমনকি চাবাগানে কাজ করতে আসা শ্রমিকদের তাড়া করতো এই চিতাবাঘটি।চাবাগানে কাজ করতে গিয়ে চিতাবাঘের আক্রমণে আহত হওয়ার ঘটনার নজির রয়েছে।এরপরই বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ছাগলের টোপ দিয়ে খাচা পেতে রেখেছিল বনকর্মীরা। সেই ছাগল খেতে এসে বনদপ্তরের পেতে রাখা খাঁচায় আটকে পড়ে যায় চিতাবাঘটি। এরপরই খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।
Read More
ডুয়ার্সে হাতির তান্ডব

ডুয়ার্সে হাতির তান্ডব

জলপাইগুড়ি:-ডুয়ার্সের লোকালয়ে হাতির তান্ডব অব্যাহত। এবার হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির এবং সেইসাথে আহত হলেন মৃত ব্যক্তির স্ত্রী। মৃতের নাম বাবলু ওরাওঁ (৫৯) এবং আহত মহিলার নাম লাচ্ছো ওরাও (৪৪)। ডুয়ার্সের মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া মূর্তি ফরেস্ট ভিলেজ এলাকার ঘটনা।জানা গেছে, বুধবার রাতে পাশ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি ঢুকে পড়ে মূর্তি ফরেস্ট ভিলেজ এলাকায়। হাতিটি ঘরের পিছন দিকের বেড়া ভেঙ্গে বাবলুকে শুড় দিয়ে টেনে বাইরে বের করে।এদিকে ঘরের বেড়া ও ঘরে থাকা কাঠে চাপা পড়ে গুরুতর আহত হয় ওনার স্ত্রী। এদিকে হাতিটি বাবলুকে বাইরে বের করে রীতিমতো পিষে দেয়। স্থানীয়রা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে হাতিটি ওই…
Read More
ভারত প্রকল্পের অধীনে চলা কাজ সরেজমিনে পরিদর্শন করতে জলপাইগুড়ি টাউন স্টেশনে সাংসদ ও ডি আর এম

ভারত প্রকল্পের অধীনে চলা কাজ সরেজমিনে পরিদর্শন করতে জলপাইগুড়ি টাউন স্টেশনে সাংসদ ও ডি আর এম

জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনে সাংসদ ও ডি আর এম।শনিবার দুপুরে রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস সুরেন্দ্র কুমার অমৃত ভারত প্রকল্পের অধীনে চলা কাজ সরেজমিনে পরিদর্শন করতে জলপাইগুড়ি ষ্টেশনে আসেন, রেলের এই উচ্চ পদস্ত কর্তার সঙ্গে ছিলেন,জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়।পরিদর্শন শেষে ডি আর এম জানান, দ্রুত গতিতে কাজ চলছে, কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই গুলোই খোজ নিতে আসা।অপরদিকে এই কর্মযজ্ঞ প্রসঙ্গে জলপাইগুড়ির সাংসদ বলেন, আমাদের ওপর মানুষ আস্থা রেখেছেন এবারও, আমরাও মানুষের আশা পূরণের যথাসাধ্য চেষ্টা করবো।
Read More
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়িতে আন্দোলন শুরু করল জেলা কংগ্রেস

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়িতে আন্দোলন শুরু করল জেলা কংগ্রেস

দাম কমাও, নয়তো গদি ছাড়ো। এই‌ স্লোগান তুলে জলপাইগুড়িতে আন্দোলন শুরু করল জাতীয় কংগ্রেস কমিটির সদস্যরা।শনিবার জাতীয় কংগ্রেস কমিটির জেলা সভাপতির নেতৃত্বে শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে জোরদার আন্দোলন শুরু করেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি পিনাকি সেনগুপ্ত।আন্দোলনে অংশগ্রহণ করেন কংগ্রেসের মহিলা কমিটির সদস্যরাও‌।জলপাইগুড়ির দিনবাজারে শনিবার সকাল থেকে চলে আন্দোলন। অবিলম্বে আলু পেঁয়াজ সহ বিভিন্ন রকমের সবজির দাম কমানোর দাবিতে সরব হন আন্দোলনকারীরা।দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা কংগ্রেসের সদস্যরা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন।জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, বর্তমানে আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন শাক সবজির দাম আকাশছোঁয়া। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এই দাম বৃদ্ধি হয়েছে। তাই সরকারকে দ্রুত এই সমস্ত জিনিসের…
Read More
শহর ব্লক কংগ্রেস কমিটির জেলাশাসক দপ্তর অভিযান

শহর ব্লক কংগ্রেস কমিটির জেলাশাসক দপ্তর অভিযান

শহর ব্লক কংগ্রেস কমিটির ডিএম অফিস অভিযান। বুধবার শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ডিএম অফিস অভিযান করলো শহর ব্লক কংগ্রেস কমিটির নেতা ও কর্মীরা।শহর ব্লক কংগ্রেস কমিটির অভিযোগ জলপাইগুড়ি পৌরসভার দুর্নীতি, নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ সহ আরো একাধিক অভিযোগ রয়েছে।আর এই অভিযোগ জানাতে আজ জেলা শাসক দপ্তরে অভিযান করলাম। শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সী বলেন জলপাইগুড়ি পৌরসভার 25টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। রাস্তাঘাট থেকে  পানীয় জল সব কাজেই তারা ব্যর্থ হয়েছে।চরম দুর্নীতি হয়েছে পৌরসভায়।তাই  এই আজকের  অভিযান।আজকের এই অভিযানে সাধারণ মানুষরাও অংশগ্রহণ করেন। আজকের এই অভিযানে অসংখ্য পুলিশের নিরাপত্তা ছিল জেলা শাসক দপ্তরের সামনে

বৃষ্টিকে উপেক্ষা করেই শ্রী শ্রী গৌড়ীয় মঠে রথযাত্রা

বৃষ্টিকে উপেক্ষা করেই শ্রী শ্রী গৌড়ীয় মঠে রথযাত্রা

আজ রথযাত্রা। বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রা উপলক্ষে জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইন শ্রী শ্রী গৌড়ীয় মঠে রবিবার সকাল থেকেই  ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেল। চলছে পূজা অর্চনা। রথের শেষ প্রস্তুতিতে ব্যস্ত মঠ কর্তৃপক্ষ। সারাদিনব্যাপী নাম সংকীর্তন ভোগ প্রসাদ বিতরণের পাশাপাশি আজ পাশাপাশি বিকেল তিনটে নাগাদ জলপাইগুড়ি শ্রী শ্রী গৌড়ীয় মঠ থেকে এই সুসজ্জিত রথ জলপাইগুড়ি শহর পরিক্রমা করে যোগমায়া কালী বাড়ি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। বহু ভক্ত সমাগম হবে জলপাইগুড়ি সবথেকে বড় এই রথ যাত্রায় বলে দাবি মঠ কর্তৃপক্ষের। রথযাত্রা উপলক্ষে মঠ চত্বরে সাজো সাজো রব।
Read More
ধর্মঘট করতে গিয়ে জলপাইগুড়িতে আটক SFI নেতা

ধর্মঘট করতে গিয়ে জলপাইগুড়িতে আটক SFI নেতা

NET এবং NEET এর পাশাপাশি এসএসসি থেকে টেট পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে এই অভিযোগ SFI এর ডাকে ছাত্র ধর্মঘট। স্কুল গেট আটকে পতাকা লাগিয়ে পিকেটিং। ফলে স্কুলে ঢুকতে পারছিলোনা ছাত্ররা। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে পতাকা খুলতে গেলে পুলিশকে বাধা দেয় SFI কর্মীরা। সাথে সাথে পুলিশ তাঁদের আটক করে। টেনে নিয়ে যায় পুলিশ ভ্যানে। পাশাপাশি গেট খুলে দেয়। জলপাইগুড়ি ফণীন্দ্র দেব বিদ্যালয়ের এই ঘটনায় তুমুল উত্তেজনা। এরই পাশাপাশি এদিন জলপাইগুড়ির বেশ কয়েকটি স্কুলেও বিক্ষোভ দেখায় এসএফআই।
Read More
রাতভর বৃষ্টি,জল বাড়ছে তিস্তায়

রাতভর বৃষ্টি,জল বাড়ছে তিস্তায়

রাতভর বৃষ্টি। জল বাড়ছে তিস্তায়। জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে রবিবার সকাল ছয়টায় ১৩৯৫.৬৫ কিউমেক জল ছাড়া হয়। আজও NH 31 জলঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার পর্যন্ত রয়েছে হলুদ সতর্কতা।রবিবার সকাল থেকে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জুড়ে।
Read More