জলপাইগুড়ি

মহিলাদের নিরাপত্তায় জোর দিতে তৈরি করা হয়েছে ‘বিশেষ মহিলা পুলিশ বাহিনী’

মহিলাদের নিরাপত্তায় জোর দিতে তৈরি করা হয়েছে ‘বিশেষ মহিলা পুলিশ বাহিনী’

জলপাইগুড়ি---নারী সুরক্ষায় আরও জোর দিতে তৈরি হয়েছে ‘বিশেষ মহিলা পুলিশ বাহিনী’। বৃহস্পতিবার সকালে রাজগঞ্জের ভুটকির হাট এলাকায় এই বাহিনীকে টহল দিতে দেখা গেল। রাজগঞ্জ থানার ৭ মহিলা পুলিশের সদস্যের বাহিনী করা হয়েছে। মমতা তামাং এই বাহিনীর প্রধান। এই মহিলা পুলিশ বাহিনী নারী ও শিশু সুরক্ষায় কাজ করবে।জানা গিয়েছে, দিনে ও রাতে এই ‌স্পেশাল বাহিনী নিয়মিত টহলদারি চালাবে।‌ এছাড়াও হেল্পলাইন নম্বর ১১২ চালু করা হয়েছে। এই নম্বরেও অভিযোগ জানানো যাবে। হেল্পলাইন নম্বরে অভিযোগ পেলেই মহিলা পুলিশবাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারী সুরক্ষায় আরও জোর দিতে এই বাহিনী তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে টহলদারি চালাবে এই বাহিনী পুলিশের…
Read More
আর জি কর কাণ্ডের জেরে, জলপাইগুড়ি বাতিল করা হল জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান

আর জি কর কাণ্ডের জেরে, জলপাইগুড়ি বাতিল করা হল জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান

জলপাইগুড়ি:- জলপাইগুড়ি শহরে জন্মাষ্টমী মানেই শহরের বুকে অবস্থিত ১৯৩৫ সালে স্থাপিত শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দিরে শ্রী কৃষ্ণের পুজোর পাশাপশি ভিন রাজ্যের নামিদামি শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।এবার আর জি কর কাণ্ডের জেরে সোমবার জন্মাষ্টমীর সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের আসা যাওয়া শুরু হলেও নেই অন্যান্য বছরের মতো সেই উৎসবের মেজাজ। এই প্রসঙ্গে মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থী অমিত ভট্টাচার্য বলেন, আমরা এই অঞ্চলের বাসিন্দা, জন্মাষ্টমীর দিন এখানে পুজো দিতে আসি, সমগ্র ব্যাপারটি পরিচালনা করার জন্য রয়েছে মন্দির কমিটি, এবারের কলকাতার আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে সমগ্র রাজ্যে জুড়ে এই মুহুর্তে  শোক ও যন্ত্রণার পরিবেশ, সেই কারণেই উদ্যোক্তারা এবারে অনারম্ভ…
Read More
সোমবার কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হলো রামকৃষ্ণ মিশনের দুর্গোৎসব

সোমবার কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হলো রামকৃষ্ণ মিশনের দুর্গোৎসব

জলপাইগুড়ি:- শ্রীকৃষ্ণের জন্মদিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু হলো রামকৃষ্ণ মিশনের দুর্গোৎসব।সোমবার ভোর থেকেই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের নাট মন্দিরে বিশেষ পুজো অর্চনার মধ্যে দিয়ে পূজিত হলেন ভগবান শ্রী কৃষ্ণ।এর সঙ্গেই আশ্রমের প্রথা অনুযায়ী এবারেও একই দিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে সূচনা হলো মা দুর্গার মূর্তি নির্মাণের কাজ। এই প্রসঙ্গে আশ্রমে আসা অল ইন্ডিয়া সারদা সংঘের জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদিকা ঊষা ব্যানার্জি বলেন, দীর্ঘ্য পঞ্চাশ বছর ধরে প্রতিদিন এই আশ্রমে আশা যাওয়া, আজ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পুজো হচ্ছে, এরপর ই দুর্গাপুজো,, সব গুলো অনুষ্ঠানই ঠিক আমাদের বাড়ির মতো নিষ্ঠার সঙ্গে হয়, সেই কারণেই প্রতিটি শারদীয়া উৎসবের দিন গুলোতে…
Read More
জলপাইগুড়িতে সক্রিয় হতে দেখা গেল জেলা পুলিশকে

জলপাইগুড়িতে সক্রিয় হতে দেখা গেল জেলা পুলিশকে

জলপাইগুড়ি:- আরজি কর কান্ডের পর এবার জলপাইগুড়িতে সক্রিয় হতে দেখা গেল জেলা পুলিশকে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি সহ সর্বত্রই রয়েছে মহিলা পুলিশ এবং মহিলা উইনার্স টিম। হাসপাতাল, স্কুল - চত্বর সহ একাধিক জায়গায় অতিরিক্ত টহলদারি ও নজরদারি পুলিশের।প্রসঙ্গত, আরজি কর কান্ডের পর জেলায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। শুক্রবার দেখা গেল মহিলা পুলিশ বাহিনীকে একাধিক জায়গায় টহলদারী দিতে। হাসপাতাল চত্বরের বিভিন্ন এলাকা ঘুরেও দেখেন তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়ন্ত রায় নামে এক চিকিৎসক এদিন বলেন, পুলিশের টহলদারি বাড়ানোতে তারা আশ্বস্ত। এইভাবে চলতে থাকলেও অনেকটাই নিরাপদ বলে তিনি জানান।এদিন ক‍্যামেরার মুখোমুখি হয়ে এক মহিলা পুলিশ অফিসার বলেন,…
Read More
জলপাইগুড়ির জেলা সাস্থ্য দপ্তরে বিক্ষোভ বিজেপির

জলপাইগুড়ির জেলা সাস্থ্য দপ্তরে বিক্ষোভ বিজেপির

জলপাইগুড়ি:- দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, জেলা সাস্থ্য দপ্তরে বিক্ষোভ বিজেপির।পুলিশ আমদের শত্রু নয়, পুলিশকে সামনে রেখে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল সরকার, আর জি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে দাবী বিজেপির।অন্যান্য জেলার সঙ্গে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকেও আর জি কর কাণ্ডের বিচার দাবি করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে। জলপাইগুড়ি জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে পৌঁছান জেলা সভাপতি বাপি গোস্বামী সহ মহিলা মোর্চা, যুব মোর্চার জেলা নেতৃত্ব সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।বিক্ষোভ কর্মসূচি শেষে ঘটনাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,জল ছাড়া যেমন…
Read More
ক্রমশ হারিয়ে যাচ্ছে করলা নদীর সৌন্দর্য

ক্রমশ হারিয়ে যাচ্ছে করলা নদীর সৌন্দর্য

জলপাইগুড়ি:- ক্রমেই হারাচ্ছে করলার সৌন্দর্য!রাত হলেই অন্ধকারে ডুবে যায় জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন এলাকা! বিপন্ন জলপাইগুড়িবাসীর প্রিয় 'এ্যালে'। করলা নদীর সেই প্রাকৃতিক সৌন্দর্য এবং যে শীতল বাতাস মুগ্ধ করে তোলে সবাইকে...সেখানেই এখন বাঁধ সাধছে অন্ধকার, নোংরা পরিবেশ। করলার বুকে একদিকে শহরের জমা আবর্জনার ঢিপি, গাছপালা থাকলেও আবর্জনার জন্য হাওয়া দিলেও পরিষ্কার বাতাসের বদলে এলাকা জুড়ে ছড়ায় দুর্গন্ধ। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তরের তরফে করলার দু'পাশ সাজানো হয়েছিল খানিকটা বিদেশী কায়দায়। ছিল বসার জায়গা, রোদ থেকে বাঁচার জন্য ছিল সাজানো ভিন্ন আকারের ছাউনি, রাতের বেলায় করলার সৌন্দর্য ছড়াতে সেই এলাকায় লাগানো হয়েছিল বিদেশী ধরনের বৈদ্যুতিক আলো। কিন্তু সে সবে এখন জং পড়ছে।…
Read More
জলপাইগুড়িতে অঙ্গনওয়ারি কর্মীদের বিক্ষোভ

জলপাইগুড়িতে অঙ্গনওয়ারি কর্মীদের বিক্ষোভ

জলপাইগুড়ি:- নিজস্ব দাবী দাওয়া সহ আর জি কর কাণ্ডের বিচার চেয়ে আই সি ডি এস কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির বিক্ষোভ জলপাইগুড়িতে। বুধবার নিজেদের কয়েকদফা দাবী সহ আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় জেলা শাসকের কার্যালয় চত্বরে। জেলার বিভিন্ন ব্লক থেকে কয়েকশো মহিলা কর্মীরা এই বিক্ষোভে সামিল হয়ে নিজেদের দাবির সঙ্গে আর জি কর হাসপাতালের ঘটনার বিচার দাবি করেন। আন্দোলন প্রসঙ্গে সংগঠণের নেত্রী ওসিতা প্রধান বলেন, আমরাও মহিলা, আর জি কর হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে এই ভাবে ধর্ষণ ও খুনের সঙ্গে যারা মূল…
Read More
আন্দোলনে নামলেন এবার জলপাইগুড়ি হাইকোর্টের আইনজীবীরা

আন্দোলনে নামলেন এবার জলপাইগুড়ি হাইকোর্টের আইনজীবীরা

জলপাইগুড়ি:- আন্দোলনে এবার হাইকোর্টের আইনজীবীরাও। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা‌ শহরের রাস্তায় নেমে আরজি কর হাসপাতালের ঘটনার বিচার চাইলেন। আরজিকর হত্যাকান্ডের ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে রাস্তায় নামেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবীরা। বার অ্যাসোসিয়েশনের সদস্যরা "we want justice" লেখা ব্যানার হাতে ঘটনার‌ উপযুক্ত বিচারের দাবি তোলেন।আরজিকর হত্যাকাণ্ডের ঘটনার সঠিক ও দ্রুত তদন্ত হোক এই দাবি তোলেন কলকাতা  হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমলকৃষ্ণ ব্যানার্জি।
Read More
নির্যাতনের বিরূদ্ধে জণ জাগরণ পদযাত্রা এবার ওপার বাংলায়

নির্যাতনের বিরূদ্ধে জণ জাগরণ পদযাত্রা এবার ওপার বাংলায়

জলপাইগুড়ি:- ওপার বাংলায় নির্যাতনের বিরূদ্ধে জণ জাগরণ পদযাত্রা, হিন্দু সুরক্ষা মঞ্চের মৌন মিছিল জলপাইগুড়িতে। মঙ্গলবার হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর চলা নারকীয় নির্যাতনের বিরূদ্ধে এপার বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জন জাগরণ যাত্রার মধ্যে দিয়ে পান্ডা পাড়া থেকে মৌন মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই প্রসঙ্গে হিন্দু সুরক্ষা মঞ্চের আহ্বায়ক পাঞ্চালি দেব সিকদার নাগ বলেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত দেখতে পাচ্ছি, বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর কি ধরনের নারকীয় নির্যাতনের ঘটনা ঘটে চলেছে, বাংলাদেশের ছাত্র ছাত্রীরা প্রথমে নিজেদের দাবিদাবা নিয়ে আন্দোলন করলেও পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি, এর মূল লক্ষ্য ওখানে…
Read More
জলপাইগুড়িতে 15 ই আগস্ট উপলক্ষে সরকারি কর্মচারীদের শোভাযাত্রা

জলপাইগুড়িতে 15 ই আগস্ট উপলক্ষে সরকারি কর্মচারীদের শোভাযাত্রা

জলপাইগুড়ি:- 15 ই আগস্ট উপলক্ষে আজ সকালে জলপাইগুড়ি ডাকঘরের উদ্যোগে ডাকঘরের কর্মচারী ও আধিকারিকদের নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। শোভাযাত্রাটি শুরু হয় জলপাইগুড়ি জেলা ডাকঘর থেকে। এরপর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে জেলা ডাকঘরে শেষ হয়। জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান করার উদ্দেশ্যে এই শোভা যাত্রার আয়োজন করা হয়েছিল বলে উদ্যোক্তারা জানিয়েছেন।  শোভযাত্রাটি করার সময় প্রত্যেকের হাতে  ছিলো জাতীয় পতাকা।
Read More