জলপাইগুড়ি

জলপাইগুড়িতে শুরু মনসা পুজোর মেলার প্রস্তুতি

জলপাইগুড়িতে শুরু মনসা পুজোর মেলার প্রস্তুতি

জলপাইগুড়ি:-  রাজবাড়ি মনসা মেলা ঘিরে এখন সাজ সাজ রব। আগামী ১৭ই আগস্ট রয়েছে রাজবাড়ীর মনসা পুজো। ইতিমধ্যেই পুজোকে কেন্দ্র করে রাজবাড়ী চত্বরে মেলার প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।উল্লেখ্য জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ীর অতি প্রাচীন মনসা পুজো এই বছর ৫১৫ বছরে পদার্পণ করছে।বর্তমানে মন্দিরেই মনসা দেবীর মূর্তি গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে! রঙের কাজ বাকী। এবছরও পুজোর দিন থেকে মেলা চলবে ২২শে আগস্ট পর্যন্ত। ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে পুজো।পুজোর দিনগুলিতে এখানে বিষহরি গান একটি বহু প্রাচীন ঐতিহ্য। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেই এখানে বিষহরি গানের দল সামিল হন। প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মেলায় এই রাজ্যের পাশাপাশি বিহার ও আসাম থেকেও দোকান…
Read More
অগ্নিগর্ভ বাংলাদেশে, প্রভাব পড়ছে এদেশের কৃষকদের ওপর

অগ্নিগর্ভ বাংলাদেশে, প্রভাব পড়ছে এদেশের কৃষকদের ওপর

জলপাইগুড়ি:- ভারত - বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা গুলোর মধ্যে ইতিমধ্যেই সংবাদ শিরোনামে এসেছে জলপাইগুড়ির সদর ব্লকের সাতকুড়া, মানিকগঞ্জ।  অশান্ত বাংলাদেশ থেকে শান্তির খোঁজে, প্রাণ বাঁচাতে  ভারতে আশ্রয়ের জন্যে এই সীমান্তে এসে ভীড় করেছিলেন হাজার হাজার বাংলাদেশি নাগরিক। বাংলা দেশের হিংসার আচ যাতে ভারতে না পরে তার জন্য সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে ভারতের আধা সেনা বাহিনীকে।অনুপ্রবেশকারী আটকাতে কিংবা কোন অপ্রীতিকর ঘটনা এড়াতেই ২৪ ঘন্টা জওয়ানদের কড়া নজরদারিতে রাখা হয়েছে এই এলাকাগুলো। ইতিমধ্যেই ভারতীয় বিএসএফ জওয়ান ও বাংলাদেশের সেনার মধ্যস্ততায় অনুপ্রবেশকারীদের  ভারতে ঢোকা বন্ধ করলেও সীমান্তবর্তী ভারতীয় নাগরিকদের মনে বিরাজমান দুশ্চিন্তার কালো মেঘ। এরই সঙ্গে দোসর হয়েছে কাঁটাতারের ওপারে ভারতের…
Read More
জলপাইমোড়ে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাঁধার মুখে পড়ল পুরনিগম

জলপাইমোড়ে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাঁধার মুখে পড়ল পুরনিগম

শিলিগুড়ি:- জলপাইমোড়ে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাঁধার মুখে পড়ল শিলিগুড়ি পুরনিগম।বুধবার পুরনিগম জলপাইমোড়ে হাইড্রেনের উপরে থাকা দোকানগুলি ভাঙতে যায়। এরপরই জলপাইমোড় ব্যবসায়ী সমিতির তরফে উচ্ছেদ অভিযান আটকে দেওয়া হয়। ব্যবসায়ীদের দাবি আগে আলোচনায় বসা হোক। তারপর পুর্নবাসনের ব্যবস্থা করে দোকান ভাঙা হোক।এদিন পুরনিগমের জেসিবি ও গাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়। পোস্টার হাতে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। বিক্ষোভের জেরে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হয় পুরনিগমের কর্মীদের।অন্যদিকে বিক্ষোভ চলাকালীন জলপাইমোড় দিয়ে যাচ্ছিলেন মেয়র। আধিকারিকদের রাস্তা ও ড্রেন দখল করে থাকা দোকান উঠিয়ে দিতে বলেন।
Read More
পুরনিগমের তরফে শিলিগুড়িতে পুরনিগমের তরফে ২২শে শ্রাবণ উদযাপন

পুরনিগমের তরফে শিলিগুড়িতে পুরনিগমের তরফে ২২শে শ্রাবণ উদযাপন

শিলিগুড়ি:- রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখার মধ‍্যে ফুটিয়ে তুলেছে ভ্রাতৃত্ব বোধ থেকে দেশে প্রেম মানব বন্ধন ও একাধিক উপন্যাসের মধ‍্যদিয়ে প্রেম বন্ধনে বেঁধে ছিলেন।বুধবার সেই বিশ্ব কবির তীরধান দিবস। এই দিনটিকে যথা মর্যাদার সাথে শ্রদ্ধা নিবেদন করে শিলিগুড়ি পুরনিগম। মেয়র গৌতম দেব, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বোরো চেয়ারম্যান মিলি সিনহা,মেয়র পারিষদ সোভা সুব্বা সহ শহরের একাধিক সংস্কৃতিক ব‍্যক্তিত্বরা বাঘাযতীন পার্কে রবিন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল‍্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরিশেষে রবি ঠাকুরের একাধিক গানে শিল্পীদের সঙ্গে কন্ঠ মেলান মেয়র গৌতম দেব।
Read More
ঝড়ে বিধ্বস্ত বার্নিশ গ্রামে সাহায্যের হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন

ঝড়ে বিধ্বস্ত বার্নিশ গ্রামে সাহায্যের হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন

জলপাইগুড়ি:-মিনি টর্নেডো বিধ্বস্ত বার্নিশ গ্রামে দ্বিতীয় দফায় গাছের চারা সহ সাহায্যের হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন।ঝড়ে বিধ্বস্তদের পাশে বরাবরই রয়েছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। উল্লেখ্য, গত ৩১ শে মার্চ ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় মিনি টর্নেডোর দাপটে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তিস্তা পাড়ের বার্নিশ গ্রামের একাংশ।  সেই থেকেই বিদস্থ পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছিল রামকৃষ্ণ মিশন। বুধবার দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে কর্ণাটক থেকে আনা উন্নত প্রজাতীর বিভিন্ন চারা গাছ তুলে দেওয়া হয়। এদিন ওই এলাকায় মানুষের হাতে  সুপারি, নারকেল, তেজপাতা গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। এই প্রসঙ্গে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের  সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ বলেন, আজ আমরা…
Read More
দুর্গাপূজার জন্য চলছে প্রতিমা নির্মাণের প্রস্তুতি, সরকারের কাছে অনুদান চাইছেন মৃৎশিল্পীরা

দুর্গাপূজার জন্য চলছে প্রতিমা নির্মাণের প্রস্তুতি, সরকারের কাছে অনুদান চাইছেন মৃৎশিল্পীরা

জলপাইগুড়ি:- দুর্গোৎসবের কাউন্ডাউন শুরু হয়ে গেছে অনেক আগেই। এরই মধ্যে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর ডঙ্কা‌ বাজছে চারদিকে। আর মাত্র দু'সপ্তাহ পরেই ঘটবে শরতের আগমন। শ্রাবণ পেরিয়ে ভাদ‍্র মাস শুরু হতে যাচ্ছে। এক বছরের অপেক্ষার অবসান হবে। শরৎ ঋতুর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। কৈলাশ থেকে সন্তানদের নিয়ে মর্তলোকে আসবেন‌ উমা। বতর্মানে তার‌ই প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। পুজো কমিটিগুলো ইতিমধ্যেই প্রতিমার বায়না করে গেছেন। এখন‌ও আসছেন অনেকে। রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। তা সত্ত্বেও প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। জিনিসপত্রের মূল‍্য বৃদ্ধির পাশাপাশি দাম বেড়েছে প্রতিমা তৈরির সরঞ্জামের। মাটির দাম‌ও এখন প্রায় আকাশছোঁয়া। যেহেতু মাটি দিয়েই প্রতিমা নির্মাণ করা হয়, তাই মাটি…
Read More
পৌরসভার আট নম্বর ওয়ার্ডে জলের পাইপ ফেটে বিপত্তি

পৌরসভার আট নম্বর ওয়ার্ডে জলের পাইপ ফেটে বিপত্তি

জলপাইগুড়ি:- ফের পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি জলপাইগুড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে।জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের ক্লাব রোড সংলগ্ন এলাকায় এর আগেও পানীয় জলের পাইপ ফেটে বিপত্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজও একই ছবি দেখা গেল।সকালবেলা কোন কারণে মাটির নিচের পানীয় জলের পাইপ ফেটে যায়।এর ফলে সাধারণ মানুষের চলাফেরার অসুবিধা হয়। সবচেয়ে বড় সমস্যা হয় পানীয় জলের গতি কমে যাওয়ার ফলে জল নিতেও অসুবিধা হয় সাধারণ মানুষের। তাই সাধারণ মানুষের অনুরোধ পৌরসভার কাছে অবিলম্বে এর সুরাহা করা।
Read More
শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে জল্পেশ মন্দিরে উপচে পড়লো পুর্ণ্যার্থীদের ভিড়

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে জল্পেশ মন্দিরে উপচে পড়লো পুর্ণ্যার্থীদের ভিড়

জলপাইগুড়ি:- উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণ মাস শিবের জন্ম মাস উপলক্ষে চলছে বাবার মাথায় জল ঢালা এবং শ্রাবণী মেলা।এই শ্রাবণী মেলা দ্বিতীয় সপ্তাহে পড়লো। একমাস জুড়ে এই মেলা চলবে। বলে জানান মন্দির কমিটির সম্পাদক গিরিন দেব।গতকাল রাত থেকেই পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন সকালে মন্দির চত্বরে ভিড় ছিল লক্ষ্য করার মতো। দূরদূরান্ত থেকে ভক্তরা এসে বাবার মাথায় জল ঢালে। পরবর্তীতে তারা নিয়ম ভ্রমণ করে প্রসাদ খেয়ে গন্তব্যস্থলে রওনা হয়। দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় যথেষ্ট ভিড় ছিল। মন্দির চত্বরে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আশেপাশে হাইরোড এবং তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় ময়নাগুড়ি থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়ন…
Read More
জলপাইগুড়ির বণবস্তিতে বিদেশি পর্যটকদের দল

জলপাইগুড়ির বণবস্তিতে বিদেশি পর্যটকদের দল

জলপাইগুড়ি:- অসময়ে বণবস্তিতে বিদেশি পর্যটকদের দল! সমুদ্র পেরিয়ে এলো ওরা বন্য প্রাণীদের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে মিলিত হতে, আনন্দে আত্মহারা বনবস্তির কচিকাঁচার দল।প্রজনন ঋতু চলছে গভীর জঙ্গলে প্রবেশ নিষেধ সর্বসাধারণের, তবে ওরা যে এসেছে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বন্য প্রাণ ও বনাঞ্চলের জনপদের সঙ্গে মিশে যেতে।অবশেষে স্থানীয় পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদারের উপস্থিতে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে আগত বারো জনের সম্প্রতি সেই ইচ্ছের অনেকটাই পূরণ হলো গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন বুধূরাম বন বস্তিতে। এদিন বন ও বনবস্তির কচিকাঁচাদের সঙ্গে অনেকটাই সময় কাটিয়ে হেসে খেলে উপহার দিয়ে, দুর্গম বন বস্তিতে রাজ্যে সরকারের পানীয় জল, অঙ্গনওয়ারি প্রকল্পের প্রশংসা করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে…
Read More
জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল করেছে বাংলা পক্ষ

জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল করেছে বাংলা পক্ষ

জলপাইগুড়ি:- ভিন রাজ্যের হাতে যাচ্ছে কর্মসংস্থান, প্রতিবাদে পথে নামলো বাংলা পক্ষ।সোমবার বাংলা পক্ষ সংগঠণের তরফ থেকে এই বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে জলপাইগুড়ি শহরের বুকে পথ সভা সহ প্রতিবাদ মিছিল করে সর্ব সাধারণের সামনে জেলা তথা রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রকৃত অবস্থান তুলে ধরে। এই প্রসঙ্গে বাংলা পক্ষ জলপাইগুড়ির তরফে প্রকাশ রায় বলেন, বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করেছি, এস এস সি সহ অন্যান্য সরকারি চাকরি গুলোর ক্ষেত্রে ভিন রাজ্যের প্রার্থীরা এসে খুব সহজে ডোমিশিয়াল সার্টিফিকেট বার করে চাকরির পরীক্ষায় বসে যাচ্ছে, যে কারনে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের প্রকৃত ভূমিপুত্ররা, বি এস এফ, সি আর পি এফ সহ বিভিন্ন…
Read More