জলপাইগুড়ি

জুনিয়র চিকিৎসকের তৎপরতায়  বিপদ মুক্ত  হল রুগী

জুনিয়র চিকিৎসকের তৎপরতায়  বিপদ মুক্ত  হল রুগী

ময়নাগুড়ি থানার অন্তর্গত হেলাপাকড়ির বাসিন্ধা দ্বীপেন শীল, রাতে মাছ ধরতে গিয়েছিলেন জলা ভূমিতে হঠাৎ কিছু একটা কামড় দিয়েছে বলে মনে হয়, আলো ফেলে দেখতেই চমকে যান দ্বীপেন শীল, বুঝতে পারেন সাপে কামড় দিয়েছে। সর্প দংশন বুঝতে পেরেই দ্রুত সাপটিকে ধরে সঙ্গে থাকা ছাতার মধ্যে বন্দি করেন। নিজের মনোবল শক্ত করে ছাতার মধ্যে বন্দী সাপ সহ ছুটে আসেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি  হাসপাতালে। কর্তব্যরত জুনিয়র চিকিৎসক দ্রুততার সঙ্গে ক্ষত স্থান পরিষ্কার করে চিকিৎসা শুরু করায় বিপদ মুক্ত হয় সাপে কাটা দীপেন শীল। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী, সাপটিকে পর্যবেক্ষন করে জানান, সাপটি…
Read More
বুধবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে স্বস্তির বৃষ্টি

বুধবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে স্বস্তির বৃষ্টি

তীব্র গরমের হাত থেকে অবশেষে স্বস্তি মিললো উত্তরবঙ্গবাসীর। মঙ্গলবার রাত থেকে মেঘলা আকাশ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি যার ফলে স্বস্তি জলপাইগুড়ি জেলা বাসি সহ সমগ্র উত্তরবঙ্গবাসীর। গত কয়েকদিন যাবত তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ সমগ্র ডুয়ার্সবাসীর। জানা গেছে যে আবহাওয়া তৈরি হয়েছিল তা বিগত কয়েক বছরেও অনেকে উপলব্ধী করতে পারেননি। তবে মঙ্গলবার থেকে যে আবহাওয়া শুরু হয়েছে তাতে অনেকটা পুরনো ছন্দে ফিরে আসতে চলেছে জলপাইগুড়ি জেলায় তবুও এই আবহাওয়া আদতেও কতদিন ঠিক থাকবে তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ সাধারণ মানুষের।
Read More
জলপাইগুড়িতে মঙ্গলবার সকালে ফের লাইন চ্যুত মাল ট্রেন

জলপাইগুড়িতে মঙ্গলবার সকালে ফের লাইন চ্যুত মাল ট্রেন

ফের ট্রেন দুর্ঘটনা। আবার দুর্ঘটনাস্থল ময়নাগুড়ি। মঙ্গলবার সাতসকালে লাইনচ্যুত মালগাড়ি। ছয়টি বগি লাইনচ্যুত হবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। জানা যায় এদিন সকালে একটি খালি মালগাড়ি ধূপগুড়ির দিক থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। ময়নাগুড়ি রেল স্টেশনের কাছাকাছি মালগাড়িটি মালগাড়িটির মাঝামাঝি স্থানের বগিগুলো আলাদা হয়ে যায়। ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হবার পরে দুই নং রেললাইন থেকে এক নং রেললাইনে লাইনচ্যুত হওয়া ট্রেনের যন্ত্রপাতি ছড়িয়ে যায়।এক নং লাইনে জলের পাইপ ভেঙে পরে ক্ষতি হয়।আপাতত দুটো লাইনই বন্ধ হয়ে রয়েছে।
Read More
আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতে রাতভর স্ট্রিট পেইন্টিং করলেন জুনিয়র চিকিৎসকরা

আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতে রাতভর স্ট্রিট পেইন্টিং করলেন জুনিয়র চিকিৎসকরা

তিলোত্তমা কান্ডে থেমে নেই প্রতিবাদ। মিছিল, মিটিং এর পর এবার নিজেদের প্রতিবাদ জানাতে রাতভর স্ট্রিট পেইন্টিং করলেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা সদর হাসপাতাল,মাদার চাইল্ড হাব সহ সদর হাসপাতাল চত্বর জুড়ে রাতভর চললো ছবি আঁকা।  তিলোত্তমার বিচার ও নারীদের নিরাপত্তার দাবিতে ছবি এঁকে নিজেদের দাবী তুলে ধরলেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের পড়ুয়ারা।
Read More
দুর্গাপুজোর আগে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাড়িয়েছে জলপাইগুড়ি পুলিশ

দুর্গাপুজোর আগে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাড়িয়েছে জলপাইগুড়ি পুলিশ

এগিয়ে আসছে শারদীয়া উৎসব, এরই সঙ্গে চলছে তিলোত্তমার বিচার চেয়ে নিত্য দিনের নানান কর্মসূচি। এমন আবহে নিরাপত্তায় বাড়তি নজর জেলা জুড়ে শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন। তারই অঙ্গ হিসেবে বৃহষ্পতিবার গভীর রাত পর্যন্ত জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় চলে নাকা চেকিং, সহ পুলিশের মহিলা বাহিনী উইনীয়ার্স দলের টহল। এই প্রসঙ্গে জেলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, শহরের মূল কেন্দ্র গুলোর পাশাপাশি বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
Read More
এবার সচেতনতার বৃদ্ধিতে জলপাইগুড়ি হাসপাতালে কড়া নজরদারি জেলা প্রশাসনের

এবার সচেতনতার বৃদ্ধিতে জলপাইগুড়ি হাসপাতালে কড়া নজরদারি জেলা প্রশাসনের

জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার স্পেশালিটি  এলাকায় জলপাইগুড়ি সদর ব্লকের তরফ থেকে ড্রেন পরিষ্কার সহ যানজটমুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ক্যাম্প করে সচেতনতা বৃদ্ধিতে চলবে মাইকিং প্রচার। বসানো হবে আয়রন কেজ। এখানেই প্লাস্টিকের ক্যারি ব্যাগ, চায়ের কাপ ইত্যাদি ময়লা আবর্জনা ফেলার আবেদন করা হবে বলে জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার টেলিফোনে জানান।
Read More
এবার অ্যাপের মাধ্যমে চলবে পুলিস কর্মীদের উপর ‘নজরদারি’

এবার অ্যাপের মাধ্যমে চলবে পুলিস কর্মীদের উপর ‘নজরদারি’

পুলিস অ্যাপের মাধ্যমে এবার পুলিস কর্মীদের উপর 'নজরদারি' চালাবেন জলপাইগুড়ি জেলা পুলিসের কর্তারা। বাজার, শপিং মল, বাসস্ট্যান্ড, হাসপাতাল পার্ক সহ জলপাইগুড়ি শহরের ১৮৫টি জায়গায় যেখানে পুলিশ কর্মীরা ডিউটি করছেন, সেখানে তারা সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন কিনা তা‌ অ্যাপের মাধ্যমে খতিয়ে দেখা হবে। এই প্রকৃয়া চালানোর জন্য জলপাইগুড়ি শহরের সর্বত্র অ্যাপের কিউআর কোড লাগানো হচ্ছে। ওইসব এলাকায় পুলিসের মোবাইল ভ্যান পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নিজেদের মোবাইল থেকে ওই কিউআর কোড স্ক্যান করবেন পুলিস কর্মীরা। সঙ্গে সঙ্গে নির্দিষ্ট থানায় ও পুলিস কর্তাদের কাছে পৌঁছে যাবে একটি‌ মোবাইল বার্তা। নির্দিষ্ট ওই পুলিস ভ্যানটি‌ কোথায় রয়েছে সেই বার্তার মাধ্যমে খুব সহজেই তা‌ জানতে বা‌…
Read More
জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় কিছু যুবকের গুন্ডামি ও অশ্লীলতায় হতবাক সেখানকার বাসিন্দারা

জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় কিছু যুবকের গুন্ডামি ও অশ্লীলতায় হতবাক সেখানকার বাসিন্দারা

একশ্রেণীর উৎশৃঙ্খল যুবক যুবতীদের অভব্য আচরনে অতিষ্ঠ শহরের প্রান কেন্দ্রে থাকা আবাসনের বাসিন্দারা।অভিযোগ পেয়ে অভিযানে মহিলা পুলিশের উইনার্স টিম। জানা গেছে জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় রয়েছে একের পর এক শপিং মল। রাত ৮ টার পর থেকে সেখানে স্কুল ও কলেজ পড়ুয়া যুবক যুবতীরা ভিড় জমায় বলে অভিযোগ। আর মলের পেছনে থাকা আবাসন গুলির অন্ধকার এলাকায় জমায়েত হয়ে চলে নেশায় আসর। একইসাথে অশ্রাব্য ভাষায় গালিগালাজ চলে অধিক রাত পর্যন্ত। আর এহেন উৎশৃঙ্খল আচরনে ফ্ল্যাটে টেকা দায় হয় বয়স্ক মানুষদের। বাধ্য হয়ে তারা লিখিত অভিযোগ করেন পুলিশের কাছে। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালায়।সেখানে অন্ধকারে থাকা কয়েকজন যুবক যুবতীকে…
Read More
ডাক্তারদের আন্দোলনের জেরেই নিরাপত্তা সম্পর্কে সতর্ক হলেন জেলা প্রশাসন

ডাক্তারদের আন্দোলনের জেরেই নিরাপত্তা সম্পর্কে সতর্ক হলেন জেলা প্রশাসন

জলপাইগুড়ি : জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা এবং সুরক্ষার তত্ত্বাবধান করলেন জেলা শাসক শামা পার্ভিন এবং জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল। জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন এবং পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন এবং ব্যক্তিগতভাবে সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। জেলা শাসক ও পুলিশ সুপার রোগী, রোগীর পরিবারের সদস্য, ডাক্তার, নার্স এবং হাসপাতালের কর্মীদের সাথে কথা বলেন, তাঁদের সকলের মতামত শোনেন এবং উদ্বেগের বিষয়গুলি সমাধান করেন।
Read More
মায়াগুড়ি যাত্রী কার্যালয়ের পাশে অবস্থিত রেস্তোরাঁ ও বার বন্ধের দাবিতে বিক্ষোভ করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা

মায়াগুড়ি যাত্রী কার্যালয়ের পাশে অবস্থিত রেস্তোরাঁ ও বার বন্ধের দাবিতে বিক্ষোভ করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা

জলপাইগুড়ি : যাত্রী কার্যালয়ের পাশেই গজিয়ে উঠবে বার ও রেস্টুরেন্ট! যা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি'র চূড়াভান্ডার এলাকার এক ব্যাক্তি বার ও রেস্টুরেন্টের জন্য লাইসেন্স আবেদন করে ঘর নির্মাণের কাজ চালু করেন। এই গ্রামের মানুষেরা দিন আনে দিন খায়! সেই জনবসতি এলাকায় মদের দোকান যদি করা হয় তাহলে মদ খেয়ে অশান্তি, সামাজিক বিশৃঙ্খলা সহ নতুন প্রজন্মের ভবিষ্যৎরা নষ্ট হবে। তারাও খুব কম মূল্যে হাতের নাগালে মদ পেয়ে গেলে তারাও নেশাগ্রস্ত হবে।' ইতিমধ্যে এবিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের দারস্ত হয়েছেন। জানা যায়, এই বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলাশাসক, ময়নাগুড়ি ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি সহ চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও স্মারকলিপি…
Read More