জলপাইগুড়ি

শনিবার সকালে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে খাঁচায় বন্দি হল চিতাবাঘ

শনিবার সকালে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে খাঁচায় বন্দি হল চিতাবাঘ

কয়েকদিন আগে চিতাবাঘের হানায় আহত হয়েছিলেন এক চা শ্রমিক। চিতাবাঘ বন্দি করতে চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা। সেই খাঁচায় বন্দি হল চিতাবাঘ শনিবার সকালে ঘটনাটি ঘটে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে। এদিন বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকদের বিষয়টি নজরে পড়ে। ৭/৮ ও বাম্বুবাড়ি সেকশনের মাঝে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। এরপর চা বাগান কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিন্নাগুড়ি শাখার কর্মীরা। তাঁরা এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা আতঙ্কমুক্ত হলেন বাগানের শ্রমিকরা। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার হিমাদ্রী দেবনাথ জানান, খাঁচা পাতার তিনদিন পর বন্দি হয়েছে চিতাবাঘ বাঘটি…
Read More
জলপাইগুড়ির ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শান্তি কামনায় আধ্যাত্বিক আলোচনা এবং মনোজ্ঞ অনুষ্ঠান

জলপাইগুড়ির ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শান্তি কামনায় আধ্যাত্বিক আলোচনা এবং মনোজ্ঞ অনুষ্ঠান

জলপাইগুড়ি শিল্পসমিতিপাড়া প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে দীর্ঘ কয়েক বছর ধরে ব্রহ্মা কুমারীতে জ্ঞানে থাকা বেশ কয়েকজন ভাই সুদূর চন্ডিগড় থেকে জলপাইগুড়ি সেন্টারে পৌঁছে এখানকার ভাই-বোনেদেরকে নিয়ে বিশ্ব শান্তি কামনার লক্ষ্যে মেডিটেশনের মধ্য দিয়ে সুখ, সমৃদ্ধির শান্তির মধ্য দিয়ে উমাং উৎসাহর মধ্য দিয়ে জীবন আরো কি করে মধুর হয়ে উঠতে পারে তারই কৌশল এবং আধ্যাত্বিক আলোচনা এবং উমাং উৎসাহ মধ্য দিয়ে নাচ গানে আয়োজন। এদিন সকালে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেন্টারের ভাই-বোন এদের তরফে। এদিনের এই অনুষ্ঠানে সুঁদুর হলদিবাড়ি ময়নাগুড়ি রাজগঞ্জ সহ জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক ভাই-বোনেরা এদিনের এই পরমপিতা পরমাত্মা শিব বাবার কাছে ভোগ…
Read More
গরু মারা জাতীয় উদ্যানে দুদিন পর্যটকদের জঙ্গলে প্রবেশ নিষেধ, ভোর থেকেই শুরু গন্ডার গণনা

গরু মারা জাতীয় উদ্যানে দুদিন পর্যটকদের জঙ্গলে প্রবেশ নিষেধ, ভোর থেকেই শুরু গন্ডার গণনা

জলপাইগুড়ি ডিভিশনের রামসাই মেদলা, গরুমারা সহ চাপড়ামারি অভয়ারণ্য গন্ডার গাননা শুরু হয়েছে আজ,  বুধবার এবং বৃহস্পতিবার 5 এবং 6 মার্চ দুদিন চলবে। এই দুদিন পর্যটকদের জন্য জঙ্গলে প্রবেশ নিষেধ জানান,গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেন। গন্ডারের সংখ্যা বাড়ার আশায় রয়েছে বন দফতর। গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারী জঙ্গলের পাশাপাশি জলপাইগুড়ি ডিভিশনের নাথুয়া রামসাই সহ সংলগ্ন এলাকার জঙ্গলে শুরু হচ্ছে গন্ডার শুমারি। আজ ৫ ও ৬ মার্চ ( বুধবার ও বৃহস্পতিবার ) এই শুমারি চলবে, যেখানে বনকর্মীরা ট্র্যাপ ক্যামেরা ও কুনকি হাতি, হাঁটা পথে এবং গাড়ির সাহায্যে ৩৭ টি র বেশি টিম গন্ডার গণনার কাজে নিয়োজিত করা হবে। শুমারির সময়…
Read More
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা

জলাতঙ্কের প্রতিষেধক নেই জলপাইগুড়ি মেডিক্যালে। কুকুর, বিড়াল, বাঁদর কামড় বা আঁচরে জখম রোগীদের আজ সকাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা। জলাতঙ্কের প্রতিষেধক নেই জলপাইগুড়ি মেডিক্যালে। কুকুর, বিড়াল, বাঁদর কামড় বা আঁচরে জখম রোগীদের আজ সকাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা। প্রতিদিন জলপাইগুড়ি মেডিক্যালে কুকুর, বিড়াল, বাঁদরের কামড়, আঁচরে জখম শতাধিক মানুষ ভ্যাকসিন নিতে আসেন। অথচ আজ সকাল থেকে সেই ভ্যাকসিন না পেয়ে চরম ক্ষুব্ধ তাঁরা। কেন ভ্যাকসিন নেই তা নিয়ে মেডিক্যালের কর্তব্যরত নার্স ক্যামেরার সামনে বলতে না চাইলেও তিনি জানাচ্ছেন কয়েকদিন থেকে ভ্যাকসিন সরবরাহের…
Read More
তিস্তা পাড়ের প্রাচীণ স্কুলে হাড়ি সমাজ উন্নয়ন সমিতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম, জল তুলে দিল

তিস্তা পাড়ের প্রাচীণ স্কুলে হাড়ি সমাজ উন্নয়ন সমিতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম, জল তুলে দিল

পশ্চিমবঙ্গ হাড়ি সমাজের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম, জল তুলে দেওয়া হলো তিস্তা পাড়ের প্রাচীণ স্কুলে। সোমবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এদিন পশ্চিমবঙ্গ হাড়ি সমাজ উন্নয়ন সমিতির দমহনী শাখার পক্ষ থেকে এলাকার প্রাচীণ পলহয়েল স্কুলে পরিক্ষা দিতে আসা ছাত্র ছাত্রীদের হাতে কলম, জল, তুলে দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য কামনা করা হয়। উল্লেখ্য, হাজরা সম্প্রদায়ের মধ্যে বিশেষত যারা বিভিন্ন অনুষ্ঠানে বাজনা বাজিয়ে থাকেন আজও তাদের দ্বারাই গঠিত করা হয়েছে পশ্চিমবঙ্গ হাড়ি সমাজ উন্নয়ন সমিতি।
Read More
জলপাইগুড়িতে খারাপ রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করল ছাত্ররা

জলপাইগুড়িতে খারাপ রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করল ছাত্ররা

জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাণিজারহাট এলাকায় রাস্তার মেরামতের জন্য বাণিজারহাট হাইস্কুলের  ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধে শামিল হয়। এদের দাবি দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেল রাস্তা মেরামত হচ্ছে না সে কারণেই আজকে পথ অবরোধে শামিল হয়েছেন। যতক্ষণ না প্রশাসনের পক্ষ থেকে না আসে ততক্ষণ এই পথ অবরোধ চলবে। এখনো পর্যন্ত প্রশাসনের উচ্চপদস্থ কোন অফিসার আসেনি এখানে এবং পুলিশ প্রশাসনের কেউ আসেনি।
Read More
জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপারের  বিরুদ্ধে মন্দির সম্পাদক গিরীন্দ্রনাথ দেবকে  শাসানির অভিযোগ

জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপারের  বিরুদ্ধে মন্দির সম্পাদক গিরীন্দ্রনাথ দেবকে  শাসানির অভিযোগ

কোটি কোটি মানুষের ভিড়ে প্রয়াগরাজে যখন নির্বিঘ্নে কাটলো কুম্ভস্নান, অন্যদিকে পশ্চিমবঙ্গে অন্য ছবি! মন্দির সম্পাদকে শাসানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। উত্তরবঙ্গের প্রাচীন মন্দির গুলির মধ্যে অন্যতম জল্পেশ মন্দির। প্রতিবছরের মতো এ বছরও শিবরাত্রি উপলক্ষে মন্দিরে আয়োজন হয় পুজোর। অন্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের তরফ থেকে এই পুজোকে ঘিরেই আয়োজন করা হয় দশ দিনব্যাপী মেলার। প্রতিবছরের মত এ বছরও পুজো ও মেলাকে ঘিরে কয়েক লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেই ধারণা প্রশাসনের। এরই মধ্যে জল্পেশ মন্দির সম্পাদক গিরীন্দ্রনাথ দেবের সাথে জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদের দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছড়ায় চাঞ্চল্য। ভাইরাল হওয়া ভিডিওতে মন্দির সম্পাদক…
Read More
ঈশ্বরীয়া বিশ্ববিদ্যালয়ের ৮৯তম ত্রিমূর্তি শিব জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন

ঈশ্বরীয়া বিশ্ববিদ্যালয়ের ৮৯তম ত্রিমূর্তি শিব জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন

৮৯ তম ত্রিমূর্তি শিব জয়ন্তী সেলিব্রেশন। বিশ্ব শান্তি কামনার লক্ষ্যে বুধবার সকালে জলপাইগুড়ি শহরে এক বর্ণাঢ শোভাযাত্রার আয়েজন প্রজাপিতা ব্রহ্মাকুমারী সেন্টারের তরফে। এদিন সকালে জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া ব্রহ্মাকুমারী সেন্টারে যোগ মেডিটেশনের পাশাপাশি শিববাবার পতাকা উত্তোলন  অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। হলদিবাড়ি, জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে এই র‍্যালি ও অনুষ্ঠানে সেন্টারের শতাধিক ভাই-বোন অনশগ্রহণ করেন।
Read More
জলপাইগুড়ি জেলার সুপার মার্কেটের সামনে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন

জলপাইগুড়ি জেলার সুপার মার্কেটের সামনে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন

বুধবার বেলা হতেই জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি সুপার মার্কেটের সামনে দাড়িয়ে থাকা একটি ট্রাকের নিচের দিকে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা, এতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। প্রথমে নিজেরাই রাস্তার ধুলো বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ধূপগুরী দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়।
Read More
শিবরাত্রিতে উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে উপচে পড়া ভিড়

শিবরাত্রিতে উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে উপচে পড়া ভিড়

শিবরাত্রিতে উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে উপচে পড়া ভিড় ! ডোন মধ্য দিয়ে চলছে নজরদারি। উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈবধাম হল ময়নাগুড়ির জল্পেশ মন্দির। আর শিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল থেকে পুর্নার্থীদের ভিড় জমতে শুরু করেছে। মহা শিবরাত্রি উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পূর্ণার্থীদের ঢল। উল্লেখ্য উত্তরবঙ্গের প্রাচীনতম শৈবতীর্থ গুলোর মধ্যে অন্যতম হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির। মহা শিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল থেকেই পুজো দিতে এবং জল ঢালতে জল্পেশ মন্দিরে দূর দূরান্ত থেকে এসেছে পূর্নার্থীরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পূর্নার্থীরা মন্দিরের গর্ভ গৃহে প্রবেশ করছেন। এবছরের রেকর্ডসংখ্যক ভিড় হয়েছে যা ছাপিয়ে যাবে গতবারের সংখ্যাকেও।মহা…
Read More