জলপাইগুড়ি

পাঁচ শতাধিক চা বাগান শ্রমিক জলপাইগুড়ির টাউন ক্লাব স্টেডিয়ামের সামনে প্রতিবাদ মিছিলে সমবেত হলেন

পাঁচ শতাধিক চা বাগান শ্রমিক জলপাইগুড়ির টাউন ক্লাব স্টেডিয়ামের সামনে প্রতিবাদ মিছিলে সমবেত হলেন

আজ আমরা রুজি রোজগার, এবং বাস্তু হারা হতে যাচ্ছি, এমন সময় চা শ্রমিকদের নিয়ে রাজনীতি করা নেতারা চুপ কেনো, সময় আসছে এর জবাব দেবার। হুঙ্কার আদিবাসী বিকাশ পরিষদের। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহষ্পতিবার অখিল ভারত আদিবাসী বিকাস পরিষদ অনুমোদিত প্রগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন দাবী দাবাকে সামনে রেখে শ্রমিকদের বৃহত্তর সমাবেশ হলো জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয় চত্বরে। দাবী গুলোর মধ্যে চা বাগানের ৩০শতাংশ জমি ভিন্ন কাজে ব্যবহারের যে নির্দেশিকা জারী করেছে রাজ্যে সরকার,সেটি অবিলম্বে বাতিল, সহ নিম্নতম মজুরী প্রদান, এবং ডুয়ার্স তরাই এর চা বাগানে বসবাসকারী আদিবাসী, গোর্খা, সহ অন্যান্য জনজাতির ভূমি পুত্রীদের জমির খতিয়ান, দলিল প্রদান প্রমুখ।…
Read More
টোটোর ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় জলপাইগুড়ি রেলওয়ে লেবেল ক্রশিংয়ের ব্যারিকেড

টোটোর ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় জলপাইগুড়ি রেলওয়ে লেবেল ক্রশিংয়ের ব্যারিকেড

সাত সকালে টোটোর ধাক্কায় ভাঙলো জলপাইগুড়ি ৪ নম্বর গুমটির রেলওয়ে লেবেল ক্রশিংয়ের ব্যারিকেড। ট্রেন আসার সময় লেবেল ক্রশিংয়ের দুটি ব্যারিকেড নামিয়ে গেট বন্ধ করা হচ্ছিল। সেইসময় দ্রুতগতিতে আসা এক টোটো  রেললাইনে উঠে গিয়ে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ব্যারিকেডে সজোরে ধাক্কা মারে।  ব্যারিকেড দুমড়ে মুচড়ে যায়। টোটো ফেলে চালক পালিয়ে যায়। দীর্ঘক্ষন লেবেল ক্রশিংয়ের দুপাশে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।আর পি এফ টোটো চালকের খোঁজ শুরু করেছে।
Read More
জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে জোনাল খাদি মেলার আয়োজন

জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে জোনাল খাদি মেলার আয়োজন

বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের সভা ঘরে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমনটাই জানালেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। এই প্রসঙ্গে তিনি জানান, আগামী ৩১ তারিখ থেকে জলপাইগুড়িতে শুরু হচ্ছে জোনাল খাদি মেলা, চলবে এপ্রিল মাসের ১৬ তারিখ পর্যন্ত। এই সময়ে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ সহ বিভিন্ন সংস্থা খাদির তৈরি সামগ্রীর যেমন প্রদর্শনী হবে পাশাপাশি বিক্রয় করা হবে, মেলায় অংশগ্রহণকারী ৮৭ টি বিক্রয় কেন্দ্র থেকে।
Read More
চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা মূলত শিবের গাজন উৎসবের অঙ্গ

চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা মূলত শিবের গাজন উৎসবের অঙ্গ

চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ বাংলার নববর্ষের আগের দিন চড়ক পূজা অনুষ্ঠিত হয়। যা মূলত শিবের গাজন উৎসবের অঙ্গ। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। এ পুজোর বিশেষ অঙ্গের নাম নীল পুজো,। পুজোর আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জলভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা শিদুর মুঠিত লম্বা কাঠের তক্তা রাখা হয়। যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। এই পুজোর আগে বাড়ি বাড়ি গিয়ে ঢাক বাজিয়ে অর্থ বা চাল ডাল সংগ্রহ করেন ভক্তরা। এবং মূল পুজোর দিনেই এই সমস্ত জিনিসপত্র টাকা পয়সা ব্যবহার করা হয়। আজও গ্রাম বাংলার বিভিন্ন জায়গার মানুষেরা…
Read More
শীত বিদায় নিতেই বাজারে বাড়ছে তরমুজের চাহিদা

শীত বিদায় নিতেই বাজারে বাড়ছে তরমুজের চাহিদা

চৈত্র মাসের প্রায় অন্তিম লগ্ন, শীত ইতিমধ্যে বিদায় নিয়েছে। সকাল হলেই সূর্যের রোদের জোরালো তেজ। গরমে  সমস্ত ফলের চাহিদা সবথেকে বেশি থাকে তার মধ্যে রয়েছে তরমুজ। গরমে তরমুজের চাহিদা যথেষ্ট পরিমাণে থাকে। প্রতিবছরের মত এ বছরও দেখা গেল ইতিমধ্যেই বাজারে চলে এসেছে তরমুজ। এই প্রসঙ্গে এক বিক্রেতা জানিয়েছেন ব্যাঙ্গালোর থেকে আপাতত এসেছে তরমুজ এবং প্রতিদিন ভালোই বিক্রি হচ্ছে এবং চাহিদাও রয়েছে। প্রতিবছর গরমের সময় তরমুজের একটা আলাদা রকম চাহিদা থাকে। গ্রীষ্মকালীন যে সমস্ত ফলের চাহিদা সবথেকে বেশি থাকে তার মধ্যে রয়েছে অবশ্যই তরমুজ। ব্যবসায়ীরা আসার আসছেন প্রত্যেক বছরের মত এ বছরও তরমুজের ভালই বিক্রি হবে।
Read More
বিদ্যালয়ের ক্লাস শেষে শিক্ষক-শিক্ষিকাদের সাথে হোলি উৎসবে মেতে উঠলেন বাচ্চারা

বিদ্যালয়ের ক্লাস শেষে শিক্ষক-শিক্ষিকাদের সাথে হোলি উৎসবে মেতে উঠলেন বাচ্চারা

বিদ্যালয়ের ক্লাস শেষ হবার পর শিক্ষক-শিক্ষিকাদের সাথে রংয়ের উৎসবে মেতে উঠলেন তারা। বাদ গেলেন না ছাত্রদের বাবা মায়েরাও। তারাও মেতে উঠলেন হোলি এই উৎসবে বিদ্যালয়ের সবার সাথে। নিজেদের মধ্যে রঙ খেলে রাস্তায় এসে সাধারণ মানুষদের পাশাপাশি ডিউটিরত অবস্থায় থাকা পুলিশ কর্মীদেরও  রং মাখিয়ে দেয় এই কচিকাঁচা ছেলেরা তাদের পাশে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। সকলেই আনন্দ প্রকাশ করেন এই কচিকাঁচাদের সাথে রং খেলে। বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক গৌতম দাস বলেন এই রঙের উৎসবে আমরা সকলেই একসাথে মিলিত হতে পেরে ভালো লাগছে। অপর শিক্ষক সুব্রত সিংহ বলেন আজকের দিনটি আমরা আনন্দের সাথে কাটালাম আগামী দোল উৎসব যাতে সমস্ত অংশের মানুষের মধ্যে আনন্দের বার্তা…
Read More
দোল উপলক্ষে জমজমাট জলপাইগুড়ি বাজার

দোল উপলক্ষে জমজমাট জলপাইগুড়ি বাজার

আর তাই হোলির শেষ বাজারে বিক্রি শুরু হয়েছে রকমারি হোলি লেখা সাদা গেঞ্জি, মুখোশ ও পিচকারীর। আগামীকাল হোলি আর সেই উপলক্ষেই জলপাইগুড়ির হোলির বাজার গুলিতে উপচে পড়া ভিড় লক্ষ করা গিয়েছিল। বিভিন্ন রকমের হোলির গেঞ্জি থেকে শুরু করে রকমারি পিচকারী রকমারি রংবেরঙের মুখোশ সহ অন্যান্য হোলির জিনিস পত্র বিক্রি শুরু হয়েছে। এবার হোলির বাজারে ছেয়ে গেছে সাদা হোলির গেঞ্জি ও। এই বছর হোলির জিনিসপত্র প্রচুর বিক্রি বেড়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন। হোলির উৎসবে কিনতে এসে বলেন গতকাল বৃষ্টির জন্য হোলির মার্কেট কিছুটা নষ্ট হলেও আজকে জম জমাট হয়েউঠেছে। বিক্রি হচ্ছে খুব ভালো যা হোলির দোকান গুলোতে দেখলেই বোঝা যায়।
Read More
চোলাই মদের বিরুদ্ধে অভিযান জলপাইগুড়ি পুলিশের

চোলাই মদের বিরুদ্ধে অভিযান জলপাইগুড়ি পুলিশের

হোলির আগে জলপাইগুড়ি জেলা জুড়ে বড় অভিযান চালানো হল জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বেআইনি মদ ও জুয়ার ঠেক‌ সহ বিভিন্ন অপরাধমূলক আইনে গ্রেপ্তার করা হল প্রায় ছয়শো জনকে। জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মদের বিরুদ্ধেও অভিযান চালায় পুলিশ। জলপাইগুড়ি সহ ডুয়ার্স এলাকা জুড়ে কয়েক হাজার লিটার চোলাই মদ নষ্ট করল পুলিশ। এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর মদের বোতল। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান চালায় পুলিশ। সবমিলিয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ছয়শো জনকে। আইন ভাঙা সহ বিভিন্ন অপরা‌ধমূলক ধারায় জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। গ্রেপ্তার হওয়া‌ ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা…
Read More
সোমবার জলপাইগুড়িতে পালিত হল বিদুৎ নিরাপত্তা সপ্তাহ

সোমবার জলপাইগুড়িতে পালিত হল বিদুৎ নিরাপত্তা সপ্তাহ

৪ ঠা মার্চ থেকে আজ সোমবার পর্যন্ত রাজ্যে জুড়ে চলা বিদুৎ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিশেষ সচেতনতা মূলক প্রচার সহ কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। সোমবার জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ বিদুৎ বন্তন সংস্থার পক্ষ থেকে এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন জলপাইগুড়ি ক্ষেত্রের আঞ্চলিক ম্যানেজার সঞ্জয় মন্ডল জানান, রাজ্যে জুড়েই এই সচেতনতা মূলক প্রচার চলে আসছিল ৪ ঠা মার্চ থেকে, আজ মূলত যারা ফিল্ডে বিদুৎ নিয়ে কাজ করে তাদের নিয়ে একটি কর্মশালা সহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা মূলক প্রচার করা হলো।
Read More
নিজ হাতে ড্রোন বানালেন পলিটেকনিক কলেজের ছাত্র সুমিত সেন

নিজ হাতে ড্রোন বানালেন পলিটেকনিক কলেজের ছাত্র সুমিত সেন

নিজের হাতে একটি ড্রোন বানিয়ে তাক লাগিয়ে দিল বেলাকোবার এক পলিটেকনিক কলেজের ছাত্র সুমিত সেন। সে শিকারপুর অঞ্চলের মন্থনী নিবাসী। এ সম্পর্কে  সুমিত জানান ,২০২৪ সালে বেলাকোবা হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিকে কলা বিভাগে পাস করে বেলাকোবায় রাজগঞ্জ গভমেন্ট পলিটেকনিক কলেজে ইলেকট্রিক বিভাগে ভর্তির হয়েছে। এ বছর সে প্রথম  সেমিষ্টারের  পরীক্ষা দিয়েছে। ড্রোন তৈরির ব্যাপারে সুমিত বলে ২০২৩ সালে  সে প্রথম যে ড্রোনটি বানিয়ে ছিল সেটি ওড়াবার সময় কিছুদূর গিয়ে ক্রাশ হয়ে যায়। নিরুৎসাহিত না হয়ে বিপুল উৎসাহ নিয়ে আবার ড্রোন নির্মাণে হাত দেয়। দ্বিতীয় ড্রোনটি বানাতে খরচ পড়েছে ৩৫ হাজার টাকা। সময় নিয়েছে দেড় মাস। তার ড্রোনের বিশেষত্বের মধ্যে রয়েছে…
Read More