জলপাইগুড়ি

৫০ কার্টন বিদেশী সিগারেট সহ দুজনকে আটক করল জলপাইগুড়ি জেলার পুলিশ

৫০ কার্টন বিদেশী সিগারেট সহ দুজনকে আটক করল জলপাইগুড়ি জেলার পুলিশ

বাঁশের আড়ালে বিদেশি সিগারেট পাচারের চেষ্টা, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রুখে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়িতে গ্রেফতার দুই। শুক্রবার বিকেল সাড়ে ৪ টা নাগাদ জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল জানান জলপাইগুড়ির কোতোয়ালি থানার পাহাড়পুর মোড়ের জোরা পেট্রোল পাম্পের কাছে বালাপাড়ায় ডিডিইউ দল অভিযান চালায়। একটি দশ চাকার কন্টেইনার গাড়ি আটক করে, যেটিতে দুজন ব্যক্তি ছিলেন: (১) মোঃ অসীম এবং (২) মোঃ সাদ্দাম (৩২), দুইজনের বাড়ি উত্তরপ্রদেশে। গাড়িটি তল্লাশি করে চালকের আসনের পিছনে একটি পরিবর্তিত চেম্বারে লুকানো ৫০ কার্টন বিদেশী সিগারেট উদ্ধার করে, যা সবুজ বাঁশ দিয়ে ঢাকা ছিল। জিজ্ঞাসাবাদের সময়, ধৃতরা জানিয়েছে যে গাড়িটি আসামের বাঙ্গাইগাঁও থেকে লোড করা…
Read More
লোকালয়ে চিতাবাঘ দেখার দাবিতে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে

লোকালয়ে চিতাবাঘ দেখার দাবিতে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে

বৃহস্পতিবার রাত ১২ টা নাগাদ ওই এলাকার বাসিন্দা শুভঙ্কর বণিক তাঁর বাড়ির সামনে দিয়ে একটি চিতাবাঘকে পাঁচিল টপকে পালাতে দেখেছেন বলে দাবি। এনিয়ে রাতেই তিনি থানায় ও বন দপ্তরে ফোন করে বিষয়টি জানান। ওই ব্যক্তির দাবি, এর আগে তিনি জঙ্গল পথে একাধিকবার চিতাবাঘ দেখেছেন। ফলে তিনি নিশ্চিত, বৃহস্পতিবার রাতে যে প্রাণীটিকে তিনি দেখেন, সেটি চিতাবাঘই ছিল। তাঁর ওই দাবি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারণ, কয়েকদিন আগেই জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানে চিতাবাঘের হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এক শ্রমিক মারাত্মক জখম হন। খাঁচা পাতা হলেও সেখানে এখনও চিতাবাঘ ধরা পড়েনি।
Read More
ছবছরের শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ

ছবছরের শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ

ছবছরের শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগে প্রতিবেশী দাদুকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি মহিলা থানার পুলিস। মিষ্টি কিনে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ। জলপাইগুড়ি মহিলা থানা সূত্রে খবর নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। তারই ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
প্রচণ্ড গরমে নাজেহাল সাধারণ মানুষ, স্বস্তি খুঁজছেন প্রাকৃতিক পানীয়ে

প্রচণ্ড গরমে নাজেহাল সাধারণ মানুষ, স্বস্তি খুঁজছেন প্রাকৃতিক পানীয়ে

গোটা দেশ জুড়ে ক্রমাগত বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গও তার ব্যতিক্রম নয়। প্রচণ্ড গরমে নাজেহাল সাধারণ মানুষ স্বস্তি খুঁজছেন প্রাকৃতিক পানীয়ে। সেই তালিকার শীর্ষে রয়েছে ডাবের জল ও আখের রস। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের তেলিপাড়া মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে অস্থায়ীভাবে গজিয়ে উঠেছে একাধিক ডাব ও আখের রসের দোকান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় যাতায়াতকারী পথচারীদের ভিড় লেগেই থাকে এই দোকানগুলিতে। অনেকেই গাড়ি থামিয়ে ঠান্ডা ডাবের জল ও আখের রস পান করে নিচ্ছেন। ডাবের জল ছাড়াও ভিতরে থাকা মালাইও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি বছর গ্রীষ্মকালে এই ধরনের প্রাকৃতিক পানীয়ের চাহিদা কয়েক গুণ…
Read More
বন্য হাতির আক্রমণে প্রাণ হারাল এক চা শ্রমিক

বন্য হাতির আক্রমণে প্রাণ হারাল এক চা শ্রমিক

মূখে আলো পরতেই তেড়ে এলো, মানুষ এবং বন্য প্রাণের সংঘাতে নিমেষেই ঝড়ে গেলো তরতাজা একটি প্রাণ। ডুয়ার্সে মানুষ এবং বন্য প্রাণের সংঘাত অব্যাহত। সর্ব শেষ ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মেটেলি থানার অন্তর্গত গরুমারা জঙ্গল লাগোয়া বড় দিঘি বনবস্তিতে। সারাদিন কাজ করে রাতের খাবার খেয়ে আর পাঁচ জনের মতো ঘরেই ঘুমিয়ে ছিলেন নন্দু খেরিয়া (৩৬)। বস্তিতে হাতি ঢুকেছে চিৎকারে ভেঙে যায় ঘুম ,অন্যান্য দের সঙ্গে হাতিকে জঙ্গলে ফেরানোর নিত্যদিনের লড়াইয়ে যোগ দেয় নিজেও, অন্ধকারে দাঁড়িয়ে থাকা হাতির মুখে বন বিভাগের বিশেষ টর্চের আলো পরতেই ক্ষেপে ওঠে গজরাজ, সামনে তখন মৃত নন্দু খেরিয়া, নিমেষেই শুরে পেচিয়ে পায়ে পিষে দেয় তরতাজা আদিবাসী…
Read More
বাজারে তরমুজের দাম নিয়ে চিন্তিত তরমুজ চাষিরা

বাজারে তরমুজের দাম নিয়ে চিন্তিত তরমুজ চাষিরা

দাম না পেয়ে তরমুজের খেতে শয়ে শয়ে তরমুজ বিক্রির অভাবে খেতেই নষ্ট হচ্ছে তরতাজা মিষ্টি জলে পরিপূর্ণ এই  ফলটি। বাজারের লোকাল তরমুজ আসলেও লাভের মুখ একেবারেই দেখতে পাচ্ছেন না তরমুজ চাষীরা। ফলে হতাশার ছবি দেখছেন তারা। কয়েকদিন আগে তরমুজের দাম আগুন ছোঁয়া ছিল। কিন্তু বর্তমানে ময়নাগুড়ি জলপাইগুড়ি সহ তিস্তার বিভিন্ন জায়গা থেকে তরমুজ বাজারে আসলেও এর দাম অনেকটাই তলানিতে থেকেছে। কেজি প্রতি বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ টাকা দরে। আবার কিছু কিছু বড় আকৃতির তরমুজ বাজারে বিক্রি হচ্ছে কুড়ি টাকা পার পিস। ফলে একদিকে যেমন লাভের মুখ দেখছেন না তরমুজ চাষিরা। এখন তাই জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় এখন দায়িত্ব তরমুজ…
Read More
লরির সাথে মোটরবাইকের সংঘর্ষে আহত ২

লরির সাথে মোটরবাইকের সংঘর্ষে আহত ২

একই জায়গায় প্রায়শই দুর্ঘটনা, ট্রাফিক পুলিশের নজরদার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গতকাল এখানেই প্রাইভেট গাড়ির সাথে টোটো দূর্ঘটনায় টোটো চালকের মৃ*ত্যুর ঘটনা ঘটেছিলো। আহর দুই টোটো যাত্রী ঘটনা ঘটেছিলো। আজ সোমবার সকালে রাস্তা পারাপারের সময় জলপাইগুড়ি পাদ্রীকুঠী এলকার বাসিন্দা সমির দাস ও রনজিতা রায় (স্বামী-স্ত্রী ) মোটরবাইক নিয়ে রাস্তা পারাপারের সময় শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি যাবার পথে ছয় চাকার লরির সাথে দূর্ঘটনা ঘটে। আহত হয় দুজন।   গুরুতর আহত মোটরবাইক চালক সমির দাসকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ও হাসপাতালে অধিন সুপার স্পেশালিষ্ট হাসপাতালে চিকিৎসাধিন। ঘাতক লড়িটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।
Read More
একরাতে পরপর পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়

একরাতে পরপর পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়

সিঁদেল চোরের কীর্তি, একরাতে পরপর পাঁচটি বাড়িতে চুরি। জল তোলার পাম্প মেশিন ও মোবাইল নিয়ে পালালো চোরের দল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সংলগ্ন হলদিবাড়ি ব্লকের পয়ামারি অঞ্চলের ২০০ বিঘা এবং  গাংডোবা এলাকায়। বুধবার গভীর রাতে হানা দিয়ে ২০০বিঘা এলাকায় পরপর চারটি বাড়িতে জল তোলার বৈদ্যুতিক পাম্প মেশিন নিয়ে চম্পট দেয় চোরের দল। পাশের আর একটি বাড়িতে  সিঁদ কাটলেও সেই বাড়ির একজনের ঘুম ভেঙ্গে যাওয়ায় সেই বাড়ি থেকে কোন কিছু নিতে পারেনি  চোরেরা। অন্যদিকে, কাছেই পয়ামারী বাজার সংলগ্ন গাংডোবা এলাকায় সনজিৎ রায় এর বাড়িতে সিঁদ কেটে একটি মোবাইল নিয়ে যায় চোর। এর আগে এলাকায় এমনভাবে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেনি। তাই হটাৎ…
Read More
জলপাইগুড়ি জেলার খাদি মেলায় রেকর্ড বিক্রিতে খুশি ক্রেতা- বিক্রেতা  সকলেই

জলপাইগুড়ি জেলার খাদি মেলায় রেকর্ড বিক্রিতে খুশি ক্রেতা- বিক্রেতা  সকলেই

বুধবার মেলার শেষদিনে জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন জানান খাদি মেলায় রেকর্ড বিক্রি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মেলায় এক কোটি ২৮ লক্ষ টাকার বিভিন্ন সামগ্রী বিক্রি হয়েছে। খুশি বিক্রেতা থেকে ক্রেতা সকলেই। এই মেলায় বিভিন্ন জিনিসপত্র খুব ভালো কোয়ালিটির অনেক কম দামে মিলেছে।
Read More
ভুল চিকিৎসার অভিযোগে রোগীর মৃ*তদেহ নিয়ে মেডিকেল কলেজের গেটের সামনে বিক্ষোভ

ভুল চিকিৎসার অভিযোগে রোগীর মৃ*তদেহ নিয়ে মেডিকেল কলেজের গেটের সামনে বিক্ষোভ

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে থানার অভিযোগ দায়ের এর পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজে ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালের গেটের অবস্থান বিক্ষোভে বসেছেন মৃতার আত্মীয় পরিজনেরা। ঘটনাস্থলে পুলিশ। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে। ভুল চিকিৎসার অভিযোগ তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানা দারস্থ রবির আত্মীয় পরিজন। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের অধীন ২ নং স্কিম। ৪২ বছরের এক মহিলাকে পা ভেঙ্গে যাওয়ার জন্য হাসপাতালে ভর্তি করে এবং অপারেশন হয়। এরপর বেশ কয়েকদিনের ভর্তি থাকার পর আজ মৃত্যু হয় বছর ৪২ এর জানকি মালাকারের। ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়েছে এই…
Read More