জলপাইগুড়ি

খুনিয়া রেঞ্জের বন কর্মিদের সহায়তায় অবশেষে খাঁচা বন্দী হলো হলো একটি চিতাবাঘ

খুনিয়া রেঞ্জের বন কর্মিদের সহায়তায় অবশেষে খাঁচা বন্দী হলো হলো একটি চিতাবাঘ

ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানে খাচার মধ্যে রাখা ছাগল খেতে এসে খাঁচা বন্দী হলো একটি চিতাবাঘ।  এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে চিতাবাঘের উৎপাত থেকে রক্ষা পেতে চা বাগানে গত একমাস আগে ছাগলের টোপ দিয়ে খাচা পেতে রেখেছিল খুনিয়া রেঞ্জের বন কর্মিরা। এরপর এদিন সকালে বাগানের ৩নং সেকশনে শ্রমিকেরা কাজ করতে এসে খাচায় বন্দী হওয়া চিতা বাঘ টিকে দেখতে পায়। এরপরই খবর পেয়ে বেলা খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। তিন চিতা দেখতে ভিড় জমায় স্থানীয়রা।
Read More
তৃণমূল কর্মীদের উদ্যোগে জলপাইগুড়িতে জগন্নাথদেবের পুজোর প্রসাদ বিতরণ

তৃণমূল কর্মীদের উদ্যোগে জলপাইগুড়িতে জগন্নাথদেবের পুজোর প্রসাদ বিতরণ

স্বতঃস্ফূর্তভাবে ভক্তরা প্রসাদ গ্রহণ করে খুশি প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘায় জগন্নাথদেবের পুজোর প্রসাদ ও ছবি জলপাইগুড়িতে বাড়ি বাড়ি বিলি করছে তৃণমূল। জলপাইগুড়ির পাহাড়পুর, পাতকাটা কলোনি এলাকায় ওই প্রসাদ বিলি করেন তৃণমূল কর্মীরা। সৈকতনগরী দীঘায় প্রভু জগন্নাথদেবের প্রসাদ ও ছবি পেয়ে আপ্লুত জলপাইগুড়িবাসী।
Read More
সমবায় ব্যাঙ্ক বিভিন্ন জেলার কৃষকদের প্রায় ২০০ কোটি টাকা ঋণ দিয়ে তৈরি করেছে সর্বকালীন রেকর্ড

সমবায় ব্যাঙ্ক বিভিন্ন জেলার কৃষকদের প্রায় ২০০ কোটি টাকা ঋণ দিয়ে তৈরি করেছে সর্বকালীন রেকর্ড

১০৬ বছরের ইতিহাসে এই প্রথম অনন্য নজির গড়ে রাজ্য সেরা হ‌ওয়ার গৌরব অর্জন করেছে জলপাইগুড়ির অন্যতম এই সমবায় ব্যাঙ্ক।  স্বভাবতই খুব খুশি এই ব্যাঙ্কের ‌চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ সমস্ত স্তরের কর্মী‌ ও আধিকারিকরা।  দেড় দশক আগে মৃতপ্রায় অবস্থায় থাকা এই সমবায় ব্যাঙ্ককে‌ কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। জলপাইগুড়ি জেলার পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার কয়েকটি অংশের কৃষকদের মধ্যে এবার প্রায় ২০০ কোটি টাকা ঋণ দিয়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক, যা সর্বকালীন রেকর্ড। এজন্য রাজ্য সেরা হ‌ওয়ার গৌরব অর্জন করেছে উত্তরবঙ্গের অন্যতম এই ব্যাঙ্ক‌। জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের…
Read More
শিলিগুড়ি ইসকন মন্দিরে দান বাক্স ভেঙে চুরির অভিযোগে গ্রেফতার এক দুষ্কৃতী

শিলিগুড়ি ইসকন মন্দিরে দান বাক্স ভেঙে চুরির অভিযোগে গ্রেফতার এক দুষ্কৃতী

তিনটি দান বাক্স ভেঙে প্রচুর নগদ টাকা চুরি করে এক দুষ্কৃতী। গত ২৯ তারিখ রাতে এই চুরির ঘটনা ঘটে। গোটা চুরির ঘটনাটি বন্দি হয় সিসিটিভি ক্যামেরায়। ৩০ তারিখ সকালে শিলিগুড়ি ইসকন মন্দিরের সাধুদের নজরে আসে বিষয়টি। এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ি ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ইসকন মন্দিরের তরফে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশকে। এরপর বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে দুষ্কৃতিকে চিহ্নিত করার চেষ্টা চালায় ভক্তিনগর থানার পুলিস। অবশেষে পুলিশ জানতে পারে দুষ্কৃতির নাম সম্রাট দাস। অভিযুক্তের বাড়ি শিলিগুড়ির ঘোগোমালি এলাকায়। এরপর ভক্তিনগর থানার পুলিশ গতকাল রাতে গ্রেফতার করে অভিযুক্ত সম্রাট দাসকে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়…
Read More
অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে উৎসবের আমেজে মেতে উঠেছে জলপাইগুড়ি বাসী

অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে উৎসবের আমেজে মেতে উঠেছে জলপাইগুড়ি বাসী

আজ শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া উপলক্ষে বুধবার সকাল থেকেই জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালী মন্দির, দিনবাজার কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় দেখা যায়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেক ব্যবসায়ী মন্দিরে এসে গনেশ পুজো দিয়েছেন। এজন্য সকাল থেকেই ভক্তদের ভিড় রয়েছে বিভিন্ন মন্দিরে। অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে সিদ্ধিদাতা গণেশের পুজো হচ্ছে বিভিন্ন ব‍্যবসায়ী প্রতিষ্ঠানে। জলপাইগুড়ি শহরে এদিন ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ গৃহস্থের ঘরেও পুজোর আয়োজন করতে দেখা যায়। গনেশ পুজোর পাশাপাশি অনেকই মা লক্ষ্মীর পুজো করেন। এদিন সকালে জলপাইগুড়ির যোগমায়া কালী মন্দিরে পুজো দিতে আসেন বহু ভক্ত।…
Read More
আইপিএল বেটিং ও অনলাইন জুয়ার চক্র চালানোর অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করলেন জলপাইগুড়ি পুলিশ

আইপিএল বেটিং ও অনলাইন জুয়ার চক্র চালানোর অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করলেন জলপাইগুড়ি পুলিশ

লাটাগুড়ির রিসর্টে বসে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আইপিএল বেটিং চালানোর অভিযোগে চার জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি পুলিস। তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল বাজেয়াপ্ত হয়েছে। জেলার পুলিস সুপার উমেশ খাণ্ডবাহালে বলেন, কয়েকদিন আগে জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ড থেকে আইপিএল বেটিং ও অনলাইন জুয়ার চক্র চালানোর অভিযোগে পুলিস দুজনকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে এই চারজনের নাম পাওয়া যায়। সেই মতো তল্লাশি চালিয়ে তাদের পাকড়াও করা হয়েছে। এই চক্রে আরও করা জড়িত তাদের খোঁজ চলছে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলার পাশাপাশি রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
Read More
দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য জোরকদমে প্রস্তুতি চলছে জলপাইগুড়িতে শহরে

দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য জোরকদমে প্রস্তুতি চলছে জলপাইগুড়িতে শহরে

দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান লাইভ দেখানো হবে জলপাইগুড়িতে। এজন্য পুরসভার পক্ষ থেকে শহরের থানা মোড় ও কদমতলা মোড়ে জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে। এছাড়াও তৃণমূলের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের আর্ট গ্যালারিতে স্ক্রিনে দীঘার মন্দিরে জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত দেখানো হবে। জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে আজ দীঘায় মহাযজ্ঞ। এই উপলক্ষ্যে জলপাইগুড়ি শহরে নাম কীর্তন সহযোগে শোভাযাত্রার আয়োজন করেছে তৃণমূল। আজ সমাজপাড়া মোড় থেকে ওই শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করবে।
Read More
আইসক্রিমে পোকা পাওয়ায় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান আইসক্রিম কারখানায়

আইসক্রিমে পোকা পাওয়ায় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান আইসক্রিম কারখানায়

রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া ফোল্ডিং মোড়ে এক ভ্রাম্যমান আইস ক্রিম বিক্রেতার কাছ থেকে বাচ্চাদের জন্য আইস ক্রিম কিনতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে শহর সহ জেলা জুড়ে, আতঙ্কিত হয়ে পরেন বাড়ির অভিভাবক থেকে অনেকেই। উল্লেখ্য, রবিবার জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা আইস ক্রিম কারখানা গুলোর মধ্যে ফোল্ডিং মোড়ের একটি কারখানায় তৈরি আইস ক্রিম এর মধ্যে পোকা কিলবিল করতে দেখে গ্রামবাসীরা। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পরে সমগ্র জেলা জুড়ে। সোমবার জেলা শাসকের নির্দেশে সেই আইস ক্রিম কারখানায় হানা দেয় জেলার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা । এই প্রসঙ্গে জেলার কনজ্যুমার্স এফেয়ার্স দফতরের  আসিস্টেন ডিরেক্টর দেবাশীষ মন্ডল জানান, অনেক…
Read More
গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে কাজ করেও বিল না পাওয়ায় সড়ক অবরোধ করলেন উন্নয়ন ঠিকাদার সমিতি

গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে কাজ করেও বিল না পাওয়ায় সড়ক অবরোধ করলেন উন্নয়ন ঠিকাদার সমিতি

বকেয়া বিল মেটানোর দাবিতে জলপাইগুড়ির পাহাড়পুরে জাতীয় সড়ক অবরোধ রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের। প্ল্যাকার্ড হাতে ঠিকাদারদের ৩১ ডি জাতীয় সড়ক অবরোধের জেরে আটকে পড়ে যানবাহন। আন্দোলনকারীদের অভিযোগ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে কাজ করেও বিল পাচ্ছেন না তাঁরা। সেকারণে রাস্তা অবরোধ করতে বাধ্য হলেন তাঁরা। রাস্তা অবরোধকারী ঠিকাদারদের দাবি,  ১০০ দিনের কাজে ইট, বালি,পাথর সাপ্লাই করেছেন তাঁদের অনেকে। এর জেরে কোটি কোটি টাকা বিল বকেয়া। অভিযোগ, MGNREGA প্রকল্পে জলপাইগুড়ি জেলায় রাস্তা, ড্রেন প্রভৃতি কাজের জন্য ১০০ কোটির বেশি টাকার ইট, বালি,পাথর সহ বিভিন্ন সামগ্রী সাপ্লাই করেছিলেন জেলার ৫ শতাধিক ভেন্ডার। ৩ বছর ধরে ওই টাকা বকেয়া। অবিলম্বে টাকা প্রদান করতে হবে, এই…
Read More
মোবাইলে বেটিং চালানোর অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলেন কোতোয়ালি থানার পুলিশ

মোবাইলে বেটিং চালানোর অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলেন কোতোয়ালি থানার পুলিশ

মোবাইল অ্যাপের মাধ্যমে আইপিএলে বেটিং চালানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। এর মধ্যে একজন তিস্তা পাড়ে দীঘল বাজার এলাকায় একটি সাইবার ক্যাফের মালিক। তার ক্যাফেতে জুয়া ও বেটিং এর আসর বসত। ধৃত অন্যজনের বাড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকায়।
Read More