02
May
১০৬ বছরের ইতিহাসে এই প্রথম অনন্য নজির গড়ে রাজ্য সেরা হওয়ার গৌরব অর্জন করেছে জলপাইগুড়ির অন্যতম এই সমবায় ব্যাঙ্ক। স্বভাবতই খুব খুশি এই ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ সমস্ত স্তরের কর্মী ও আধিকারিকরা। দেড় দশক আগে মৃতপ্রায় অবস্থায় থাকা এই সমবায় ব্যাঙ্ককে কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। জলপাইগুড়ি জেলার পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার কয়েকটি অংশের কৃষকদের মধ্যে এবার প্রায় ২০০ কোটি টাকা ঋণ দিয়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক, যা সর্বকালীন রেকর্ড। এজন্য রাজ্য সেরা হওয়ার গৌরব অর্জন করেছে উত্তরবঙ্গের অন্যতম এই ব্যাঙ্ক। জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের…
