26
Jun
কাজে ঢিলে মনোভাব ও গাফিলতির জন্য গত মঙ্গলবার পুরসভার আধিকারিকের কাছে ধমক খেয়েছিলেন ডেঙ্গি সার্ভে টিমের সদস্যরা। এরপর থেকেই চিত্রটা যেন বদলে যায়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে ভিজিট করে মানুষদের সচেতন করতে দেখা যায় সার্ভে টিমের সদস্যদের। বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তারা খোঁজ নিচ্ছেন কোথাও জল জমে রয়েছে কিনা। অথবা কারও বাড়িতে নোংরা আবর্জনা রয়েছে কিনা তা দেখছেন ডেঙ্গি সার্ভে টিমের সদস্যরা। পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র অভিযোগ তুলেছিলেন ডেঙ্গু প্রতিরোধের কর্মীরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। ডেঙ্গি বিজয় সভায় এই নিয়ে কর্মীদের রীতিমতো ধমকে দেন তিনি। শহরের ডেঙ্গু প্রতিরোধের জন্য কর্মীদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার কোনও…
