জলপাইগুড়ি

বিদ্যালয় পরিদর্শকের উপর হামলার ঘটনায় ক্ষোভ, প্রতিবাদে বিক্ষোভ

বিদ্যালয় পরিদর্শকের উপর হামলার ঘটনায় ক্ষোভ, প্রতিবাদে বিক্ষোভ

অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজের ওপর সম্প্রতি ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বর্বরোচিত হামলা চালিয়েছে‌ বলে অভিযোগ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়িতে‌ বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির জলপাইগুড়ি জেলা শাখার সদস্যরা। তাদের অভিযোগ, পূর্ব বর্ধমানের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার অফিসার ইনচার্জ তথা জামালপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজের ওপর হামলা চালায় ওই বিদ্যালয়ের একাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এই বর্বরোচিত আক্রমণের ঘটনার সঙ্গে যুক্ত সকল দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান সমিতির রাজ্য সম্পাদক অনিমেষ।
Read More
লক্ষ্মীর ভাণ্ডারে বাড়তি ৫০০ টাকার খবরে খুশিতে মাতলেন মহিলারা

লক্ষ্মীর ভাণ্ডারে বাড়তি ৫০০ টাকার খবরে খুশিতে মাতলেন মহিলারা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক বরাদ্দ ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা হতেই রাজ্যজুড়ে খুশির হাওয়া। রাজ্য বাজেটে এই ঘোষণা প্রকাশ্যে আসার পরই সাধারণ মহিলাদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে শিলিগুড়ির ফুলবাড়ি ২ নম্বর এলাকায় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা আনন্দে মেতে ওঠেন। এদিন তাঁরা আবির খেলায় অংশ নেন। একে অপরকে রং মাখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। গোটা এলাকায় উৎসবের মেজাজে ধরা পড়েন মহিলা কর্মীরা। মহিলাদের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ায় তাঁদের দৈনন্দিন সংসার চালানো অনেকটাই সহজ হবে। কেউ বলেন, “এই টাকা আমাদের সংসারের খরচে অনেক সাহায্য করে। এখন ছোটখাটো প্রয়োজনের জন্য আর স্বামীর কাছে হাত পাততে…
Read More
জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেল প্রকৃত মালিকেরা

জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেল প্রকৃত মালিকেরা

জলপাইগুড়ি পুলিশের চেষ্টায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২৬ টি ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার পার্থ সিনহা কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ অন্যান্য আধিকারিক এবং পুলিশকর্মীরা। মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা। পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Read More
জলপাইগুড়ি জেলা স্কুলে অ্যালোমনি উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

জলপাইগুড়ি জেলা স্কুলে অ্যালোমনি উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

জলপাইগুড়ি জেলা স্কুলের ১৫০ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের মাঝেই অনুষ্ঠিত হয়ে গেলো এক  স্বেচ্ছায় রক্তদান শিবির। বিদ্যালয়ের অ্যালোমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় প্রাক্তন ছাত্র থেকে শুরু করে এ বছরের উচ্চ মাধ্যমিক পাস আউট সকলে রক্তদানে এগিয়ে আসেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হসপিটাল এবং ব্লাড সেন্টার এর পক্ষ থেকে তত্ত্বাবধান করা হয়। রক্তদান শিবির কে কেন্দ্র করে প্রাক্তন ছাত্রদের এক মিলন মেলায় পরিণত হয় এই দিনটি। জলপাইগুড়ি জেলা স্কুল প্রাঙ্গন এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়ে থাকলো। শিবির পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনিট, ফাইট ব্যাক  কোভিড গ্রুপ ওয়েস্ট বেঙ্গল এবং কল্পতরু স্বেচ্ছাসেবী সংস্থা।…
Read More
সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধনে আনন্দে মেতেছে তিস্তাপাড়ের শহর

সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধনে আনন্দে মেতেছে তিস্তাপাড়ের শহর

জলপাইগুড়ি গোশালা মোড় সহ বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের বার্তা তুলে ধরা হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে গোটা শহর। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে  গোটা এলাকা। হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন ঘিরে উৎসবের আবহ তিস্তাপাড়ের শহরে। জলপাইগুড়ির পাহাড়পুরে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে সার্কিট বেঞ্চের নয়া ভবন সেজেছে তেরঙা আলোর মালায়। উদ্বোধনী অনুষ্ঠান লাইভ দেখাতে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে বিশাল এলইডি স্ক্রিন বসাচ্ছে জলপাইগুড়ি পুরসভা। রঙিন আলোয় সাজানো হয়েছে পথঘাট। আলোয় সেজেছে জলপাইগুড়ি জেলা আদালত চত্বরও। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের দাবিতে কয়েক দশক ধরে বহু আন্দোলন হয়েছে জলপাইগুড়িতে। সেই প্রত্যাশা পূরণ হওয়ায় খুশি…
Read More
এবার জলপাইগুড়িতেই মিলবে হাইকোর্টের বিচার, নতুন সার্কিট বেঞ্চ ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এবার জলপাইগুড়িতেই মিলবে হাইকোর্টের বিচার, নতুন সার্কিট বেঞ্চ ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের সুবিশাল ও পূর্ণাঙ্গ ভবনের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  রাজ্য সরকারের ৫০১ কোটি টাকা বরাদ্দে নির্মিত এই আধুনিক ভবনটি উত্তরবঙ্গের বিচার ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। এই সার্কিট বেঞ্চ চালু হওয়ায় উত্তরবঙ্গের বিচারপ্রার্থীদের আর আইনি কাজের জন্য কলকাতায় ছুটতে হবে না। এতে সময়, অর্থ ও ভোগান্তি সবদিক থেকেই বড়সড় স্বস্তি মিলবে সাধারণ মানুষের।  পাশাপাশি আইনজীবী ও বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলের কাজও হবে আরও সহজ ও দ্রুতগতির। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতির উপস্থিত থাকার কথা…
Read More
উন্নয়নের দাবিতে ভোট বয়*কটের হুঁ*শিয়ারি

উন্নয়নের দাবিতে ভোট বয়*কটের হুঁ*শিয়ারি

বিধানসভা নির্বাচনের আগে উন্নয়ন বঞ্চনার অভিযোগে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়ল জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঠুলিয়া গ্রামে। অভিযোগ, দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যা নিয়ে প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও স্থায়ী সমাধান না মেলায় ক্ষোভ চরমে পৌঁছেছে গ্রামবাসীদের। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে।  বর্ষার সময় কাদায় ভর্তি হয়ে যায় গোটা এলাকা, শুকনো মরসুমে ধুলোয় নাভিশ্বাস ওঠে। এই অবস্থায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ মানুষ সকলকেই চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার আন্দোলন, স্মারকলিপি ও বিক্ষোভ দেখিয়েও মিলেছে শুধু আশ্বাস। ভোট এলেই প্রতিশ্রুতি,…
Read More
শীতে রোদ পোহাতে বেরিয়ে আসা বিশাল রক পাইথন উদ্ধার

শীতে রোদ পোহাতে বেরিয়ে আসা বিশাল রক পাইথন উদ্ধার

সকালে জলপাইগুড়ি জেলার পশ্চিম দুরামারী এলাকায় একটি বিশাল রক পাইথন উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই এলাকাবাসী একটি ক্যানেলের ধারে সাপটিকে দেখতে পাচ্ছিলেন। প্রচণ্ড শীতের দাপটে এদিন সকালে রোদ পোহাতে বেরিয়ে আসে বিশাল আকৃতির ওই রক পাইথনটি। সাপটিকে রোদ পোহাতে দেখে আতঙ্কিত স্থানীয়রা প্রথমে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য দেবর্ষি বিশ্বাসকে বিষয়টি জানান। তিনি দ্রুত বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডে খবর দেন। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকবার সাপটি লুকিয়ে পড়লেও, আজ স্থানীয়দের সক্রিয় সহযোগিতায় অবশেষে সেটিকে ধরতে সক্ষম হন বনকর্মীরা। পরবর্তীতে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ বিভাগের কর্মীরা রক পাইথনটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে,…
Read More
জলপাইগুড়িতে হাইকোর্ট সার্কিট বেঞ্চ উদ্বোধনের অপেক্ষায়, প্রস্তুতি চূড়ান্ত

জলপাইগুড়িতে হাইকোর্ট সার্কিট বেঞ্চ উদ্বোধনের অপেক্ষায়, প্রস্তুতি চূড়ান্ত

উদ্বোধনের আগে রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন ভবন। আগামী ১৭ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে নবনির্মিত এই ভবনের। তার‌ই প্রস্তুতি খতিয়ে দেখতে নতুন ভবন পরিদর্শনে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। ভবনের পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের সবরকম প্রস্তুতি প্রায় শেষের‌ পথে। সার্কিট বেঞ্চ ভবনের অসাধারণ আলোকসজ্জা ও সৌন্দর্য দেখার জন্য সন্ধে‌ নামলেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। জানা যাচ্ছে, সার্কিট বেঞ্চ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মেয়র গৌতম দেব বলেন, উত্তরবঙ্গের…
Read More
বাড়ি বাড়ি সচেতনতা প্রচারে স্বাস্থ্যকর্মীরা, বাদুড় থেকে দূরে থাকার পরামর্শ

বাড়ি বাড়ি সচেতনতা প্রচারে স্বাস্থ্যকর্মীরা, বাদুড় থেকে দূরে থাকার পরামর্শ

বিভিন্ন জায়গায় নিপা ভাইরাস সংক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির খোঁজ মিলতেই সতর্কতায় রাজ্যের স্বাস্থ্য দফতর। এর প্রভাব পড়েছে জলপাইগুড়িতেও। সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়াচ্ছে এই মারাত্মক ভাইরাসকে কেন্দ্র করে। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের কর্তা চিকিৎসক ডা. অসীম হালদার জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যেই নির্দিষ্ট নির্দেশিকা এসেছে। সেই নির্দেশ মেনেই গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। তিনি বলেন, “কোনও ধরনের সংক্রমণের খবর পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। নিপা সহ অন্যান্য ভাইরাসজনিত রোগের মোকাবিলায় স্বাস্থ্য দফতর সম্পূর্ণ প্রস্তুত।”নিপা ভাইরাস প্রতিরোধে জলপাইগুড়ির বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা। পাটকাতা কলোনি-সহ শহরের একাধিক এলাকায় একই ছবি ধরা পড়েছে। স্বাস্থ্যকর্মীরা সাধারণ…
Read More