জলপাইগুড়ি

উপজাতি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে কুরুখ ভাষা প্রচার করার লক্ষ্যে কুরুখ ভাষা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

উপজাতি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে কুরুখ ভাষা প্রচার করার লক্ষ্যে কুরুখ ভাষা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৬ জুলাই, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনী কল্যাণ মন্ত্রী বুল চিক বড়াইক কুরুখ লিটারেসি সোসাইটি অফ ইন্ডিয়া কর্তৃক আয়োজিত মালবাজারে ১৫ দিনের কুরুখ ভাষা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। ৩০ জুলাই পর্যন্ত চলমান এই গুরুত্বপূর্ণ উদ্যোগের লক্ষ্য হল ডুয়ার্স অঞ্চলের উপজাতি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে কুরুখ ভাষা প্রচার করা। যদিও অংশগ্রহণকারীদের অনেকেই, তরুণ এবং বয়স্ক উভয়ই, সাবলীলভাবে কুরুখ বলতে পারেন, তারা কখনও তাদের নিজস্ব ভাষায় পড়তে এবং লিখতে শেখার সুযোগ পাননি। এই প্রশিক্ষণ কর্মসূচি সেই ব্যবধান পূরণ করতে এবং মাতৃভাষা সাক্ষরতার মাধ্যমে সম্প্রদায়কে ক্ষমতায়িত করতে সহায়তা করবে। পশ্চিমবঙ্গের অন্যতম সরকারি ভাষা হিসেবে কুরুখকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা রাজ্য সরকার প্রথম ঘোষণা করে, ২১শে ফেব্রুয়ারী…
Read More
উত্তরকন্যা অভিযানকে সাফল্যমন্ডিত করতে জলপাইগুড়িতে দেয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের

উত্তরকন্যা অভিযানকে সাফল্যমন্ডিত করতে জলপাইগুড়িতে দেয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের

যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই উত্তরকন্যা অভিযান। আর এই অভিযানকে সাফল্যমন্ডিত করতেই জলপাইগুড়িতে দেয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের। জলপাইগুড়ি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন এই  রাজ্যে নারীদের নিরাপত্তা বলে কিছুই নেই। যুবসমাজের চাকরি নেই ,বাড়ছে বেকারত্ব। নেশাগ্রস্ত হচ্ছে যুব সমাজ।এইঅবস্থায় তারা অসামাজিক কার্যকলাপ করছে।এই সমস্ত সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আগামী একুশে জুলাই যুব মোর্চার ডাকে উত্তর কন্যা অভিযান। আর এই অভিজানকে সাফল্যমন্ডিত করতে এই দেয়াল লিখন। উত্তর কন্যা অভিযানের জন্য জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় দেয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের।
Read More
জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আটটি শাবক কোবরা উদ্ধার

জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আটটি শাবক কোবরা উদ্ধার

শনিবার সকালে জলপাইগুড়িতে অবস্থিত কেন্দ্রিয় সংশোধনাগার কর্তৃপক্ষের কাছ থেকে জরুরি বার্তা পেতেই ঘটনাস্থলে ছুটে যান পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরি। সংশোধনাগারে একটি পাইপ জানিয়ে বস্তুর ভেতর থেকে উদ্ধার করেন ৮ টি বিষাক্ত কোবরা সাপের ছানা। এই প্রসঙ্গে বিশ্বজিৎ দত্ত চৌধুরি জানান, এই গুলো স্পেটিকাল কোবরা ,সাধারণত এই সাপ ২৫ টির মত ডিম পারে যার মধ্যে থেকে ২৩ টির মতো সাপের জন্ম হয়, আমি আজ ৮ টি উদ্ধার করতে পেরেছি, মা সাপটি হয়তো আগেই এই স্থান থেকে সরে গিয়েছে, তবে এই স্থানে উপযুক্ত পরিবেশ রয়েছে সাপ থাকার , যে কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর রাখতে অনুরোধ করেছি ।
Read More
রাস্তা মেরামতের দাবিতে ক্লাব মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির

রাস্তা মেরামতের দাবিতে ক্লাব মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে গাদং যাওয়ার রাস্তায়। রাস্তার অবস্থা এতটাই বেহাল যে এই রাস্তা দিয়ে টোটো, বাইক, ছোটো গাড়ি যাওয়া-আসা করতেই চায় না। পাশাপাশি গিলান্ডি সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার ক্লাব মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতৃত্বের দাবি দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ে রয়েছেন গাদং এলাকার বাসিন্দারা। অথচ সেই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। তাই আজকে পথ অবরোধ করা হলো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। প্রায় ৪৫ মিনিট পর অবরোধ তুলনায় বিজেপি কর্মী সমর্থকরা।
Read More
উল্টে গেল মুরগি বোঝাই গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

উল্টে গেল মুরগি বোঝাই গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল একটি মুরগি বোঝাই গাড়ি। ঘটনাটি ঘটেছে শুক্রবার, আমবাড়ি - বেলাকোবা রাজ্য সড়কের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলাকোবা থেকে মুরগি বোঝাই করে গাড়িটি যাচ্ছিল শিলিগুড়ির চাম্পাসারির দিকে। পথের মধ্যে হঠাৎ গাড়িটির একটি টায়ার ব্লাস্ট হয়ে যায়। ফলে গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাথে গাড়িটি রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিকে ধাক্কা মেরে নয়নাজুলিতে উল্টে যায়। ঘটনার জেরে গাড়ির চালক সামান্য আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন ও খবর যায় বেলাকোবা ফাঁড়ির পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে…
Read More
গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে

গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে

এই উপলক্ষে বৃহস্পতিবার জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসংখ্য ভক্তদের সমাগমে গুরু পূর্ণিমা উদযাপন উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় আশ্রমে। সকালে বিভিন্ন অনুষ্ঠানের পর দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিবপ্রেমানন্দজী মহারাজ বলেন, রামকৃষ্ণ মিশন আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গুরু পূর্ণিমা দিবস পালন করা হচ্ছে। সকালে পুজো পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। তারপর ধ্যান, জপ সহ গুরু বন্ধনা নিয়ে আলোচনা করা হয়। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম এ গুরু পূর্ণিমা যথাযোগ্য মর্যাদায় পালিত হল।
Read More
ধর্মঘটের বিশেষ কোন প্রভাব দেখা গেল না ডুয়ার্সের চা বাগানে

ধর্মঘটের বিশেষ কোন প্রভাব দেখা গেল না ডুয়ার্সের চা বাগানে

ডুয়ার্সের বেশিরভাগ চা বাগানে সকাল থেকেই কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। অন্যান্য দিনের মতোই সকাল থেকে বাগানে চা পাতা তুলতে ব্যস্ত চা শ্রমিকরা। কয়েকটি বাগানে বনধ সমর্থকরা গেটের সামনে মিছিল করলেও সেভাবে বনধের প্রভাব পড়েনি চা বলয়ে। অন্যান্য বাগানের মতো খোলা রয়েছে নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগান। চা শ্রমিকদের দেখা যাচ্ছে চা পাতা তুলতে। সামগ্রিকভাবে জলপাইগুড়ি জেলার অন্যান্য এলাকায় বনধের মিশ্র প্রভাব পড়েছে। বেশ কয়েকটি জায়গায় বনধ সমর্থকদের আটক করেছে পুলিশ।
Read More
জলপাইগুড়ির বেলাকোবায় একটি স্ক্র্যাপ দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য

জলপাইগুড়ির বেলাকোবায় একটি স্ক্র্যাপ দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য

বুধবার ভোররাতে বেলাকোবা ফরেস্ট অফিস সংলগ্ন আদর্শ পাড়ায় এক স্ক্র্যাপ দোকানে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু মিয়া নামে এক ব্যক্তির মালিকানাধীন দোকানটিতে রাত প্রায় ১টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী এবং দমকল বাহিনী। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন সকালে জেলা পুলিশের এক আধিকারিক জানান আগুনে দোকান পুড়ে গেলেও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।
Read More
জলপাইগুড়িতে বনধে মিশ্র প্রভাব, ধূপগুড়িতেও সক্রিয় বনধ সমর্থকরা, কড়া নজরদারি প্রশাসনের

জলপাইগুড়িতে বনধে মিশ্র প্রভাব, ধূপগুড়িতেও সক্রিয় বনধ সমর্থকরা, কড়া নজরদারি প্রশাসনের

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আজ জলপাইগুড়ি জেলাতেও বনধ পালিত হচ্ছে। তবে জেলায় বনধে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে যেমন সাধারণ জীবনযাত্রা আংশিকভাবে স্বাভাবিক থেকেছে, অন্যদিকে ধূপগুড়ি সহ একাধিক এলাকায় সক্রিয় ভূমিকা নিয়েছেন বনধ সমর্থকরা। সকালে ধূপগুড়ি শহরে লাল পতাকা হাতে মিছিল করতে দেখা যায় বনধ সমর্থকদের। তারা বিভিন্ন দোকানপাট বন্ধ করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করে। শহরের প্রধান রাস্তা, বাজার ও বাণিজ্যিক এলাকাগুলিতে বনধের প্রভাব ছিল স্পষ্ট। সকাল থেকে যে সমস্ত দোকান খোলা হচ্ছিল, সেগুলি বন্ধ করতে বলে মিছিলকারীরা। পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারিতে এখনও পর্যন্ত বড় কোনও অশান্তির খবর নেই। তবে জেলার কিছু অংশে পরিবহন ব্যবস্থাও বনধের প্রভাব অনুভব…
Read More
প্রতিবছরের মতো এবারও জল্পেশে উপচে পড়া ভক্তদের ভিড়ের প্রস্তুতি নিতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন

প্রতিবছরের মতো এবারও জল্পেশে উপচে পড়া ভক্তদের ভিড়ের প্রস্তুতি নিতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন

দিন কয়েক বাদেই উৎসবের মেজাজে সেজে উঠবে জল্পেশ ! শ্রাবণ মাসের শ্রাবণী মেলাকে ঘিরে প্রস্তুত জল্পেশ মন্দির চত্বর। আসন্ন শ্রাবণী মেলাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতির জোরদার কাজ শুরু হয়েছে জল্পেশ মন্দির ও সংলগ্ন তিস্তা নদীর পাড়ে। প্রতিবছরের মতো এবারও উপচে পড়া ভক্তদের ভিড়ের প্রস্তুতি নিতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। তিস্তার জল নিয়ে স্নান করে ভক্তরা জল্পেশ মন্দিরে পাড়ি দেন শ্রাবণ মাসে। কিন্তু প্রতিবছর বর্ষার কারণে তিস্তা নদী থেকে বেশ স্রোতস্বিনী রূপে। তাই এবছর তার আগেই বাড়তি সতর্কতার ব্যবস্থা করা হয়েছে নদীপাড় জুড়ে। জেলা শাসক নিজে এলাকা পরিদর্শন করে জানান, নিরাপত্তাই প্রাধান্য। কোথায় স্নান করা যাবে, কোথায় নয়—তা স্পষ্টভাবে নির্ধারণ করা হচ্ছে।…
Read More