জলপাইগুড়ি

‘বাংলার বাড়ি’ ঘিরে রাজনৈতিক চাপানউতোর, বাছাই করে ঘর দেওয়ার অভিযোগ বিজেপির

‘বাংলার বাড়ি’ ঘিরে রাজনৈতিক চাপানউতোর, বাছাই করে ঘর দেওয়ার অভিযোগ বিজেপির

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আদর্শ পল্লী ভেলকি পাড়ায় ‘বাংলার বাড়ি’ প্রকল্প ও বিভিন্ন উন্নয়নমূলক কাজকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য রোহিনি বর্মনের অভিযোগ, বেছে বেছে তৃণমূল নেতাকর্মীদেরই বাংলার বাড়ি প্রকল্পে ঘর দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিনি বর্মন বলেন, তিনি এলাকার নির্বাচিত পঞ্চায়েত সদস্য হলেও গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তাঁর অজান্তেই করা হচ্ছে। তাঁর দাবি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় এলাকায় কাজ শুরু করা হয়েছে, কিন্তু সেই কাজের শিলান্যাস করা হয়েছে তাঁকে না জানিয়েই। এছাড়াও তাঁর অভিযোগ, গ্রামের তৃণমূল কর্মীদের মধ্যে অনেকেই বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছে।…
Read More
রাজগঞ্জে উন্নয়নের জোয়ার: পাকা রাস্তা, ড্রেন ও মুক্তমঞ্চের শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়

রাজগঞ্জে উন্নয়নের জোয়ার: পাকা রাস্তা, ড্রেন ও মুক্তমঞ্চের শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়

রাজগঞ্জ বিধানসভা এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন বিধায়ক খগেশ্বর রায়। এদিন রাজগঞ্জ বিধানসভা এলাকার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মহামায়া কলোনিতে প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস করা হয়। জেলা পরিষদের উদ্যোগে প্রায় ২৪ লক্ষ টাকার ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হবে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে এই রাস্তা তৈরি হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে ও সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা মিলবে। এছাড়াও আমবাড়ি ফালাকাটা চিন্তামোহ উচ্চ বিদ্যালয়ে একটি মুক্তমঞ্চ নির্মাণের শিলান্যাস করা হয়। বিদ্যালয়ের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে এই মুক্তমঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সাহুডাঙ্গি এলাকায় পাকা ড্রেন তৈরির কাজেরও সূচনা করেন…
Read More
দেশের সুরক্ষায় ব্যবহৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দেখতে ভিড় জমালেন জলপাইগুড়ির বাসিন্দাদের

দেশের সুরক্ষায় ব্যবহৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দেখতে ভিড় জমালেন জলপাইগুড়ির বাসিন্দাদের

শনিবার জলপাইগুড়ি শহরের এবিপিসি‌ ময়দানে বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জলপাইগুড়ি সেক্টরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএসএফ জ‌ওয়ানরা। উপস্থিত ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের জলপাইগুড়ি হেডকোয়ার্টারের আধিকারিকরা। এই প্রদর্শনী দেখার জন্য ভিড় জমাতে দেখা যায় অসংখ্য উৎসাহী‌ মানুষকে।‌ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুল, কলেজের পড়ুয়ারাও‌ দেখতে আসে এই প্রদর্শনী। উল্লেখ্য, গত বছর বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হীরক জয়ন্তী প্রতিষ্ঠা‌ দিবস পালন করেছেন বিএসএফ জওয়ানরা। এদিন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর নানা রকমের অস্ত্রের ভাণ্ডার দেখে‌ রীতিমতো অভিভূত সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা।
Read More
ডেঙ্গুয়াঝাড় বাজারে উদ্ধার নেশার ট্যাবলেট

ডেঙ্গুয়াঝাড় বাজারে উদ্ধার নেশার ট্যাবলেট

ব্যাগ ভর্তি নেশার ট্যাবলেট সহ জলপাইগুড়িতে আটক যুবক। আজ, বুধবার সকালে শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় বাজার এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিশ। ধৃতের বাড়ি জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকায়। বাইক নিয়ে ডেঙ্গুয়াঝাড় বাজারের কাছে অপেক্ষা করছিল ওই যুবক। সঙ্গে থাকা ব্যাগে প্রচুর নেশার ট্যাবলেট মিলেছে। ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
Read More
দানবাক্স ভেঙে সোনার অলংকার লুট, চাঞ্চল্য পাতকাটা কলোনি সার্বজনীন কালী মন্দিরে

দানবাক্স ভেঙে সোনার অলংকার লুট, চাঞ্চল্য পাতকাটা কলোনি সার্বজনীন কালী মন্দিরে

জলপাইগুড়িতে মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা। পাতকাটা কলোনি সার্বজনীন কালী মন্দিরে মায়ের সোনার অলংকার সহ দান বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরা বন্দী। ঘটনায় চাঞ্চল্য পাতকাটা কলোনি এলাকায়। ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। মন্দির পরিচালনায় পাতকাটা কলোনী সার্বজনীন ক্লাব ও পাঠাগার। ঘটনায় হতবাক সকলে। খবর পাওয়া মাত্রই বহু মানুষ ভিড় জামান মন্দির চত্বরে।
Read More
উচ্চমাধ্যমিক পরীক্ষায় গার্ড ডিউটিতে যেতে আহ*ত একাধিক শিক্ষক-শিক্ষিকা

উচ্চমাধ্যমিক পরীক্ষায় গার্ড ডিউটিতে যেতে আহ*ত একাধিক শিক্ষক-শিক্ষিকা

উচ্চমাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন একাধিক শিক্ষক-শিক্ষিকা। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বালাপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, একটি ম্যাজিক ভ্যানে চেপে শিক্ষক-শিক্ষিকারা জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি-র উদ্দেশে রওনা হয়েছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির গাড়ি এসে ম্যাজিক ভ্যানটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ও ভ্যানের যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযোগ, ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা ধাক্কা মারা গাড়িটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সঠিক…
Read More
শিবরাত্রির কেনাকাটায় সকাল থেকেই জমজমাট দিনবাজার

শিবরাত্রির কেনাকাটায় সকাল থেকেই জমজমাট দিনবাজার

মহাশিবরাত্রি উপলক্ষে সোমবার সকাল থেকেই জলপাইগুড়ির বিখ্যাত দিনবাজারে ব্যাপক ভীড় দেখা গেছে। উৎসবের জন্য সকাল থেকেই বাজারগুলি সম্পূর্ণরূপে সজ্জিত করা হয়েছে এবং সেখানে প্রচুর মানুষের ভিড় দেখা গেছে। শিবরাত্রি উপবাস এবং পূজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন ফল, ফুল, বেলপত্র এবং দুধ বিক্রির দোকানগুলিতে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে। স্থানীয় বিক্রেতাদের মতে, গত কয়েক দিনের তুলনায় আজ বাজারটি অনেক বেশি ব্যস্ত। ভক্তদের মধ্যে উৎসাহের পরিবেশ রয়েছে এবং পূজার প্রস্তুতির জন্য সকাল থেকেই মানুষ কেনাকাটা করতে ব্যস্ত। বাজারে এই বিশাল ভিড়ের কারণে, স্থানীয় প্রশাসনও নিরাপত্তা এবং মসৃণ যান চলাচল বজায় রাখতে সতর্ক রয়েছে।
Read More
বন্যার রান্নার মজুরি ও উন্নয়ন কাজের বিল না মেলায় ক্ষোভ, সমাধানের আশ্বাস পঞ্চায়েতের

বন্যার রান্নার মজুরি ও উন্নয়ন কাজের বিল না মেলায় ক্ষোভ, সমাধানের আশ্বাস পঞ্চায়েতের

জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ মহিলা সংঘের সদস্যদের, বিগত ৪- ৫ মাস আগে বন্যার সময় রান্নার কাজে নিয়জিত হয়েছিল বেশ কিছু মানুষজন। কিন্তু আজও তারা টাকা পায়নি বলে অভিযোগ। বানভাসি দের কে রান্না করে খাইয়ি ছিলেন বলে দাবি এই মহিলা দের। গ্রাম পঞ্চায়েতে বারংবার জানিয়েও কোন লাভ হয়নি, তাই বাধ্য হয়ে অঞ্চলে তালা ঝুলিয়ে দেয় মহিলারা। এরই পাশাপাশি টাকা পায়নি কল, টয়লেট সহ বিভিন্ন কাজ করেছেন এমন বেশ কয়েকজন এজেন্সিও বলে অভিযোগ। যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাস গ্রাম পঞ্চায়েতের।
Read More
জলপাইগুড়িতে জাতীয় সড়কে ভ*য়াবহ দু*র্ঘটনায় মৃ*ত্যু তৃণমূল নেতার

জলপাইগুড়িতে জাতীয় সড়কে ভ*য়াবহ দু*র্ঘটনায় মৃ*ত্যু তৃণমূল নেতার

মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা লুৎফর রহমানের। মঙ্গলবার রাতে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম তাঁর মেয়ে বর্তমানে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, তৃণমূলের জলপাইগুড়ি সদর ২ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি লুৎফর রহমান বাইকে করে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় প্রচণ্ড গতিতে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে। ধাক্কায় মেয়েটি রাস্তায় ছিটকে পড়ে। ট্রাকের নীচে পিষে যান লুৎফর রহমান। দুর্ঘটনার পর বাইকটি ট্রাকের নীচে আটকে যায় ও সেই অবস্থাতেই কয়েক কিলোমিটার পর্যন্ত ট্রাকটি এগিয়ে যায়…
Read More
একের পর এক পথ দু*র্ঘটনা! শান্তি ও মঙ্গল কামনায় বিধায়কের মহাযজ্ঞ

একের পর এক পথ দু*র্ঘটনা! শান্তি ও মঙ্গল কামনায় বিধায়কের মহাযজ্ঞ

রাজগঞ্জ এলাকায় চলতি মাসে একের পর এক পথ দুর্ঘটনায় ইতিমধ্যেই চারজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ব্লক জুড়ে।  শনিবারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন ছাত্রের প্রাণহানির ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে রাজগঞ্জ ব্লক সহ শিলিগুড়ি এলকায়। পরিবারগুলির কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। বিশেষ করে শনিবারের ঘটনায় তিন ছাত্রের অকাল মৃত্যু এলাকায় গভীর প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে মৃতদের আত্মার শান্তি কামনা ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর প্রার্থনায় মহাযজ্ঞের আয়োজনের উদ্যোগ নিল রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। আগামী সপ্তাহের বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বটতলার পাতিলা ভাষা কালী মন্দির প্রাঙ্গণে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। বিধায়ক জানান, “এলাকায় পরপর দুর্ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। মৃতদের…
Read More