24
Feb
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় কণ্ঠশিল্পীমইনুল আহসান নোবেল-এর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহম্মেদ আপসের শর্তে এক হাজার টাকা মুচলেকায় তাঁর জামিনের আদেশ দেন।দুপুরে নোবেলকে আদালতে হাজির করা হলে বিচারক মামলার বাদীর কাছে আপসের বিষয়ে জানতে চান। বাদী সম্মতি দিলে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতেই জামিন মঞ্জুর করা হয়।মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট ঢাকার সিএমএম আদালতে এক তরুণী নোবেলের বিরুদ্ধে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই) তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। এরপর চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা…
