03
Sep
খবরের শীর্ষস্থানে এখন আফগানিস্তান৷ নিত্য নতুন খবর প্রকাশ্যে আসছে তালিবান গোষ্ঠী অধীনস্ত দেশের৷ পাক জঙ্গিদের মদতে তালিবান যে আফগানিস্তানে ফের শক্তি বাড়ানোর চেষ্টা করছে, তার আগাম খবর ছিল৷ এই ঘটনা নিয়ে কথাও হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘানির। প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন আফগান প্রেসিডেন্ট আফরফ গনি৷ ফাঁস হয়েছে সেই ফোনালাপ৷ ২৩ জুলাইয়ে ১৪ মিনিট ধরে কথা হয়েছিল দুই রাষ্ট্রনেতার। ফাঁস হওয়া ওই বার্তালাপে গনিকে বলতে শোনা যায়, ‘‘তালিবানদের সমর্থন করতে হাজার হাজার জঙ্গি পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢুকছে৷’’ বাইডেন জানতে চান, ‘‘সংখ্যায় কত?’’ জবাবে গনি বলেন,…
