21
Aug
সারা দেশের সব চেয়ে আতংকিত খবর এখন আফগানিস্তানের তালিবান দখল। আতঙ্কের প্রহর গুনছে আফগানবাসী। এই পরিস্থিতিতে এখন প্রশ্ন উঠেছে কাবুল দখলের পর কি এবার পাকিস্তানে নজর তালিবানের? এবার কি তাহলে অশান্তির আঁচ পড়তে চলেছে পাকিস্তানে? সম্প্রতি পাক-আফগান সীমান্ত অঞ্চলে তালিবানের সঙ্গে পাক সেনার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক পাক সেনার মৃত্যু হয়েছে। সংঘর্ষে নিহত হয়েছে এক জঙ্গিও। ওই এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণও ঘটিয়েছে তালিবানদের ওই গোষ্ঠীটি। যদিও, এখনও তালিবানের সঙ্গে ইমরান সরকারের সুসম্পর্ক বজায় আছে। গত রবিবার তালিবান বাহিনী কাবুল দখলের পরেই তাদের শুভেচ্ছা জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানিস্তানের পরবর্তী তালিবান সরকারে পাক সেনার মদতে পুষ্ট তালিবান নেতা সিরাজ্জুদ্দিন…
