দেশ

সময়ের আগেই আগামী দুদিনের মধ্যেই বঙ্গে আসবে বর্ষা

সময়ের আগেই আগামী দুদিনের মধ্যেই বঙ্গে আসবে বর্ষা

বিগত কদিন আগেই আবহাওয়া দফতরের তরফে ঘোষণা করা হয়েছিল যে চলতি বছর সময়ের পূর্বেই এগিয়ে আসতে পারে বর্ষাকাল। এবার প্রতীক্ষার অবসান। আর মাত্র দু দিনের অপেক্ষা। তারপরেই এই তীব্র তাপদাহ এবং অসহনীয় প্যাচপ্যাচে গরমের হাত থেকে রেহাই পাবেন রাজ্যবাসী। হাওয়া অফিস সূত্রে খবর গুটি গুটি পায়ে এবার রাজ্যের দিকেই এগোচ্ছে বর্ষা। আগামী দু'দিনের মধ্যেই উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলোর মত বঙ্গেও প্রবেশ হবে বর্ষার। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দেশের তিন রাজ্য নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে বর্ষা প্রবেশ করেছে। আগামী দু'দিনের মধ্যেই উত্তর-পূর্বের বাদবাকি সমস্ত রাজ্যগুলোতেও পুরোদমে বর্ষা ঢুকে যাবে। ওইদিনই উত্তরবঙ্গের হাত ধরে রাজ্যে প্রবেশ করবে বর্ষা। জানা যাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং,…
Read More
আজই মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে কেকের

আজই মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে কেকের

দেশ জুড়ে শোকের ছায়া। চব্বিশ ঘণ্টা পরেও মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তিনি আর নেই। ভারতীয় সংগীত জগতে আরও একটি অভিশপ্ত দিন। মঙ্গলবার রাতে লাইভ পারফরম্যান্স শেষের পরেই হঠাৎ না ফেরার দেশে পাড়ি দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কেকে। সোমবার এবং মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে ব্যাক-টু-ব্যাক দুটি লাইভ অনুষ্ঠান ছিল কেকের মঙ্গলবার সেই অনুষ্ঠানে গান গাওয়ার পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই সংগীতশিল্পী। হোটেলে ফিরে অচৈতন্য হয়ে পড়েন কেকে এবং তাকে সঙ্গে সঙ্গে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কেকেকে মৃত বলে ঘোষণা করেন। প্রিয় গায়কের এমন অপ্রত্যাশিত মৃত্যু যেন মেনেই নিতে পারছেন না ভারতের কোটি কোটি কেকে…
Read More
বৃদ্ধি পেলো দেশের সংক্রমণের রেট

বৃদ্ধি পেলো দেশের সংক্রমণের রেট

আবার নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। চারিদিকে বাড়ছে চিন্তা। গতকাল থেকেই মুম্বইয়ে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। কেন্দ্রের করোনা রিপোর্টে দেখা যায় দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে দক্ষিণের রাজ্য কেরলকে ছাপিয়ে গিয়েছে মুম্বই। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের পর এত বেশি দৈনিক আক্রান্ত পরিলক্ষিত হয়নি বাণিজ্য নগরীতে। আর তার জেরেই ফের মাথাচাড়া দিচ্ছে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা। করোনার বুলেটিন অনুযায়ী জানা যাচ্ছে, একদিনে মুম্বাইয়ের পজিটিভিটি রেট ৬ শতাংশ থেকে বেড়ে এক ধাক্কায় ৮.৪ শতাংশে পৌঁছেছে। বুধবার সকালে যেখানে সমগ্র মহারাষ্ট্রে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ৭২৬-এ দাঁড়িয়েছিল সেখানে বিকেলের মধ্যে শুধুমাত্র মুম্বই শহরেই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩৯। প্রসঙ্গত, চলতি বছরে ১ ফেব্রুয়ারির…
Read More
কেন্দ্র সরকারের তরফে বড়ো সাহায্য

কেন্দ্র সরকারের তরফে বড়ো সাহায্য

কেন্দ্র সরকারের তরফে বড়ো ঘোষণা করা হলো বাংলা নিয়ে। বাংলার জন্য রেলের তরফে বিপুল অঙ্কের বরাদ্দের কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যে সময় এই ঘোষণা করলেন তিনি সেই সময়ে তাঁর পাশে রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ছিলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবর দাবি করে এসেছে যে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে রাখে। তবে এদিনের ঘোষণায় সেই দাবি কিছুটা নস্যাৎ করতে পারল কেন্দ্রীয় সরকার। বেহালার রেলের স্পোর্টস কমপ্লেক্সের এক অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করে বলেন, রেলের তরফে রাজ্যের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জমি পেলেই প্রকল্পের কাজ শুরু হবে।…
Read More
কাশ্মীরি পণ্ডিতদের মধ্যে আতঙ্ক বাড়ায় দোষ উঠছে সরকারের দিকেই

কাশ্মীরি পণ্ডিতদের মধ্যে আতঙ্ক বাড়ায় দোষ উঠছে সরকারের দিকেই

বিগত বেশ কিছুদিন ধরে ধীরে ধীরে বাড়ছে জঙ্গি। এর পাশাপাশি এবার নতুন ওরে শুরু হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের ওপর হামলা। উপত্যকায় ফের জঙ্গিদের হাতে খুন হয়েছেন এক কাশ্মীরি পণ্ডিত স্কুল শিক্ষিকা। জম্মু-কাশ্মীরের কুলগাম এলাকার গোপালপুরা হাই স্কুলের এক স্কুল শিক্ষিকাকে সম্প্রতি জঙ্গিরা গুলি করে খুন করেছে। স্কুলের মধ্যে ঢুকেই জঙ্গিরা ওই শিক্ষিকাকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলে দিল ভূ-স্বর্গে কাশ্মীরি পণ্ডিতদের অবস্থা নিয়ে। মোদী সরকার কাশ্মীর থেকে ধারা ৩৭০ তুলে দেওয়ার পর অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকি কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনার ব্যাপারেও দাবি করা হয়েছিল। কিন্তু বাস্তব বলছে, আদতে কিছুই হয়নি। আর এবার সরকার থেকেই ভরসা উঠে…
Read More
পূর্ব অনুমান অনুযায়ী দুর্নীতির অভিযোগে গ্রেফতার স্বাস্থ্যমন্ত্রী

পূর্ব অনুমান অনুযায়ী দুর্নীতির অভিযোগে গ্রেফতার স্বাস্থ্যমন্ত্রী

পূর্বের অনুমানকে সত্যি প্রমান করে গ্রেফতার হলেন তিনি। আর্থিক দুর্নীতি মামলায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করল ইডি। সরকারি কর্মচারী থাকার সময়ে তিনি আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। কলকাতার একটি সংস্থার সঙ্গে হাওয়ালা লেনদেনে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানুয়ারি মাসেই কেজরিওয়াল একটি জনসভায় বলেছিলেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেন্দ্র ইডিকে ব্যবহার করতে পারে। এর জেরে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হতে পারে। ইডি সূত্রের খবর, ২০১৫-১৬ সালে যখন সত্যেন্দ্র জৈন সরকারি কর্মচারী ছিলেন, সেই সময় তিনি কলকাতার একটি সংস্থার সঙ্গে হাওয়ালা লেনদেনে জড়িয়ে পড়েন। আগেই ইডি দিল্লির এই মন্ত্রী ৪.৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। ইডি অভিযোগ…
Read More
অবশেষে খোঁজ মিলল, মাঝ আকাশেই ভেঙে পড়েছে বিমান

অবশেষে খোঁজ মিলল, মাঝ আকাশেই ভেঙে পড়েছে বিমান

অবশেষে মিলল খোঁজ। প্রায় একদিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল নেপালের আকাশ থেকে হারিয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ। রবিবার সকালেই জানা যায় যে, মাঝ আকাশ থেকে হঠাৎই ২২ জন যাত্রীকে নিয়ে উধাও হয়েছে নেপালের একটি বিমান। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল যে বিমানটি মাঝপথে ভেঙে পড়ার কারণেই সেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই আশঙ্কাই সত্যিতে রূপান্তরিত হল সোমবার সকালে, যখন নেপালের সেনা আধিকারিকরা একটি পাহাড়ের পাদদেশে ঐ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করলেন। তবে বিমানে থাকা ৪ ভারতীয়সহ ২২ জন যাত্রীর কি পরিণতি হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি নেপাল সেনাবাহিনীর তরফ থেকে। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে বিমান দুর্ঘটনায় সকল যাত্রীরই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। উল্লেখ্য, রবিবার বিকেলেই জানা যায় যে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ…
Read More
সময়ের আগেই বৃষ্টির আগমন

সময়ের আগেই বৃষ্টির আগমন

কিছুদিন আগেই ঘোষিত হয়েছিল যে দেশে এবার বর্ষার আগমণ ঘটবে নির্ধারিত সময়ের আগেই। সেই কথা সত্যি করে অবশেষে নির্ধারিত সময়ের প্রায় তিন দিন আগে রবিবার কেরলের স্থলভাগের হাত ধরে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করল বর্ষা। আবহাওয়াবিদদের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে চলতি বছরে নির্ধারিত সময়ের কিছুটা আগেই দেশে প্রবেশ করবে মৌসুমী বায়ু। আর তার জেরেই সময়ের আগেই শুরু হবে বর্ষা।তাঁদের সেই ভবিষ্যৎবাণীকেই সত্যি প্রমাণিত করে রবিবার কেরলের স্থলভাগে প্রবেশ করল মৌসুমী বায়ু। আর তার জেরেই দেশের অন্যান্য রাজ্যের মত আগামী দিনে পশ্চিমবঙ্গেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে দক্ষিণ-পশ্চিম বায়ুর সক্রিয়তা কিছুটা বেড়েছে। সেইসঙ্গে পার্বত্য এলাকাগুলি ছাড়া…
Read More
বেড়েই চলছে পুণ্যার্থহীদের মৃত্যুর সংখ্যা

বেড়েই চলছে পুণ্যার্থহীদের মৃত্যুর সংখ্যা

করোনা সংক্রমণকালে দীর্ঘ সময় বন্ধ থাকার পর সদ্য মাত্রই খুলেছিলো কেদারনাথ যাত্রা। কিন্তু যাত্রা শুরু হতেই বেড়েছে মৃত্যুর সংখ্যা। উত্তরাখণ্ডে আটজন পূণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি হিসেব বলছে, গত ২৫ দিনে ৯৯ জনের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডে। ঘটনার জেরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও উত্তরাখণ্ড প্রশাসন জানিয়েছে, মৃত্যু এড়াতে একাধিক ব্যবস্থা নিয়েছে সরকার। একাধিক রাস্তায় একাধিক জায়গায় প্যারা মেডিক্যাল সেন্টার করা হয়েছে। সেখানে কর্মী রাখা হয়েছে।  উত্তরাখণ্ডে স্বাস্থ্য বিভাগের ডিজি শৈলজা ভাট জানানো হয়েছে, বয়স্কদের স্বাস্থ্যের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। যাতে তাঁদের কোনও ধরনের অসুবিধা না হয়, তার  ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অসুস্থদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া…
Read More
কেন্দ্র সরকারের তরফে নতুন নির্দেশিকা জারি করেও বাতিল করা হলো

কেন্দ্র সরকারের তরফে নতুন নির্দেশিকা জারি করেও বাতিল করা হলো

চারিদিকে গোপন তথ্য সংক্রান্ত জিনিষ নিয়ে বাড়ছে জালিয়াতি। এই জালিয়াতির কারণে বিপদে পড়েছে বহু মানুষ। যেখানে সেখানে আসল আধার কার্ড কিংবা আধার কার্ডের জেরক্স ব্যবহার করে বাড়ছে সাইবারক্রাইম তথা তথ্য চুরির মত ঘটনা। আর তাই আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। কিন্তু সেই নির্দেশনা জারির দুদিন কাটতে না কাটতেই শেষমেশ ফের পিছু হটতে হল মোদি সরকারকে। কেন্দ্রের এই নয়া নির্দেশিকা এবং পরে সেই নির্দেশিকা প্রত্যাহারের ঘটনায় আরও জটিলতা বাড়ল আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে। উল্লেখ্য আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়, তথ্য চুরির ঘটনা রুখতে যত্রতত্র আধার কার্ড কিংবা আধার কার্ডের ফটোকপি ব্যবহার…
Read More