07
Jul
বেশ কিছুদিন স্বস্তির পর আবারও উদ্বেগ বাড়ল দেশের করোনা সংক্রমণে। বিগত কয়েকদিনে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল করোনাভাইরাস সংক্রমণ। দেশের স্বাস্থ্য দপ্তরের প্রতিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন। দেশের মধ্যে কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা (১৪,৩৭৩) সবচেয়ে বেশি হয়েছে। এ ছাড়া, মহারাষ্ট্রে আরও ৮ হাজারের বেশি জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। কেরল এবং মহারাষ্ট্রের মতোই উদ্বেগ বাড়াচ্ছে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ। এই তিন রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ওড়িশা এবং অসমের ২ হাজারের বেশি কোডিডে সংক্রমিত হয়েছেন। দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন।…
