12
Aug
সম্প্রতি দেশের রাষ্ট্রপতি পদে বসেছেন, নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর পরেই গতকাল, বৃহস্পতিবার দেশে ১৪তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। গত সপ্তাহেই ধনকড় বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভাকে বিপুল ভোটে হারিয়ে প্রত্যাশিতভাবেই দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁকে শপথ বাক্য পাঠ করালেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিনের এই উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। এছাড়াও প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে খবর। তাঁদের সকলকে সাক্ষী রেখেই এদিন শপথ বাক্য পাঠ করলেন বাংলার অন্যতম বিতর্কিত প্রাক্তন রাজ্যপাল। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী হিসেবে অপ্রত্যাশিতভাবেই…
