03
Sep
গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ ২০১৯ সালের শেষ দিক থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছিল বিশ্বজুড়ে। ২০২০ সাল থেকেই তা ভয়াবহ আকার নেয়। মানুষের কাছে আতঙ্ক হয়ে ওঠে করোনাভাইরাস। কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়ার এক বছরের মাথায় বাজারে চলে আসে করোনা ভাইরাস প্রতিরোধকারী ভ্যাকসিন। এই টিকা নিয়ে প্রথম থেকেই অনেক প্রশ্ন ছিল এবং টিকা নেওয়ার ফলে যে মৃত্যু হচ্ছে এমনও দাবি করা হয়। সেই ইস্যুই এবার বড় আকার নিল। করোনার ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু হয়েছে মেয়ের। এমন বিস্ফোরক অভিযোগ তুলে ধনকুবের বিল গেটস এবং সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন এক ব্যক্তি।…
